শনিবার

হিজরী
১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৩ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২১ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৬ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৯
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৪ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
আন্তর্জাতিক আদালতের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার, সুর মেলাল চীনভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়াউৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নরপোল্যান্ডে আঘাত হানল রাশিয়ার ক্ষেপণাস্ত্রইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন কেন্দ্র মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-ভাঙচুরযারা পরকালের পাথেয় সংগ্রহ করা থেকে বিরত থাকবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- মহান আল্লাহ পাক উনার এবং উনার সম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ-নিষেধ মুবারক অনুযায়ী জীবন পরিচালিত করে দুনিয়া হতে বিরাগ হয়ে পরকালের দিকে হাক্বীক্বীভাবে রুজু হওয়া।খালিক্ব মালিক রব হিসেবে মহান আল্লাহ পাক তিনি যেরূপ এক এবং একক। তদ্রুপ হাবীব ও মাহবুব হিসেবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও এক এবং একক। সুবহানাল্লাহ! অতএব, মহান আল্লাহ পাক উনার মুহব্বত-রেযামন্দি, নিসবত-কুরবত হাছিল করতে হলে বা পেতে হলে উনার মহাসম্মানিত হাবীব ও মাহবুব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই সর্বাধিক মুহব্বত ও অনুসরণ করতে হবে।নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত

বৃষ্টি কী শীত আনে?

আন নাফে’ প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, সকাল ১১:৪৫
বৃষ্টি কী শীত আনে?

দিনের বেলায় বৃষ্টি হলে সরাসরি সূর্যের তাপ কম থাকায় তাপমাত্রা কিছুটা নেমে যেতে পারে। তবে বৃষ্টির কারণে বাতাস ঠান্ডা হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটি হলো বাষ্পীভবন।

বৃষ্টির ফোঁটা মেঘ থেকে মাটিতে পড়ার পথে আশপাশের বাতাসের সংস্পর্শে আসে। এর কিছু অংশ বাষ্প হয়ে যায়। তরল পানি থেকে পানীয় বাষ্পে পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন। বাষ্পীভবনের জন্য শক্তি প্রয়োজন। সেই শক্তি আসে আশপাশের পরিবেশ থেকে। ফলে বাতাস থেকে তাপশক্তি কমে যায়, বাতাস ঠান্ডা হয়।

যেমন, গোসলের পর শরীর ভেজা থাকলে অনেক সময় শীত শীত লাগে। কারণ, ত্বকের পানি বাষ্প হয়ে যাওয়ার সময় শরীর থেকে তাপ নেয়। বৃষ্টির ফোঁটা বাষ্প হয়ে যাওয়ার সময়ও আশপাশের বাতাস থেকে তাপ নেয়। ফলে বাতাসের তাপমাত্রা কমতে পারে।

আবার বৃষ্টি হলে অনেক সময় হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে। বিশেষ করে বজ্রসহ বৃষ্টির আগে বা সময় এমনটা বেশি দেখা যায়। এর পেছনেও আছে বিজ্ঞান।

বৃষ্টি-মেঘের ভেতরে বাতাসের নানা রকম চলাচল হয়। বৃষ্টির ফোঁটা নিচে নামার সময় বাষ্পীভবনের কারণে আশপাশের বাতাস ঠান্ডা হতে পারে। ঠান্ডা বাতাস তুলনামূলক ভারী হওয়ায় নিচের দিকে নেমে আসে। আবহাওয়াবিজ্ঞানে এ ধরনের নিচের দিকে নামা বাতাসকে বলে ডাউনড্রাফট। মাটির কাছাকাছি এসে এই বাতাস চারদিকে ছড়িয়ে পড়ে। তখন ঠান্ডা হাওয়া অনুভূত হয়। কখনো ঝড়ের আগমুহূর্তে এই বাতাস বেশ জোরেও বইতে পারে।

ভিজে গেলে বেশি শীত লাগে কেন?

কখনো কখনো বৃষ্টিতে ভিজে শীত লাগতে পারে। সেটা শীতকাল না হলেও কেন শীত শীত অনুভূত হয় অথচ একই তাপমাত্রায় শুকনো কাপড় পরে থাকলে হয়তো এতটা শীত লাগতো না। এর কারণও বাষ্পীভবন। ভেজা জামাকাপড় ও ত্বকের পানি শুকাতে গিয়ে শরীর থেকে তাপ নেয়। বাতাস বইলে পানি আরও দ্রুত বাষ্প হয়ে যেতে পারে। ফলে শরীর থেকে তাপ বেরিয়ে যায় দ্রুত। তাই ভেজা অবস্থায় ঠান্ডা বেশি অনুভূত হয়।

এখানে আরেকটি বিষয় আছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ঘাম সহজে শুকাতে পারে না। ফলে গরমের দিনে শরীর ঘামের মাধ্যমে সহজে ঠান্ডা হতে পারে না। কিন্তু বৃষ্টির সময় বাতাসের তাপমাত্রা কমে গেলে, ভেজা কাপড় ও শরীর থেকে তাপ বেরিয়ে যাওয়ার কারণে শীত শীত অনুভূত হতে পারে।

তাহলে বৃষ্টি কী শীতের শুরু মানে বৃষ্টি কী শীত নিয়ে আসে?

বৃষ্টি সাময়িকভাবে তাপমাত্রা কমাতে পারে। কিন্তু বৃষ্টি হলেই শীত শুরু হয়ে যায়, এমন কোনো নিয়ম নেই। শীতের জন্য প্রয়োজন হয় বড় পরিসরের আবহাওয়াগত পরিবর্তন। যেমন, উত্তর দিক থেকে ঠান্ডা ও শুষ্ক বাতাসের প্রবাহ, সূর্যের তাপ পাওয়ার পরিমাণ কমে যাওয়া এবং দিন-রাতের তাপমাত্রার পরিবর্তন।

বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে গেলে দিনের বেলায় তাপমাত্রা বাড়তে পারে। আবার বৃষ্টি থামার পর উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস এলে শীতের অনুভূতি বাড়তে পারে। তাই বৃষ্টির সঙ্গে শীতের সম্পর্ক আছে, তবে দুটো এক জিনিস নয়।

বৃষ্টি বাতাসকে ঠান্ডা করতে পারে, আর শীত আসে ঋতু পরিবর্তনের সঙ্গে যুক্ত নানা আবহাওয়াগত কারণে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী আল ইহসান ডেস্ক: লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির কাছ থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন স… ১৮ মিনিট আগে ডিজিটাল পরিচয়পত্র চালুতে এস্তোনিয়ার সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ আল ইহসান ডেস্ক: এস্তোনিয়ার সহযোগিতায় বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) উন্নয়ন এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান… ১৮ মিনিট আগে চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিতে নানাভাবে চাপ দিচ্ছে দিল্লি। তবে এই চাপের কাছে নতিস্বীক… ২৫ মিনিট আগে রিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জনের মৃত্যু রিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জনের মৃত্যু ২৬ মিনিট আগে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট নিজস্ব প্রতিবেদক: বাজারে ছেঁড়া-ফাটা নোটের সংকট ও সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনের ভোগান্তি কমাতে নতুন নকশার ২০… ২৭ মিনিট আগে ভরিতে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম ভরিতে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম ২৮ মিনিট আগে দেশের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে -রাষ্ট্রপতি দেশের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে -রাষ্ট্রপতি ২৯ মিনিট আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও দুই দিন বৃষ্টির আভাস ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও দুই দিন বৃষ্টির আভাস ৩১ মিনিট আগে ‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩২ মিনিট আগে দেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ -শিক্ষামন্ত্রী নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছ… ৩৪ মিনিট আগে আ’লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে -মীর শাহে আলম নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্… ৩৫ মিনিট আগে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় -প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অ… ৩৬ মিনিট আগে