পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (২য় পর্ব)
মুসলিম সমাজে দৈনন্দিন ব্যবহার্য জিনিস সুন্দর করে গড়ার প্রতি খুবই গুরুত্ব আরোপিত হয়েছে। মুসলিম শিল্পকলার প্রধান পরিচয় হলো স্থাপত্যশিল্প। এই স্থাপত্যের বৈশিষ্ট্য ফুটে উঠেছে এর গঠন প্রকৃতিতে এবং এর পরিকল্পনায়। মুসলিম স্থাপত্যের বৈশিষ্ট্য ফুটে উঠেছে এর গম্বুজ, খিলান ও মিনারের মধ্যে। ফুটে উঠেছে এর অলংকরণের মধ্যে। মুসলিম শিল্পকলার একটা বৈশিষ্ট হচ্ছে উদ্ভিদীয় ও জ্যামিতিক অলংকরণ। যা সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে আছে।
চিত্র-০২: কুব্বাতুস সাখরা মসজিদ ফিলিস্তিন
যে অলংকরণ বা নকশাকলা সাধারণভাবে পরিচিত লাভ করেছে ইউরোপে, অ্যারোবেক্স নামে। শব্দটা চালু হয় ১৬ শতাব্দীতে। এর আগে এই নকশাকলাকে বলা হতো মোরেস্ক। ‘অ্যারোবেক্স” শব্দের মানে আরবদের মতো। উমাইয়া সালতানাতের রাজধানী ছিলো দামেস্ক। উমাইয়া শাসকদের শাসনামলে নির্মিত হয়ে দামেস্কের বড় মসজিদ, ফিলিস্তিনে নির্মিত হয় বিভিন্ন দ্বীনি স্থাপনা, কুব্বাত আস সাখরা মসজিদ এবং এই পাশাপাশি স্থাপনাগুলো আজও টিকে রয়েছে। স্পেনের কর্ডোভা শহরে উমাইয়া শাসনামলে জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য, দর্শন ও শিল্পকলা চর্চার বিরাট কেন্দ্র হিসেবে গড়ে উঠে।
চিত্র-০৩: তিউনেশিয়ার কায়রোয়ার উক্কার নবম শতাব্দির খিলান
আব্বাসীয় শাসকরা রাজধানী স্থাপন করেন বাগদাদে। আব্বাসীয় শাসনামলেও মুসলিম বিশ্বের পূর্বাঞ্চল বাগদাদ হয়ে উঠে জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য, দর্শন ও শিল্পকলা চর্চার বিরাট কেন্দ্র হিসেবে। আব্বাসীয় শাসনামলে স্থাপত্যরীতিতে গম্বুজ, খিলান, অর্ধবৃত্তাকার গম্বুজ দেখা যায়। বাগদাদ স্থাপত্যে গম্বুজ করা হয়েছে অর্ধবৃত্তাকারভাবে। আর মসজিদ এবং বাড়ি-ঘর নির্মাণে ব্যবহার করা হয়েছে ছুঁচালো খিলান। পরে ছুঁচালো খিলান স্পেনে দিয়ে পেয়েছে আবার অন্য রূপ। মিনার প্রথমে ব্যবহৃত হয়েছে বাগদাদে পরবর্তিতে তা ব্যবহৃত হয়েছে অন্যান্য স্থানে।
ইলখানদের শাসনামলে ইরানে স্থাপত্য ধারায় গম্বুজের আকৃতিতে আবার কিছুটা পরিবর্তন এসেছে। ইরানে গম্বুজ হয়েছে পেয়াজের মতো আকৃতির। যা থেকেছে বিশেষভাবে মুসলিম বিশ্বের পূর্বাঞ্চলের স্থাপত্য রীতিতে। ১২৫৮ খৃষ্টাব্দে চেঙ্গিস খানের নাতি হালাকু খান বাগদাদ দখল করে। ইলখানরা ছিলো হালাকুর বংশধর। ইলখানরা পরবর্তীতে পবিত্র দ্বীন ইসলাম গ্রহন করে। এদের সময় থেকেই পারস্যে গড়ে উঠতে আরম্ভ করে একটা বিশেষ স্থাপত্যরীতি। যার প্রভাব পৌঁছায় দক্ষিণ এশিয়ায়।
মুসলিম স্থাপত্যে স্থানিক বৈশিষ্ট আছে। কিন্তু এর সাধারণ একটা চরিত্রও আছে তাই এই স্থাপনাকে চিহ্নিত করা যায় মুসলিম অথবা ইসলামী হিসেবে। মুসলিম স্থাপত্যের উপরে কৃত কারুকার্য অনুপম। যাকে বলে ইসলামী নকশাকলা, যার মূল উপাদান দু’টি: উদ্ভিদীয় এবং রৈখিক। উদ্ভিদীয় উপাদান হিসাবে গ্রহণ করা হয়েছে ফুল, লতা-পাতা এবং গাছের কচি শাখা। লতার মধ্যে প্রাধান্য পেয়েছে পাতাসহ আঙ্গুর লতা। ফুলের মধ্যে ডালিমের ফুল। নানাভাবে করা হয়েছে ফুল-লতা- পাতার বিন্যাস।
এই বিন্যাসের মধ্যে থাকতে দেখা যায় কতগুলো সাধারণ প্রবণতা। নকশায় ব্যবহার করা হয়েছে প্রতিসাম্যের নীতি। সমান সমান দূরত্বে একই মুদ্রার পৌনপুনিকতার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে ছন্দ তাল অন্যদিকে, রেখার ক্ষেত্রে সাহায্য নেওয়া হয়েছে বিভিন্ন প্রকার জ্যামিতিক আকার আকৃতির, বক্র এবং সরলরেখার। ইসলামী নকশাকলায় প্রাণীদের ব্যবহার করা হয়নি, ধর্মপ্রাণ মুসলমান স্থপতিরা প্রাণীর ছবি হারাম থাকায় সবসময় এটাকে পরিত্যাগ করে চলতেন। ইসলামী স্থাপত্য নকশাযুক্ত মিনা করা। টালি ব্যবহার করা হয়েছে যথেষ্ট। এসব ইট বা টালির বর্ণ সমাবেশের বৈশিষ্ট্য খুবই দৃষ্টিনন্দন। (চলবে)
-মুহম্মদ নাইম।
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা
- পর্ব ১ পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব) ১২ নভেম্বর, ২০২৬
- পর্ব ২ পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (২য় পর্ব) আপনি এখন এটি পড়ছেন
আরও পড়ুন
সব ›
ঢাকাই মসলিন: অতীতের সুতায় ভবিষ্যৎ বয়ন
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী দারাসবাড়ি মসজিদ
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব)
চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্…
শেরপুরে তুরকান হযরত শাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র মাজার শরীফ
হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বি…
সোনারগাঁয়ে শেখ শরফ উদদীন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয়
বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাও…
পিরামিড গঠনে চাঁদ ও গ্রহের গতিপথের প্রভাব, দাবি নতুন তত্ত্বে
মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা সাড়ে চার হাজার বছরের পুরোনো পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। এবার এক গবেষকের দাবি,…
বাগেরহাটের ঐতিহাসিক বিবি বেগনি মসজিদ
ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাট…
সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ
পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদ…
সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।