দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার।
সম্পাদকীয় --- আল ইহসান শরীফ
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশের গার্মেন্টস শিল্প কেবল কিছু কারখানা, যন্ত্রপাতি কিংবা রপ্তানি আয়ের হিসাব নয়; এটি দেশের কোটি মানুষের জীবন-জীবিকা, খাদ্যনিরাপত্তা, পারিবারিক স্থিতিশীলতা এবং সামগ্রিক অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই শিল্পের ওপর নির্ভরশীল শ্রমিকের ঘরে প্রতিদিন যে চাল-ডাল ওঠে, সন্তানের যে স্কুলের বেতন পরিশোধ হয়, যে বাড়িভাড়া দেওয়া হয়, যে ওষুধ কেনা হয়-তার পেছনে রয়েছে একটি সচল উৎপাদনব্যবস্থা। অতএব গার্মেন্টস শিল্পে বিপর্যয় মানে শুধু রপ্তানি আয়ের সংকট নয়; এর অভিঘাত পৌঁছাতে পারে দেশের মানুষের ভাতের থালা পর্যন্ত।
প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র কি এই বিপদের গভীরতা উপলব্ধি করছে? গার্মেন্টস কারখানা বন্ধ হলে কত লাখ মানুষ কর্মহীন হবে, কত পরিবার আয়ের উৎস হারাবে, কত ক্ষুদ্র ব্যবসা ক্রেতা হারাবে, কত মানুষের খাদ্য কেনার সামর্থ্য বিলুপ্ত হবে-এসব প্রশ্নের উত্তর কি সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় যথাযথ গুরুত্ব পাচ্ছে?
প্রশ্ন হচ্ছে, প্রায় হাজার খানেক কারখানা বন্ধ হওয়ার অর্থনৈতিক ও সামাজিক মূল্যায়ন কোথায়? প্রতিটি কারখানার সঙ্গে যুক্ত শ্রমিক, তাঁদের পরিবারের সদস্য, পরিবহনকর্মী, খাবারের দোকান, মুদি দোকান, বাড়িওয়ালা, ক্ষুদ্র সরবরাহকারী-সবাই কি এই বন্ধের অভিঘাত থেকে মুক্ত?
একটি কারখানা বন্ধ হলে শুধু একটি প্রতিষ্ঠানের উৎপাদন থেমে যায় না। তার সঙ্গে থেমে যেতে পারে কয়েক শ’ বা কয়েক হাজার মানুষের নিয়মিত আয়। সেই আয় বন্ধ হলে শ্রমিকের বাজার করার সামর্থ্য কমে যায়। বাজারে কেনাকাটা কমলে স্থানীয় ব্যবসায়ীর বিক্রি কমে। ব্যবসায়ীর বিক্রি কমলে তাঁর কর্মচারীর আয়ও কমে। এভাবে একটি শিল্পের সংকট ক্রমে বৃহত্তর অর্থনীতিতে ছড়িয়ে পড়তে পারে।
- ১৪ নভেম্বর ২০২৬ প্রকাশিত বিশ্লেষণে জানিয়েছে, নভেম্বরের শুরুর দিকে ৫২৯টি কারখানায় উৎপাদন স্থগিত ছিল এবং এতে প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক প্রভাবিত হয়েছেন। প্রতিবেদনটি কর্মসংস্থানের সংকট, মূল্যস্ফীতি, দুর্বল বিনিয়োগ এবং নতুন কাজের সীমিত সুযোগের বিষয়টিও তুলে ধরেছে।
এই সংখ্যার অর্থ শুধু ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক নয়। প্রত্যেক শ্রমিকের পেছনে রয়েছে একটি পরিবার। কারও স্ত্রী-সন্তান, কারও বৃদ্ধ বাবা-মা, কারও ছোট ভাইবোন-যাঁদের জীবনের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব শ্রমিকের উপার্জনের ওপর নির্ভরশীল।
অতএব শ্রমিকের চাকরি হারানো মানে একটি পরিবারের খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার নিরাপত্তা বিপন্ন হওয়া। আর যখন একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের আয় অনিশ্চিত হয়ে পড়ে, তখন সেটি আর বিচ্ছিন্ন শ্রমবাজারের সমস্যা থাকে না; তা জাতীয় সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন হয়ে দাঁড়ায়।
দুর্ভিক্ষের আলোচনা করতে গেলে একটি মৌলিক বিষয় বুঝতে হবে- দেশে খাদ্য উৎপাদন থাকলেই প্রত্যেক মানুষের খাবার নিশ্চিত হয় না। মানুষের হাতে অর্থ না থাকলে বাজারে চাল, ডাল, তেল, মাছ, গোশত থাকা সত্ত্বেও সে খাবার কিনতে পারে না। অর্থাৎ খাদ্যপ্রাপ্তির অধিকার এবং খাদ্য কেনার সামর্থ্য-দুটিই খাদ্যনিরাপত্তার অপরিহার্য অংশ।
- ১১ নভেম্বর ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার যে চিত্র তুলে ধরেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিবেদনে শ্রমিক শিলপি খাতুনের মাসিক মূল বেতন ১৩ হাজার ৫০০ টাকা এবং অতিরিক্ত কাজসহ মোট আয় প্রায় ১৬ হাজার টাকার কথা বলা হয়েছে। সংসারের ব্যয় সামলাতে তাদের কখনো মুড়ি খেয়ে দিন কাটাতে হয়। অন্য এক শ্রমিক রোকসানা পারভীন ও তার দুই মেয়ের খাবারের তালিকায় ভাত ও সবজির বাইরে মাছ-গোশত থাকে না।
এখানে একটি কঠিন প্রশ্ন সামনে আসে: যে শ্রমিক আজ সীমিত আয়ে কোনোভাবে সংসার চালাচ্ছেন, তাঁর কারখানা বন্ধ হয়ে গেলে কী হবে? তাঁর হাতে যদি সঞ্চয় না থাকে, বিকল্প কর্মসংস্থান না থাকে, পরিবারে অন্য উপার্জনকারী না থাকে, তাহলে তিনি কীভাবে প্রতিদিনের খাবার কিনবেন?
আর যখন একই পরিস্থিতিতে হাজার হাজার নয়, লাখ লাখ পরিবার পড়ে যায়, তখন রাষ্ট্রের সামনে দেখা দেয় গভীর অর্থনৈতিক বিপর্যয় ও দুর্ভিক্ষের আশঙ্কা।
তাই প্রশ্নটি শুধু গার্মেন্টস শিল্প টিকবে কি না, তা নয়। প্রশ্ন হচ্ছে-গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীল মানুষের জীবন টিকবে কীভাবে? তাঁদের সন্তানদের মুখে খাবার উঠবে কীভাবে? তাঁদের ঘরভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় মিটবে কীভাবে? রাষ্ট্র কি এসব প্রশ্নের উত্তর প্রস্তুত রেখেছে?
দুর্ভিক্ষ নেমে আসার পর ত্রাণ বিতরণ করা রাষ্ট্রের সাফল্য নয়; দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হওয়ার আগেই মানুষের খাদ্য, কর্মসংস্থান ও ক্রয়ক্ষমতা রক্ষা করাই রাষ্ট্রের প্রকৃত সাফল্য।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।