আন্তর্জাতিক আদালতের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার, সুর মেলাল চীন
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিয়ানমারের সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায়টিকে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সরকার। খবর আল জাজিরার।
শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো দাবি করেন, ‘সামরিক সরকার অবিচারের শিকার হয়েছে।’ মিয়ানমারের মিত্র হিসেবে পরিচিত চীনও এই রায়ের সমালোচনা করেছে। এর এক দিন আগেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে এক যৌথ বিবৃতিতে আইসিজের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে তাদের এখতিয়ারের অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল বেইজিং।
মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে। এই সিদ্ধান্ত সবার সর্বসম্মত সিদ্ধান্ত নয়; এটি ন্যায্য হয়নি।’
মিয়ানমারের সামরিক সরকারের মিত্র চীন বলেছে, জাতিসংঘের শীর্ষ আদালতের এ ধরনের রায় ‘বিরোধ নিষ্পত্তির জন্য সহায়ক নয়’। বেইজিংয়ে সাংবাদিকদের চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘বিষয়টিকে আরও জটিল করে তোলা এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ লক্ষ্যে যৌথ প্রচেষ্টা চালানো।’
আইসিজে তার পর্যবেক্ষণে দেখেছেন, তথাকথিত ‘শুদ্ধি অভিযানের’ সময় মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের গণহত্যা করেছে, নারীদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়েছে এবং শত শত গ্রাম পুড়িয়ে বা গুঁড়িয়ে দিয়েছে।
আদালতের ১৫ জন বিচারপতির মধ্যে ৯ জন গণহত্যার ঘোষণার পক্ষে এবং ৬ জন বিপক্ষে রায় দেন। আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্র গণহত্যা চালিয়েছে বলে রায় দিলেন আদালতের বিচারপতিরা। আদালতের বিচারপতিদের মধ্যে একজন চীনা নাগরিক ছিলেন। একটি অভিযোগ ছাড়া বাকি সবকটিতেই মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছেন তিনি।
নয় বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো ওই নৃশংস অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। তাদের কেউ কেউ পরে মালয়েশিয়াসহ অন্যান্য দেশে পালিয়ে যায়।
আরও পড়ুন
সব ›
উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর
পোল্যান্ডে আঘাত হানল রাশিয়ার ক্ষেপণাস্ত্র
পোল্যান্ডের ভূখণ্ডে আঘাত হেনেছে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় ভোরে তাদের আকাশসীমা…
ইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন কেন্দ্র মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা
মরক্কোর মারাকেশ এয়ার শোতে গত মাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্যাভিলিয়ন খুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।…
‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যবহারে আর কোনও সীমাবদ্ধতা নেই। প্রয়োজনে ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র ব্যব…
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-ভাঙচুর
স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। …
নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত
শুক্রবার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়…
রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার…
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর…
আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘ…
ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।