শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
প্রসঙ্গ গার্মেন্টস শিল্পের সংকট

সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।

Nafe প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৪৫
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশের পোশাকশিল্প আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে পরিচালিত হচ্ছে। কাঁচামালের মূল্য, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, পরিবহন, ব্যাংকঋণের সুদ, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক ক্রেতাদের মূল্য নির্ধারণের চাপ মালিকদের জন্য বাস্তব চ্যালেঞ্জ।
তাদের আশঙ্কা, উৎপাদন ব্যয় বাড়তে থাকলে এবং ক্রয়াদেশের বাজার দুর্বল হলে বড় ধরনের মজুরি বৃদ্ধি গার্মেন্টসের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প আজ এক গভীর অনিশ্চয়তা, অস্থিরতা ও আস্থার সংকটের মুখোমুখি। শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি থেকে শুরু হওয়া আন্দোলন ক্রমেই সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ এবং শিল্পকারখানার উৎপাদন বন্ধের ঘটনায় রূপ নিয়েছে। রাজধানীর মিরপুর থেকে গাজীপুর, সাভার, আশুলিয়া ও কালিয়াকৈর পর্যন্ত শিল্পাঞ্চলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিছক একটি শ্রমিক আন্দোলনের সাময়িক উত্তেজনা হিসেবে দেখার অবকাশ নেই। এর সঙ্গে জড়িয়ে পড়েছে দেশের রপ্তানি আয়, লাখ লাখ মানুষের কর্মসংস্থান, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান, শ্রমিক-মালিক সম্পর্ক এবং রাষ্ট্রের শিল্প ব্যবস্থাপনার সক্ষমতার প্রশ্ন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, যে শিল্পের ওপর দেশের বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক স্থিতিশীলতার একটি বিরাট অংশ নির্ভরশীল, সেই শিল্পের ভেতরেই আজ শ্রমিক ও মালিকের মধ্যে আস্থার সংকট প্রকট হয়ে উঠেছে। একদিকে শ্রমিকের জীবনধারণের ব্যয় বহন করার মতো মজুরি না পাওয়ার অভিযোগ, অন্যদিকে উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা, ক্রয়াদেশ এবং ব্যবসায়িক সক্ষমতা নিয়ে মালিকপক্ষের উদ্বেগ। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ এবং সহিংসতার বিস্তার। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতির দায় কেবল রাস্তায় নেমে আসা শ্রমিকদের, নাকি দীর্ঘদিনের শ্রমনীতি, মজুরি কাঠামো ও শিল্প ব্যবস্থাপনার মধ্যেও এর গভীর শিকড় রয়েছে?
তবে দাবির যৌক্তিকতা থাকলেও রাজপথে বিশৃঙ্খলা, মেট্রো স্টেশন ও মহাসড়কে ভাঙচুর বা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এক দিনের আন্দোলনে ৩০০ কোটি টাকার ওপর ক্ষতির যে প্রাথমিক হিসাব উঠে আসছে, তা দেশের ভঙ্গুর বৈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রপ্তানি বাণিজ্যের জন্য বড় হুমকি। আন্তর্জাতিক ক্রেতারা সহিংসতা দেখলে বাংলাদেশ থেকে কার্যাদেশ (অর্ডার) সরিয়ে অন্য দেশে নিয়ে যেতে পারে।
১ ও ২ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ১ নভেম্বরের শ্রমিক অসন্তোষে বিজিএমইএর হিসাব অনুসারে ৫২৯টি কারখানার কার্যক্রম ব্যাহত হয় এবং প্রায় ৯ লাখ ৮৭ হাজার ১৯০ জন শ্রমিক কর্মস্থল ছেড়ে চলে যান।
অর্থাৎ বিষয়টি কয়েকটি কারখানার মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি একাধিক শিল্পাঞ্চলে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করেছে।
এই পরিস্থিতির তাৎপর্য অত্যন্ত গভীর। একটি পোশাক কারখানা বন্ধ থাকার অর্থ শুধু সেদিনের উৎপাদন বন্ধ থাকা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে কাঁচামাল সরবরাহ, শ্রমিকের দৈনিক আয়, পণ্য প্রস্তুতের সময়সীমা, জাহাজীকরণ, ক্রেতার সঙ্গে চুক্তি এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহের ধারাবাহিকতা।
তবে মূল সংকট সৃষ্টি হয় তখন, যখন যৌক্তিক দাবির আড়ালে সহিংসতা অনুপ্রবেশ করে এবং আলোচনার টেবিল ফাঁকা রেখে রাজপথ দখলে নেওয়ার প্রবণতা তীব্র হয়। টিয়ারশেল ও মামলা দিয়ে আন্দোলন দমন যেমন কোনো স্থায়ী সমাধান আনে না, তেমনি মহাসড়ক অবরোধ, পুলিশ ভ্যানে আগুন কিংবা কারখানায় ভাঙচুর চালিয়ে দাবি আদায়ের চেষ্টা দেশের সার্বিক উৎপাদন ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে বিপজ্জনক ঝুঁকির মুখে ফেলে।
বর্তমান অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ শ্রমিকেরা বিদ্যমান মজুরির তুলনায় দ্বিগুণেরও বেশি মজুরি দাবি করছেন।
তবে ৩০ হাজার টাকার দাবি কত দ্রুত এবং কীভাবে বাস্তবায়ন করা সম্ভব, তা নির্ধারণের জন্য উৎপাদন ব্যয়, প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, রপ্তানি মূল্য, মুনাফা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির নিরপেক্ষ হিসাব প্রয়োজন। দাবি যৌক্তিক কি না, তা আবেগ দিয়ে নয়; জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক উপাত্ত দিয়ে বিচার করতে হবে।
বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনে উসকানির অভিযোগে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ধরনের অভিযোগ নিঃসন্দেহে গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। কোনো রাজনৈতিক গোষ্ঠী যদি শ্রমিকদের প্রকৃত অসন্তোষকে ব্যবহার করে শিল্পাঞ্চলে নাশকতা, অগ্নিসংযোগ কিংবা অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
বর্তমান আন্দোলনে শুধু মজুরি বৃদ্ধির দাবি নয়, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিও উঠে এসেছে।
বাংলাদেশের শিল্পনীতির সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি হলো শ্রমিকের অধিকার ও শিল্পের স্বার্থকে প্রায়ই পরস্পরবিরোধী হিসেবে উপস্থাপন করা।
বাস্তবে এ দুটি বিষয় পরস্পরের পরিপূরক হওয়া উচিত।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।

আরও পড়ুন

সব ›
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না” সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ২ দিন আগে খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৪ দিন আগে সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৬ দিন আগে দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৫ নভেম্বর, ২০২৬ মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৩ নভেম্বর, ২০২৬ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! ২ নভেম্বর, ২০২৬ বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ১ নভেম্বর, ২০২৬ মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৩১ অক্টোবর, ২০২৬ ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ২৮ অক্টোবর, ২০২৬ পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ২৭ অক্টোবর, ২০২৬ স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে। স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে। ২৬ অক্টোবর, ২০২৬ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল ২৫ অক্টোবর, ২০২৬