ডিজিটাল পরিচয়পত্র চালুতে এস্তোনিয়ার সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ
আল ইহসান ডেস্ক:
এস্তোনিয়ার সহযোগিতায় বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) উন্নয়ন এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়নের কাজ ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
গত বুধবার মন্ত্রীর আইসিটি বিভাগের কার্যালয়ে বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত কারেলসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
এ সময় দুই দেশের মধ্যে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পাবলিক অবকাঠামো, ওয়ান সিটিজেন ওয়ান আইডি, আন্তঃপরিচালনযোগ্যতা এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক এবং যত দ্রুত সম্ভব এ উদ্যোগ কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্ত্রী আরও বলেন, এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার আন্তঃসংযোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স অ্যাকাডেমি ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন প্রকল্পটি ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে।
সাক্ষাতে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, এসব খাতে রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।
আরও পড়ুন
সব ›
বৃষ্টি কী শীত আনে?
হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী
আল ইহসান ডেস্ক: লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির কাছ থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন স…
চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিতে নানাভাবে চাপ দিচ্ছে দিল্লি। তবে এই চাপের কাছে নতিস্বীক…
রিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জনের মৃত্যু
বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট
নিজস্ব প্রতিবেদক: বাজারে ছেঁড়া-ফাটা নোটের সংকট ও সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনের ভোগান্তি কমাতে নতুন নকশার ২০…
ভরিতে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম
দেশের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে -রাষ্ট্রপতি
ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও দুই দিন বৃষ্টির আভাস
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ -শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছ…
আ’লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে -মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্…
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় -প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।