হিজাব নিষিদ্ধ, আলেমদের নির্যাতনের পর “ইনশাল্লাহ! আলহামদুলিল্লাহ” ইত্যাদি ইসলামী শব্দ নিষিদ্ধে প্রমাণিত হয়; গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান ইত্যাদিতে মুসলমানিত্ব নিরাপদ নয়।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
যে দেশের অধিকাংশ নাগরিক মুসলমান, যে দেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্যের সঙ্গে ইসলাম গভীরভাবে সম্পৃক্ত, সেই দেশে মুসলিম নারীর ধর্মীয় পোশাক, ইসলামি শিক্ষা এবং স্বাধীন ধর্মীয় কর্মকা- নিয়ে রাষ্ট্রের এতো নিয়ন্ত্রণ কেন? রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে গিয়ে কি নাগরিকের ধর্মীয় স্বাধীনতাই সংকুচিত হচ্ছে?
মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কাজাখস্তানকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে এই প্রশ্ন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলে হিজাব নিষিদ্ধের নীতি, ২০২৫ সালে জনসমাগমস্থলে মুখ ঢেকে রাখা পোশাকের ওপর নিষেধাজ্ঞা এবং ধর্মীয় সংগঠন, সাহিত্য ও প্রচারের ওপর দীর্ঘদিনের প্রশাসনিক নিয়ন্ত্রণ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিষয়টি বিচ্ছিন্ন কোনো পোশাকবিধির বিতর্ক নয়। এর সঙ্গে জড়িত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংজ্ঞা, মুসলিম নাগরিকের সাংবিধানিক অধিকার, রাষ্ট্রের নিরাপত্তানীতি এবং ইসলামি পরিচয়ের ভবিষ্যৎ।
রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হতে পারে। রাষ্ট্র কোনো ধর্মকে সরকারি ধর্ম হিসেবে প্রতিষ্ঠা না-ও করতে পারে। কিন্তু ধর্মনিরপেক্ষতার অর্থ কি নাগরিকের ব্যক্তিগত ধর্মীয় পরিচয়কে নিয়ন্ত্রণ করা?
একজন মুসলিম নারী হিজাব পরবেন কি না, একজন নাগরিক কী ধরনের ধর্মীয় পোশাক পরবেন, পরিবার সন্তানকে কীভাবে ধর্মীয় মূল্যবোধে বড় করবে- এসব প্রশ্নে রাষ্ট্রের হস্তক্ষেপের সীমা কোথায়?
সরকারি নিরাপত্তা ও শিক্ষাব্যবস্থার যুক্তি থাকলেও ব্যক্তির মৌলিক অধিকারকে অযৌক্তিকভাবে সীমিত করা যায় না। কাজাখস্তানের বিতর্কের কেন্দ্রে রয়েছে এই সীমারেখা।
কাজাখস্তানের সংবিধানের ২২ অনুচ্ছেদে বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তির ১৮ অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত।
এই স্বাধীনতা সীমিত করার ক্ষেত্রে আইনগত ভিত্তি, বৈধ উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও আনুপাতিকতা বিচার করতে হয়।
কাজাখস্তানের বর্তমান পরিস্থিতি থেকে একটি বড় শিক্ষা পাওয়া যায়: কোনো দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেই সেখানে মুসলমানদের দ্বীনি স্বাধীনতা স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয় না।
সংবিধানে দেশটিকে গণতান্ত্রিক এবং একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এখানে ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা, পাশাপাশি কোনো ধর্মীয় পরিচয়ের সাথে যুক্ত না থাকার স্বাধীনতা ও নিশ্চিত করা হয়েছে। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের (গঈও) অধীনস্থ ‘কমিটি ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ (ঈজঅ) ধর্মীয় বিষয়াবলি দেখভালের দায়িত্বে রয়েছে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, কর্তৃপক্ষ ধর্মীয় বিশ্বাস বা পরিচয়ের কারণে অনেক ব্যক্তিকে জরিমানা, গ্রেপ্তার, আটক বা কারাদ- প্রদান অব্যাহত রেখেছে।
সর্বশেষ কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের ১০ নভেম্বর ২০২৬-এর বক্তব্যের পর দেশটির সরকারি মুসলিম ধর্মীয় প্রশাসনও ১৩ নভেম্বর আরবি ধর্মীয় শব্দের পরিবর্তে কাজাখ শব্দ ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিষয়টি রাশিয়ান, ইংরেজি, তুর্কি ও অন্যান্য ভাষার সংবাদমাধ্যমে আলোচিত হয়েছে।
কাজাখ সংবাদমাধ্যমে প্রেসিডেন্টের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটি শব্দের উদাহরণ দেওয়া হয়েছে।
ইনশাআল্লাহ! আলহামদুলিল্লাহ! ইফতার, সেহরি, আখি, উখতি। ইসলামী এই শব্দগুলো উচ্চারণ না করে তার অর্থ কাজাখ ভাষায় বলার নির্দেশ দেয়া হয়েছে।
কাজাখ ভাষার বিকল্প শব্দগুলোর অর্থ অনেক ক্ষেত্রে একই রকম হলেও আরবি ইসলামি শব্দগুলোর ধর্মীয় ঐতিহ্য ও আন্তর্জাতিক মুসলিম পরিচয়ের সঙ্গে আলাদা সম্পর্ক রয়েছে।
বিশেষ করে ইনশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ শুধু সাধারণ ভাষাগত শব্দ নয়; মুসলমানদের বিশ্বাস, কৃতজ্ঞতা ও মহান আল্লাহ পাক উনার ইচ্ছার ওপর নির্ভরতার প্রকাশ।
একটি মুসলিম জনগোষ্ঠীর ভাষায় শত শত বছর ধরে প্রচলিত ইসলামি শব্দ থাকলে সেগুলোকে কেবল বিদেশি প্রভাব হিসেবে বিবেচনা করা কতখানি যুক্তিসংগত?
সুতরাং কোনো রাষ্ট্রব্যবস্থা যদি মুসলমানকে শুধু নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু তার ধর্মীয় পরিচয় ও ইসলামী জীবনচর্চার অধিকারকে বাস্তবে সংকুচিত করে, তাহলে সেই রাষ্ট্রব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার মুসলমানের রয়েছে।
গণতন্ত্র মানুষের মতামত গ্রহণের একটি পদ্ধতি, সংবিধান রাষ্ট্র পরিচালনার একটি আইনি কাঠামো; কিন্তু মুসলমানের ঈমানের উৎস কোনোটিই নয়।
রাষ্ট্রের সংবিধান পরিবর্তিত হতে পারে, সরকার পরিবর্তিত হতে পারে, সংসদের সংখ্যাগরিষ্ঠতা পরিবর্তিত হতে পারে। কিন্তু একজন মুসলমানের কাছে মহান আল্লাহ পাক উনার আইনের নৈতিক কর্তৃত্ব অপরিবর্তনীয়।
রাষ্ট্রব্যবস্থায় ধর্মীয় স্বাধীনতা সরকার পরিবর্তনের সঙ্গে সংকুচিত বা সম্প্রসারিত হয়, যে ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠতার জোরে ন্যায়-অন্যায়ের সীমারেখা নির্ধারণের চেষ্টা হয়, যে ব্যবস্থায় ধর্মীয় পরিচয়কে ব্যক্তিগত পরিসরে বন্দি করার প্রবণতা দেখা যায়- সেই ব্যবস্থাকে কি নিঃশর্তভাবে মুসলমানের দ্বীনি নিরাপত্তার নিশ্চয়তা বলা যায়?
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে।
দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার।
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।