পোল্যান্ডে আঘাত হানল রাশিয়ার ক্ষেপণাস্ত্র
পোল্যান্ডের ভূখণ্ডে আঘাত হেনেছে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় ভোরে তাদের আকাশসীমা লঙ্ঘনকারী তিনটি বস্তুর মধ্যে একটি রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। খবর বিবিসির।
এই ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে মস্কোর পক্ষ থেকে একটি ‘উসকানি’ হিসেবে বর্ণনা করেছে ওয়ারশ।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের নোভি লিপোভিয়েৎস এলাকায় ‘কেএইচ-১০১’ ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। স্থানীয় বাসিন্দা নাটালি স্পোনার জানান, সন্তানদের স্কুলের জন্য প্রস্তুত করছিলেন তিনি, ঠিক তখনই একটি ‘শিস দেয়ার মতো শব্দ এবং ভারী কিছু আছড়ে পড়ার আওয়াজ’ শুনতে পান।
ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি একটি খামারের ক্যামেরায় ধরা পড়েছে। কর্মকর্তারা পরে স্পষ্ট করেছেন, এতে স্থানীয় বাসিন্দাদের কোনও ঝুঁকি নেই।
কোসিনিয়াক-কামিশ আরও জানান, নোভি লিপোভিয়েৎসের পশ্চিমে রুডনিক নাদ সানেমের কাছে আরেকটি সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে। আর দক্ষিণে মোলোদিচ এলাকার কাছে একটি জেট-চালিত ড্রোন বিধ্বস্ত হয়েছে।
পোল্যান্ডের আকাশসীমায় এই অনুপ্রবেশকে রাশিয়ার ‘উসকানি’ হিসেবে অভিহিত করে তিনি জানান, এ বিষয়ে ন্যাটোর কাছে অতিরিক্ত সহায়তা চাইবেন তিনি।
আরও পড়ুন
সব ›
উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর
ইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন কেন্দ্র মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা
মরক্কোর মারাকেশ এয়ার শোতে গত মাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্যাভিলিয়ন খুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।…
‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যবহারে আর কোনও সীমাবদ্ধতা নেই। প্রয়োজনে ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র ব্যব…
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-ভাঙচুর
স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। …
নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত
শুক্রবার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়…
রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার…
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর…
আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘ…
ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।