রাষ্ট্র কত অসহায়? রাষ্ট্র কত অসম্পূর্ণ?
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
অসহায় রাষ্ট্রের শেষ ও পূর্ণ আশ্রয় কেবল দ্বীন ইসলামে।
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে স্ট্রোকের কারণে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ নাজিবুর রহমান। শেওড়াপাড়া স্টেশনের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যুর আগে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করায় আশপাশের মানুষের কাছে বসার জন্য সিট চেয়েছিলেন, কিন্তু কেউ তাকে সিট ছেড়ে দেননি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে এই হৃদয়বিদারক ঘটনার কথা জানান তার ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান।
এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় উঠেছে। সে ঝড়ে কিন্তু রাষ্ট্রের দ-বিধির কোন ডালপালা নড়েনি। অর্থাৎ রাষ্ট্র এখানে কাউকে অপরাধী সাব্যস্ত করতে পারেনি। কোনো অপরাধের সংজ্ঞায়ও ফেলতে পারে নি। রাষ্ট্র এ বিষয়ে কোনো চিন্তাও করতে পারেনি। কারণ রাষ্ট্র বোবা বধির অন্ধ।
এজন্যই রাষ্ট্রবিজ্ঞানী তথা ধর্মনিরপেক্ষতাবাদীরা প্রশ্ন করে রাষ্ট্রের, আবার ধর্ম কী?
প্রাসঙ্গিক প্রশ্ন দ্বীন ছাড়া উপায় আছে কী?
না মৃত্যুমুখে শুধুমাত্র একটু বসতে পারারও সহমর্মীতাও নেই?
তাহলে সমালোচক মহল বলতেই পারেন- এই রাষ্ট্র দিয়ে কাজ নেই।
দৈনিক আল ইহসানের পর্যবেক্ষনে মন্তব্য করা হয়েছে রাষ্ট্রের কাছে নেকী-বদী; গুনাহ-সুওয়াব, দয়া-ইহসান, হক্কুল ইবাদ ইত্যাদির কোন মূল্যায়ন নাই। নৈতিকতা এবং অপরাধের সংজ্ঞার ঠিক নাই। রাষ্ট্রের কাছে ঘুষ অনৈতিক কিন্তু সুদ নৈতিক।
অসহায় রাষ্ট্র ষ্ট্রোক করা রোগীকে বসতে না দেয়ায় কোন ব্যবস্থাও নিতে পারে না আবার বসতে দেয়ার জন্য কোন বাধ্যবাধকতার চেতনাও দিতে পারে না।
চরম অসহায় রাষ্ট্র বাঁচার জন্য পুরোই ইসলামের উপর নির্ভারশীল।
ইসলামে বয়োজ্যেষ্ঠদের সম্মান জানানো, অসুস্থ ও পীড়িত মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন এবং যেকোনো মানুষের বিপদে এগিয়ে আসাকে ঈমানের অপরিহার্য অঙ্গ হিসেবে ঘোষণা করা হয়েছে।
পবিত্র হাদীছ শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন:
"যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান ও অধিকার চেনে না, সে আমাদের দলভুক্ত নয়।" (সুনান আবু দাউদ: ৪৯৪৩, জামে আত-তিরমিজি: ১৯২১)
পবিত্র হাদীছ শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরও এরশাদ মুবারক করেছেন:
"পাকা চুল ও দাড়িবিশিষ্ট প্রবীণ মুসলিমকে সম্মান করা মহান আল্লাহ পাক উনার তাযিম বা সম্মান করারই অংশ।" (সুনান আবু দাউদ: ৪৮৪৩)
গণপরিবহনে একজন প্রবীণ ও অসুস্থ মুরুব্বিকে দেখেও সিট না দেওয়া কিংবা তার আকুতি উপেক্ষা করা স্পষ্টতই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশিত এই সুন্নাহর পরিপন্থী।
অসুস্থদের সেবা ও প্রতিবেশীর প্রতি সহমর্মিতা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘবে এগিয়ে আসা প্রতিটি মুসলিমের ওপর নৈতিক ও ঈমানি দায়িত্ব।
পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ তাআলা তিনি ভালো কাজ ও তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার নির্দেশ দিয়ে বলেছেন:
"তোমরা সততা, ভালো কাজ ও তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো; আর পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য কোরো না।" (পবিত্র সূরা মায়িদা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২)
পবিত্র হাদীছ শরীফ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন:
"এক মুমিন অপর মুমিনের জন্য একটি ইমারতের (বিল্ডিং) মতো, যার এক অংশ অন্য অংশকে সুদৃঢ় করে।" এরপর তিনি তার হাতের আঙুলগুলো একটির ভেতর অন্যটি প্রবেশ করিয়ে দেখালেন। (সহীহ বুখারী: ৬০২৬)
একজন অসুস্থ মানুষ যখন চোখের সামনে কষ্ট পান, তখন নীরব দর্শক হয়ে থাকা বা নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ না করা মুমিনের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহযোগিতার চেতনার খেলাফ এবং গুনাহর কাজ। মহান আল্লাহ পাক উনার অসন্তুষ্টির কারণ। কারণ হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে যে মানুষের প্রতি দয়া করে না মহান আল্লাহ পাকও তার প্রতি দয়া করেন না।
এই মর্মান্তিক ঘটনাটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। তাই গণপরিবহন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বয়স্ক, অসুস্থ ও দুর্বল মানুষের প্রতিই শুধু নয় যে কোন প্রাণীর প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করার- ইসলামী চেতনাবোধ, ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের মনে গেথে দেয়ার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই জুমাদাল ঊলা শরীফ আজ।
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান মহাপবিত্র ১১ই জুমাদাল ঊলা শরীফ। যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি ইয়াওমিল ক্বিয়ামাহ, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহাব্বুন নাসি ইলান নাবিয়্যি, সাইয়্যিদাহ, ত্বহিরাহ, ত্বইয়িবাহ, যাকিয়্যাহ, রদ্বিয়্যাহ, মারদ্বিয়্যাহ, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবুল ইলম, কুতুবুল আলম, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চিনিকলগুলো থেকে বাণিজ্যিকভাবে ভিনেগার, জৈব দ্রাবক, হ্যান্ড স্যানিটাইজার সহ রাসায়নিক সামগ্রী সহ-উৎপাদক হিসেবে প্রচুর পরিমাণে পাওয়া সম্ভব।
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিউনিসিয়া এবং পেরু, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনলেও বাংলাদেশ কেনো সক্ষম হচ্ছে না।
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূলিল্লাহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












