পার্শ্ববর্তী দেশ, ইস্কন এবং বাংলাদেশের সমৃদ্ধির ষড়যন্ত্রীরা বার বার গার্মেন্টসকে ধ্বংস করতে চাইছে।
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
শ্রমিক, মালিক এবং জনগণ ও সরকার সবার সমন্বিত প্রয়াস দরকার।
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
বিভিন্ন সংবাদপত্র ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, পোশাক খাতের এই অস্থিতিশীলতার নেপথ্যে ‘তিন স্তরের’ বিশেষ অর্থায়ন ও প্ররোচনা সক্রিয় ছিল। প্রকাশিত খবর অনুযায়ী, সংঘাত ও সহিংসতাকে উস্কে দিতে ডিজিটাল প্রযুক্তি ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (গঋঝ)-কে চরমভাবে ব্যবহার করা হয়েছে। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে নির্দিষ্ট বার্তা দেওয়া হতো এবং শিল্পকারখানায় ভাঙচুর, বাসে অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলার ছবি ও ভিডিও ফুটেজ জমা দিলেই ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত পুরস্কার হিসেবে পাঠিয়ে দেওয়া হতো। সাভার ও গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তারকৃত একাধিক ব্যক্তির জবানবন্দি ও মোবাইল নেটওয়ার্ক ট্র্যাকিং বিশ্লেষণ করে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন, আন্দোলনের সম্মুখভাগে থাকা সহিংসকারীদের একটা বড় অংশই পোশাক কারখানার নিয়মিত শ্রমিক নন; বরং তারা অর্থ বিনিময়ে নিয়োজিত ভাড়াটে বহিরাগত।
আরও আশঙ্কাজনক বিষয় হলো, এই অর্থায়নের মূল উৎস বা ‘ফাইন্যান্সিয়াল রুট’ বিস্তৃত ছিল প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরিতে সরাসরি অর্থ জোগান ও উসকানি দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী, প্রভাবশালী ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্যসহ প্রায় ২০ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে শিল্পখাতকে জিম্মি করার এই ধরনের অপচেষ্টা শুধু একটি খাতকে ধ্বংসের মুখেই ঠেলে দেয় না, বরং সামগ্রিক জাতীয় অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার শামিল।
এই সংকটে ভিন্ন মাত্রা পর্যবেক্ষণ করাও জরুরি।
কারণ, এখন প্রকাশিত সংবাদপ্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সম্ভাব্য শ্রমিক অসন্তোষ সম্পর্কে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক ছিল। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগাম নির্দেশনাও জারি করা হয়েছিল।
তাহলে প্রশ্ন হচ্ছে, বিপদের পূর্বাভাস থাকার পরও কেন শিল্পাঞ্চলকে নিরাপদ রাখা গেল না? গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য অস্থিরতার তথ্য জানার পরও কেন মাঠপর্যায়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারেনি? প্রশাসনের কোন স্তরে সমন্বয়ের ঘাটতি ছিল? শিল্প পুলিশ, জেলা পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে তথ্য আদান-প্রদান এবং দায়িত্ব বণ্টন কি যথাযথ ছিল?
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিপদের আশঙ্কা আগে থেকেই জানা ছিল, সেই বিপদ বাস্তবে ঘটার পর প্রশাসন কেন প্রতিরোধের পরিবর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল?
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ১৮ অক্টোবর ২০২৬ তারিখের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা এবং ১ থেকে ৩ নভেম্বর প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে ১৮ অক্টোবর ২০২৬ তারিখে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্ভাব্য শ্রমিক অসন্তোষ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। চিঠির স্মারক নম্বর:
৪৪.০০.০০০০.০০০.০৭৫.০৩.০০০৩.২৬.৯৯৪
২. এখানে একটি মৌলিক প্রশাসনিক প্রশ্ন দেখা দেয়: যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেই ১৮ অক্টোবর সম্ভাব্য অস্থিরতার বিষয়ে সতর্ক করে, তখন ১ ও ২ নভেম্বর শিল্পাঞ্চলে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়ার আগেই কেন কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেল না?
৩. গোয়েন্দা তথ্য ছিল, অথচ পুলিশ কেন আগে থেকে প্রস্তুত ছিল না?
সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে তথ্য থাকার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগাম প্রস্তুতি নেয়নি। দৈনিক আল ইহসান এর পর্যবেক্ষণ অনুযায়ী, এই সুযোগ কাজে লাগিয়ে একটি গোষ্ঠী শ্রমিকদের মধ্যে প্রবেশ করে অসন্তোষকে আন্দোলনে রূপান্তর করেছে।
সঙ্গতকারণেই আমাদের প্রশ্ন- রাষ্ট্র কি শুধু বিপদ সম্পর্কে সতর্ক করবে, নাকি বিপদ প্রতিরোধের সক্ষমতাও দেখাবে?
দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ অর্জনকারী খাতে যখন এই ধরনের অপরাজনীতি ও অবৈধ অর্থের অনুপ্রবেশ ঘটে, তখন তার পরিণতি হয় ভয়াবহ। ক্রেতাগোষ্ঠী যখন সরবরাহ চেইনে অনিশ্চয়তা দেখে, তখন তারা বিকল্প বাজারের দিকে ঝুঁকতে বাধ্য হয়। ফলে কারখানা বন্ধ হয়, প্রকৃত শ্রমিক কাজ হারায় এবং শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় এ দেশের সাধারণ শ্রমজীবী মানুষ ও রাষ্ট্র।
দিনশেষে শিল্প ক্ষতিগ্রস্ত হলে তার দায় শ্রমিকদের বহন করতে হবে। শিল্পের সঙ্গে জড়িত কোনো সাধারণ শ্রমিক কারখানা ভাঙচুরে অংশ নিতে পারেন না। এর পেছনে পার্শবর্তী দেশ, ইস্কন এবং আওয়ামী অপশক্তির ইন্ধন আছে। এদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে না পারলে শিল্পকে এগিয়ে নেওয়া যাবে না।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই জুমাদাল ঊলা শরীফ আজ।
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












