যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, কতটা ভয়ঙ্কর এই বোমা
আল ইহসান ডেস্ক:
যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে খোদ যুক্তরাষ্ট্রের ভূখ-ে ইরান বড়সর হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দারা। সেই হামলায় ইরান ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলেও গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। গত ১৭ নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ (রেডিওলজিক্যাল জিসপার্সাল ডিভাইস বা আরডিডি) হামলার ছক কষেছে তেহরান।
সাতজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সন্ত্রাসী ড্রাম্পের প্রশাসনসহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা। গোয়েন্দাদের আশঙ্কা, তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম ডার্টি বোমার হামলায় ওয়াশিংটন ও নিউইয়র্কের মতো শহরে বিপর্যয় সৃষ্টি হতে পারে।
মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখার বিষয়ে ইরানের তৎপরতা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ড্রাম্প প্রশাসন। কর্মকর্তাদের আশঙ্কা, পাচারকারীদের মাধ্যমে ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখতে পারে।
তবে এ দাবির পক্ষে এখনও স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ সামনে আসেনি।
হামলার আশঙ্কা কেন?
ইরানের পাচারচক্র বেশ শক্তিশালী বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক ইরানি নাগরিকের বসবাসের বিষয়টিও গোয়েন্দাদের বিবেচনায় রয়েছে। এ ছাড়া ড্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগও আগে উঠেছিলো। এসব বিষয় মাথায় রেখেই সতর্ক অবস্থানে রয়েছে মার্কিন গোয়েন্দারা।
সিএনএন-কে দুটি সূত্র জানিয়েছে, হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের রাজধানীর নির্দিষ্ট কিছু স্থান ও সম্ভাব্য লক্ষ্যবস্তুর কথা উল্লেখ রয়েছে।
কতটা বিপজ্জনক ডার্টি বোমা?
ডার্টি বোমা হলো এমন এক ধরনের প্রচলিত বিস্ফোরক, যার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। এটি পারমাণবিক বোমা নয়। বরং সাধারণ বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়ার অস্ত্র। এই তেজস্ক্রিয় পদার্থ বাতাসের মাধ্যমে কয়েক ব্লক থেকে কয়েক মাইল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
তবে বিশেষজ্ঞদের মতে, ডার্টি বোমা বিস্ফোরণে হতাহতের প্রধান কারণ সাধারণত তেজস্ক্রিয়তা নয়, বরং প্রচলিত বিস্ফোরণের অভিঘাত। সাধারণ বিস্ফোরকের তুলনায় ডার্টি বোমা তৈরি করা খুব বেশি কঠিন নয়। তবে এর জন্য প্রয়োজনীয় তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করা কঠিন।
আরও পড়ুন
সব ›
দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের
হামাসের বীরত্ব:
হামাসের বীরত্ব:
উত্তরপ্রদেশে মুসলিম-দলিত জোট, ভোটে আসতে পারে পরিবর্তন
আল ইহসান ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসপি এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা…
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাত
আল ইহসান ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পা…
লন্ডনে ‘গর্বের সাথে নন-হালাল’ নীতির জেরে এক রেস্তোরাঁ ঘিরে বিক্ষোভ
আল ইহসান ডেস্ক: লন্ডনে একটি ভারতীয় রেস্তোরাঁর শিখ মালিক ‘হালাল’ খাবার বিক্রি করতে অস্বীকৃতি জানানোয় রেস্তোরাঁট…
এডেনের দিকে হুথিরা, শহর রক্ষায় পরিখা খনন
‘মাহরাম’ ব্যতিত নারীদের ‘চিকিৎসা’ ও নাম ধরে ডাকতে মানা
আল ইহসান ডেস্ক: পুরুষ চিকিৎসক ও দন্তচিকিৎসক দিয়ে নারী রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেয়ার বিষয়ে সতর্কতা জ…
জাপানে তুষারপাত, পেরুতে তীব্র তাপপ্রবাহ
আল ইহসান ডেস্ক: শক্তিশালী এল নিনোর প্রভাবে কোথাও বাড়ছে তাপমাত্রা, কোথাও দেখা দিচ্ছে ভারী তুষারপাত। এরই মধ্যে জ…
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল
আল ইহসান ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুম-লে ১৫ লাখ টন কার্বন ডাই…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।