‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যবহারে আর কোনও সীমাবদ্ধতা নেই। প্রয়োজনে ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে দেশটি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা আলি বেলালি এসব কথা জানান। খবর আল জাজিরার।
তিনি বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলায় যেসব দেশ অংশ নেবে, তারাও ইরানের পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু হবে। নতুন অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রস্তুতি রয়েছে। ক্ষেপণাস্ত্রের মজুত, পরিচালন কেন্দ্র বা সরঞ্জামের ক্ষেত্রে আইআরজিসির কোনও সীমাবদ্ধতা নেই।
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী খবর প্রচারকে ‘শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন তিনি। বেলালির দাবি, জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়ে দেয়াই এ ধরনের প্রতিবেদনের মূল লক্ষ্য।
আইআরজিসির এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনও ধরনের সামরিক পদক্ষেপ নেয়া হলে দেশটির সশস্ত্র বাহিনী ‘কঠোর ও চূড়ান্ত’ জবাব দেবে।
এর আগে গত ৫ নভেম্বর আল-আলম নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে বেলালি হুমকির স্বরে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন কোনও মার্কিন হামলায় অংশগ্রহণকারী যেকোনও দেশ বা বাহিনীকে লক্ষ্যবস্তু করবে ইরান।
ওই একই সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং মার্কিন বাহিনীকে অবশ্যই এই সীমার বাইরে সরে যেতে হবে। বেলালি আরও দাবি করেন, অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোর বিকেন্দ্রীকরণের কারণে সামরিক হামলা অব্যাহত থাকলেও আইআরজিসি তাদের অভিযান চালিয়ে যেতে সক্ষম।
আরও পড়ুন
সব ›
উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর
পোল্যান্ডে আঘাত হানল রাশিয়ার ক্ষেপণাস্ত্র
পোল্যান্ডের ভূখণ্ডে আঘাত হেনেছে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় ভোরে তাদের আকাশসীমা…
ইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন কেন্দ্র মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা
মরক্কোর মারাকেশ এয়ার শোতে গত মাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্যাভিলিয়ন খুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।…
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-ভাঙচুর
স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। …
নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত
শুক্রবার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়…
রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার…
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর…
আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘ…
ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।