শনিবার

হিজরী
১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৩ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২১ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৬ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৯
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৪ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
আন্তর্জাতিক আদালতের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার, সুর মেলাল চীনভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়াউৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নরপোল্যান্ডে আঘাত হানল রাশিয়ার ক্ষেপণাস্ত্রইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন কেন্দ্র মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-ভাঙচুরযারা পরকালের পাথেয় সংগ্রহ করা থেকে বিরত থাকবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- মহান আল্লাহ পাক উনার এবং উনার সম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ-নিষেধ মুবারক অনুযায়ী জীবন পরিচালিত করে দুনিয়া হতে বিরাগ হয়ে পরকালের দিকে হাক্বীক্বীভাবে রুজু হওয়া।খালিক্ব মালিক রব হিসেবে মহান আল্লাহ পাক তিনি যেরূপ এক এবং একক। তদ্রুপ হাবীব ও মাহবুব হিসেবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও এক এবং একক। সুবহানাল্লাহ! অতএব, মহান আল্লাহ পাক উনার মুহব্বত-রেযামন্দি, নিসবত-কুরবত হাছিল করতে হলে বা পেতে হলে উনার মহাসম্মানিত হাবীব ও মাহবুব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই সর্বাধিক মুহব্বত ও অনুসরণ করতে হবে।নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত
ফুটপাতের হকার, গার্মেন্টস শ্রমিকের পর দুর্ভিক্ষ আনয়নকারী

বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরির ষড়যন্ত্রীদের টার্গেট এখন অটোরিকশার উপর

বিষয়টি সর্বোচ্চ আদালতে ঝুলিয়ে রাখা, কঠিন নীতিমালা করা এবং নিবন্ধনের নামে হাজার হাজার কোটি টাকা শুষে নেয়ার প্রক্রিয়া ৬০ লাখ অটোরিকশা শ্রমিককেও দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে। (৩য় পর্ব)
আন নাফে’ প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, সকাল ১১:৪৯
বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরির ষড়যন্ত্রীদের টার্গেট এখন অটোরিকশার উপর

ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা দেশে চালু হয়েছে প্রায় এক যুগ আগে। গ্রামগঞ্জে, মফস্‌সল শহরের সড়কগুলোয় ক্রমেই সাইকেল রিকশাকে হটিয়ে জায়গা দখল করে নিচ্ছে ব্যাটারিচালিত রিকশা। ব্যাটারিচালিত অটোরিকশাও স্বল্প দূরত্বের গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে সিএনজি অটোরিকশার তুলনায় অনেক ব্যয়সাশ্রয়ী বিধায় এগুলোর ব্যবহারও অনেক বছর ধরে দ্রুতবর্ধনশীল। অনেক এলাকায় সাইকেল রিকশার দেখা মিলছেই না।

ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা এলাকার প্রধান যানবাহনে পরিণত হয়ে গেছে। এটাকে আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য পরিবর্তন মনে হয়েছে। কারণ, রিকশাওয়ালাদের শারীরিক ধকল প্রশমিত করার এই বাহনগুলো একদিকে আধুনিকতার প্রতীক, অন্যদিকে পরিবেশবান্ধব।

ব্যাটারিচালিত রিকশা হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনার আশঙ্কা থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু বাস্তবে এ ধরনের দুর্ঘটনা খুব বেশি হলে রিকশা ব্যবহারকারীরাই ব্যাটারিচালিত রিকশা ব্যবহারে অনীহা দেখাতো। এই সমস্যা কোথাও গুরুতর আকার ধারণ করার কথা শোনা যায়নি।

যদিও সাম্প্রতিক মাসগুলোতে এখানেও এগুলোর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। উচ্চ আদালতের এক আদেশে এসব যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার পর ঢাকা শহরে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বর্তমানে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদেশে একটি স্থিতাবস্থা বজায় রয়েছে। এর ফলে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ আপাতত থেমে গেলেও, ঢাকা শহরে এদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

একটি ব্যাটারিচালিত রিকশার পেছনে কত ধরনের পেশা জড়িত, তা একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায়। গাড়ি তৈরির কারিগর, ওয়েল্ডিং মিস্ত্রি, ব্যাটারি প্রস্তুতকারক, ব্যাটারি আমদানিকারক, চার্জিং স্টেশনের মালিক, চালক, মেরামতকর্মী, যন্ত্রাংশ বিক্রেতা- সবাই এই অর্থনৈতিক ব্যবস্থার অংশ। ফলে এই খাতের বিকাশের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশও জড়িত।

এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এমন একটি দেশে, যেখানে আনুষ্ঠানিক শিল্প ও চাকরির বাজারে সবাই প্রবেশের সুযোগ পায় না। স্বল্প পুঁজিতে জীবিকা অর্জনের একটি পথ হিসেবে ব্যাটারিচালিত রিকশা বহু মানুষের সামনে সুযোগ তৈরি করেছে। রাজশাহী শহরের ই-রিকশা খাত নিয়ে বাংলাদেশ জার্নাল অব পলিটিক্যাল ইকোনমিতে প্রকাশিত গবেষণাতেও এই খাতকে অনানুষ্ঠানিক কর্মসংস্থানের একটি বড় ক্ষেত্র হিসেবে বিশ্লেষণ করা হয়েছে।

অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিদ্যুৎ খাত। ঈখঊঅঘ-এর গবেষণা অনুযায়ী, ইজিবাইক শিল্প বছরে প্রায় ৪,৯০৫ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করে, যা ৬৫৯ মেগাওয়াট স্থাপিত উৎপাদন ক্ষমতার সমতুল্য।

এখানে রাষ্ট্রের সামনে একটি বড় সুযোগ রয়েছে। অনিয়ন্ত্রিত চার্জিংয়ের পরিবর্তে বৈধ চার্জিং স্টেশন গড়ে তোলা যেতে পারে। সৌরবিদ্যুৎভিত্তিক চার্জিং ব্যবস্থা চালু করা যেতে পারে। পুরোনো ও পরিবেশদূষণকারী ব্যাটারির পরিবর্তে উন্নত প্রযুক্তির ব্যাটারি ব্যবহারে উৎসাহ দেওয়া যেতে পারে। ব্যাটারি পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনাকে বাধ্যতামূলক করা যেতে পারে। এভাবে বিদ্যুৎ ব্যবহারকে নিয়মতান্ত্রিক এবং অর্থনীতিকে আরও উৎপাদনশীল করা সম্ভব।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই খাতের পরিবহনসেবা সাধারণ মানুষের জন্য তুলনামূলক সাশ্রয়ী। ঈখঊঅঘ-এর গবেষণায় শক্তি ব্যয়ের ভিত্তিতে প্রতি কিলোমিটারে ইজিবাইকের ব্যয় ৯৭ পয়সা বলে অনুমান করা হয়েছে। একই গবেষণায় ব্যক্তিগত সেডান গাড়ির ক্ষেত্রে ৮ টাকা ৬০ পয়সা এবং জনপ্রিয় বাসসেবার ক্ষেত্রে ২ টাকা ১৫ পয়সা উল্লেখ করা হয়েছে। মনে রাখতে হবে, এগুলো শুধু শক্তি ব্যয়ের তুলনা; যাত্রীর কাছ থেকে নেওয়া সম্পূর্ণ ভাড়ার তুলনা নয়। তবু সাশ্রয়ী পরিবহনের সম্ভাবনা বোঝার জন্য তথ্যগুলো তাৎপর্যপূর্ণ।

এখন প্রশ্ন হলো, এই অর্থনৈতিক কর্মকা-কে কি পরিকল্পিতভাবে আরও শক্তিশালী করা হবে, নাকি অনিয়মের অজুহাতে এর বিকাশের পথ সংকুচিত করা হবে?

রাষ্ট্রের উচিত এই খাতকে একটি নিয়ন্ত্রিত দেশীয় শিল্পে রূপান্তর করা। স্থানীয়ভাবে মানসম্মত যানবাহন তৈরির কারখানা গড়ে তুলতে হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নিরাপদ নকশা তৈরি করতে হবে। ব্রেক, লাইট, টায়ার, ব্যাটারি, মোটর ও বৈদ্যুতিক সংযোগের মান নির্ধারণ করতে হবে। চালকদের প্রশিক্ষণ দিতে হবে। যানবাহন নিবন্ধন ও ফিটনেস নিশ্চিত করতে হবে। সড়কের ধরন অনুযায়ী রুট নির্ধারণ করতে হবে।

সরকারের ২০২৬ সালের ই-রিকশা চলাচল বিধিমালা এই নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠার একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেছে। এখন প্রয়োজন এর বাস্তবায়ন, চালকদের সামর্থ্য বিবেচনা এবং বিদ্যমান যানবাহনকে নিরাপদ করার সুযোগ।

বাংলাদেশের অর্থনীতির জন্য যে খাত কর্মসংস্থান তৈরি করে, দেশীয় ক্ষুদ্র শিল্পকে সচল রাখে, সাধারণ মানুষের পরিবহন ব্যয় কমাতে সাহায্য করে এবং বিপুল পরিমাণ সেবামূলক অর্থনৈতিক কর্মকা- সৃষ্টি করে, সেই খাতকে অবজ্ঞা করার সুযোগ নেই।

ব্যাটারিচালিত রিকশা নিয়ে এত আপত্তি কেন? এই যানবাহনের কি কোনো সামাজিক উপযোগিতা নেই? দেশের নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন যাতায়াতে এর কোনো অবদান নেই? লাখ লাখ চালক, মালিক, মেকানিক, ব্যাটারি ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তার জীবিকার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই? তাহলে কেন বারবার এই পরিবহনব্যবস্থাকে বন্ধ করার আলোচনা সামনে আসে?

২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত গবেষণায় যাত্রীর মতামত নেওয়া হয়েছে। গবেষণার ফলাফল অনুযায়ী, ৮২ শতাংশ যাত্রী দ্রুত যাতায়াত ও তুলনামূলক কম খরচের কারণে ব্যাটারিচালিত রিকশা পছন্দ করে। একই গবেষণা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ঢাকার প্রায় ৭৬ শতাংশ যাত্রা দুই কিলোমিটারের কম বলে উল্লেখ করা হয়েছে। এই তথ্য দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ঢাকার মতো জনবহুল শহরে স্বল্প দূরত্বের যাতায়াতই দৈনন্দিন জীবনের একটি বড় অংশ।

এখন প্রশ্ন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দিলে এই যাত্রাগুলো কীভাবে সম্পন্ন হবে? (ইনশাআল্লাহ চলবে)


-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শুষে নেয়ার প্রক্রিয়া ৬০ লাখ অটোরিকশা শ্রমিককেও দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে। (১ম পর্ব) "" মন্তব্য কলাম"" বিষয়টি সর্বোচ্চ আদালতে ঝুলিয়ে রাখা, কঠিন নীতিমালা করা এবং নিবন্ধনের নামে হাজার হাজার কোটি ট… ২ দিন আগে ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক মহল ও ভারত চাচ্ছে বাংলাদেশে মুসলমান জনসংখ্যা কমুক। ইসলামী মহলের ভয়ে পতিত সরকারেও জন্মনিয়ন্ত্রণ কর্মসূচী সীমিত আকারেই রেখেছে। বিএনপি সরকার শুধু জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে না; ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত দেশব্যাপী এক বছরব… ৩ দিন আগে ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না।  গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ৫ দিন আগে বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ১১ নভেম্বর, ২০২৬ সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৯ নভেম্বর, ২০২৬ বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬