‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-ভাঙচুর
স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি চৌমুহনী পূর্ব বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ঘাঁটি, নোয়াখালীর মাটি’ এবং ‘আজ থেকে চৌমুহনী স্বাধীন’সহ বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা ব্যাংক কার্যালয়ের দরজা-জানালায় পেট্রোল ঢেলে আগুন দেয়। একই সঙ্গে জানালার কাচ ভাঙচুর করেন তারা। পরে ঘটনাস্থল ত্যাগ করেন হামলাকারীরা। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ব্যাংক কার্যালয়ের দরজা-জানালা ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহবুবুল কবির বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
সব ›
উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর
পোল্যান্ডে আঘাত হানল রাশিয়ার ক্ষেপণাস্ত্র
পোল্যান্ডের ভূখণ্ডে আঘাত হেনেছে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় ভোরে তাদের আকাশসীমা…
ইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন কেন্দ্র মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা
মরক্কোর মারাকেশ এয়ার শোতে গত মাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্যাভিলিয়ন খুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।…
‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যবহারে আর কোনও সীমাবদ্ধতা নেই। প্রয়োজনে ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র ব্যব…
নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত
শুক্রবার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়…
রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার…
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর…
আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘ…
ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।