৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫ শতাধিক বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করায় বহিষ্কৃত বিএনপি নেতাদের জন্য খুলছে দলে ফেরার দরজা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পাঁচ শতাধিক নেতাকে আবারও সাংগঠনিক কর্মকা-ে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে দলটি। এর মধ্যে রয়েছেন ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থী। ইতোমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো, দলকে সুসংহত করা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যেই বিএনপির এ উদ্যোগ। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে কেন্দ্র থেকে তাদের চিঠি দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভূমিকা রাখা তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।
জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ, ভোটের মাঠে বিদ্রোহ এবং পরবর্তী বহিষ্কারের ক্ষত এখনো পুরোপুরি কাটেনি বিএনপিতে। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ক্ষমতায় ফিরলেও তৃণমূলে দলটির পূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। বরং জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তৃণমূলে বহিষ্কৃত অনেকেই এরই মধ্যে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলে ফিরতে না পারলে স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থী দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।
আরও পড়ুন
সব ›
বিতর্কিত গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন
এক্সপ্রেসওয়েতে বিদেশী প্রতিষ্ঠানের টোল জালিয়াতি
তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে -প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতি…
খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থ নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনগুলোকে সময়োপযোগী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছ…
অবরোধের ডাক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লাপাত্তা -রাশেদ
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী লীগ…
মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয় -রিজভী
নিজস্ব প্রতিবেদক: যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না, ত…
বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আদালতে আ…
পুলিশের এক ডিআইজিসহ ১৭ কর্মকর্তা রদবদল
নিজস্ব প্রতিবেদক: পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তা…
কৃষিঋণ নীতিমালায় পরিবর্তন, অগ্রাধিকার পাবে আধুনিক কৃষিযন্ত্র-প্রযুক্তি
নিজস্ব প্রতিবেদক: কৃষি ও পল্লিঋণ বিতরণে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ফসল উৎপা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।