ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া
ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করেছে মালয়েশিয়া। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে দেশটিতে প্রবেশ করতে হলে ভারতীয় পাসপোর্টধারীদের আগাম ভিসা নিতে হবে। এর ফলে দেশটিতে ভারতীয় নাগরিকদের ৩০ দিনের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার অবসান ঘটতে যাচ্ছে। খবর গালফ নিউজের।
শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়া পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন দেশটির মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। এর আগে গত ১৭ নভেম্বর মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
এতে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে ভারতীয় নাগরিকদের জন্য বিদ্যমান ভিসা অব্যাহতি সুবিধা আর কার্যকর থাকবে না। ফলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় প্রবেশের আগে বৈধ ভিসা সংগ্রহ করতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার সরকারি অনলাইন পোর্টাল MyVISA-এর মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিকেরা। ভিসা আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি জমা দিতে হবে। তবে আবেদন প্রত্যাখ্যান হলেও কিংবা ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন হলেও এই ফি ফেরত দেওয়া হবে না।
২০২৩ সালের ডিসেম্বরে পর্যটন খাতকে চাঙা করতে ভারতীয় নাগরিকদের জন্য সর্বোচ্চ ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করেছিল মালয়েশিয়া। পর্যটন, ব্যবসা ও সামাজিক প্রয়োজনে এই সুবিধায় দেশটিতে যাতায়াত করতে পারতেন ভারতীয়রা। তবে সাম্প্রতিক সময়ে এই সুবিধার অপব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়।
গত সেপ্টেম্বরে কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন এক সতর্কবার্তায় জানায়, উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় নাগরিক ৩০ দিনের ভিসামুক্ত সুবিধা ব্যবহার করে মালয়েশিয়ায় চাকরি খুঁজতে যাচ্ছেন।
আরও পড়ুন
সব ›
উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর
পোল্যান্ডে আঘাত হানল রাশিয়ার ক্ষেপণাস্ত্র
পোল্যান্ডের ভূখণ্ডে আঘাত হেনেছে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় ভোরে তাদের আকাশসীমা…
ইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন কেন্দ্র মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা
মরক্কোর মারাকেশ এয়ার শোতে গত মাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্যাভিলিয়ন খুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।…
‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যবহারে আর কোনও সীমাবদ্ধতা নেই। প্রয়োজনে ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র ব্যব…
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-ভাঙচুর
স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। …
নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত
শুক্রবার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়…
রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার…
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর…
আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘ…
ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।