নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে।
সম্পাদকীয় ---- আল ইহসান শরীফ
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
২০২৫ সালের ১০ ডিসেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে তারেক রহমান মেগা প্রজেক্টের বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট করে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সে বলে, “বিএনপির অন্যতম লক্ষ্য হলো দলটি কোনো মেগা প্রকল্পে যাবে না। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে।”
বড় অবকাঠামোর পরিবর্তে রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মানবাধিকার উন্নয়নের পেছনে খরচ করার ঘোষণা দেয়া হয়।
বিএনপি সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত সরকারের আমল থেকেই ধারাবাহিকভাবে মেগা প্রজেক্টের ব্যয় ও স্বচ্ছতা নিয়ে সমালোচনা করে আসছে।
গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, মির্জা ফখরুল একাধিক জনসভা ও সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে যে, বিগত সরকার "মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি" করেছে।
তার বক্তব্য অনুযায়ী, উন্নয়নের কথা বলে প্রকল্পগুলোর ব্যয় কয়েক গুণ বাড়ানো হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল জনগণের অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা। প্রকৃত উন্নয়নের বদলে এসব প্রকল্প দেশের ওপর বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করে।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বিভিন্ন সময় মেগা প্রজেক্ট কেন্দ্রিক অর্থনীতির কড়া সমালোচনা করেছে।
গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রিজভী বলে, গত ১৭ বছর ছিল লুটপাটের অর্থনীতি।
সে আরও অভিযোগ করে, মেগা প্রজেক্ট দেখিয়ে জনগণের টাকা লুট করা হয়েছে, অথচ সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সময় এমন কোনো ব্যাংক লুটপাট বা অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের নামে অর্থ অপচয় হয়নি।
প্রসঙ্গত বিএনপির নির্বাচনী রাজনীতির মঞ্চে যে স্লোগানটি ছিল পরিবর্তনের প্রধান হাতিয়ার-“মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি”- কিন্তু ক্ষমতার মসনদে বসার পর সেই অবস্থান থেকে সরে এসে একের পর এক বিশাল বাজেটের মেগা প্রকল্প গ্রহণ ও অনুমোদনের প্রবণতা দেশের অর্থনীতিতে এক গভীর ও বহুমুখী সংকটের জন্ম দিয়েছে। যখন দেশের ব্যাংকিং খাত খেলাপি ঋণে জর্জরিত, রাজস্ব আদায়ের হার দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের লড়াই চলছে, ঠিক সেই মুহূর্তে নতুন করে কয়েক লাখ কোটি টাকার মেগা প্রকল্পের বোঝা চাপিয়ে দেওয়া অর্থনৈতিক বাস্তবতায় কতটা যৌক্তিকতা- তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের মোট সরকারি ঋণের (চঁনষরপ উবনঃ) পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা (প্রায় ২৩.৩৮ লাখ কোটি টাকা)।
বর্তমান সরকার ইতিমধ্যে যেসব মেগা প্রকল্প অনুমোদন করেছে বা পাইপলাইনে রেখেছে- যেমন এমআরটি লাইন- ১ ও লাইন- ৫ (প্রায় ২.৫ লাখ কোটি টাকা), ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ (প্রায় ৮৪ হাজার কোটি টাকা), ভাঙা-পায়রা-কুয়াকাটা রেললাইন (প্রায় ৪২ হাজার কোটি টাকা), পদ্মা ব্যারাজ (প্রায় ৩৪.৬ হাজার কোটি টাকা), ঢাকায় নতুন সাবওয়ে রুট (প্রায় ৩৩.৭ হাজার কোটি টাকা), মাতারবাড়ী বন্দরের দ্বিতীয় পর্যায় (২৪ হাজার কোটি টাকা), আখাউড়া-সিলেট ডুয়েল গেজ রেল (১৬ হাজার কোটি টাকা) এবং সম্ভাব্য দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু-এগুলোর সম্মিলিত প্রাক্কলিত ব্যয় ৪.৫ থেকে ৫ লাখ কোটি টাকার বেশি।
অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, এসব প্রকল্পের অধিকাংশই যেহেতু বিদেশি ঋণ ও উন্নয়ন সহযোগীদের অর্থায়নে বাস্তবায়িত হবে, তাই আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে প্রকল্পগুলোর অর্থ ছাড় শুরু হলে বাংলাদেশের শুধু বৈদেশিক ঋণের পরিমাণই বর্তমানের ১০ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২০ লাখ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। আর অভ্যন্তরীণ ঋণ ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন যুক্ত হলে মোট সরকারি ঋণ ৫০ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত পতিত জালিম সরকারের ১৭ বছরে ৮টি মেগা প্রকল্পের ব্যয় ছিলো ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা।
সরকার ইতিমধ্যে বাজেট ঘাটতি ও ঋণ ব্যবস্থাপনার জন্য প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার এবং সুকুক বা পিপিপি-র মাধ্যমে অর্থ সংগ্রহের চিন্তা করছে। মনে রাখা জরুরি, শ্রীলঙ্কার দেউলিয়াত্বের পেছনে উচ্চ সুদের এই ‘সার্বভৌম বন্ড’ এবং বাণিজ্যিক ঋণই সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল।
শ্রীলঙ্কা হাম্বানটোটা বন্দর বা মাত্তালা বিমানবন্দরের মতো যেসব মেগা প্রকল্প নিয়েছিল, সেগুলো থেকে কোনো ডলার আয় আসেনি। বাংলাদেশেও যদি প্রত্যাশিত রাজস্ব বা বৈদেশিক মুদ্রা না আসে, তবে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে বাংলাদেশও ঋণ খেলাপি বা রিজার্ভ শূন্যতার মতো ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। তথা শ্রীলঙ্কার চেয়েও করুণ দেওলিয়া হতে পারে। নাউযুবিল্লাহ!
প্রসঙ্গত আমরা মনে করি সরকারের ভূলের চরম খেসারত দেয়ার আগেই জনগণকে সক্রিয় ও সোচ্চার হতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার।
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।