জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশের ভূখ- কি প্রতিবেশী রাষ্ট্রের বিদ্যুৎ পরিবহণের একটি স্থায়ী করিডরে পরিণত হবে? ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে বিহার পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালনের জন্য বাংলাদেশের বুক চিরে ৭৬৫ কেভি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের যে পরিকল্পনা সামনে এসেছে, তা নিছক একটি বিদ্যুৎ অবকাঠামো নির্মাণের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, অর্থনৈতিক সক্ষমতা, বৈদেশিক ঋণ, নদীর পানির অধিকার, আঞ্চলিক ভূরাজনীতি, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ। গত সপ্তাহে গণমাধ্যমে নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
গত ৯ ও ১০ অক্টোবর ভারতের মুম্বাইয়ে বিদ্যুৎ সচিবদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ভারত তাদের সেভেন সিস্টার্সে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সুবিধার্থে বাংলাদেশের পার্বতীপুর দিয়ে ৭৫ থেকে ৮০ কিলোমিটার দীর্ঘ একটি করিডর ব্যবহারের প্রস্তাব উত্থাপন করে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই লাইনটি নির্মিত হলে বাংলাদেশও চাইলে নিজেদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ আমদানি করতে পারবে।
দৈনিক আল ইহসানের পর্যবেক্ষণে বলতে হয়- সঞ্চালন করিডোরের নিশ্চয়তা পেলে ভারত উজানে ব্রহ্মপুত্র ও এর উপনদীগুলোর ওপর একের পর এক মেগা পানিবিদ্যুৎ বাঁধ নির্মাণে আরও বেপরোয়া হয়ে উঠবে।
উচ্চক্ষমতাসম্পন্ন ৭৬৫ কেভি সঞ্চালন লাইন বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে নিতে হলে প্রশস্ত ও গতিশীল ব্রহ্মপুত্র-যমুনা নদের ওপর দিয়ে বিশাল আকৃতির সঞ্চালন টাওয়ার নির্মাণ করতে হবে। নদীর বুকে বা তীরে এ ধরণের ভারী অবকাঠামো নির্মাণ করলে নদের স্বাভাবিক পলিপ্রবাহ, স্রোতের গতি এবং ভাঙন-গড়ার প্রাকৃতিক প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে।
ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের প্রাণ। উজানে পানিবিদ্যুৎ প্রকল্পের কারণে পানির প্রবাহ কমে গেলে এবং পলিমাটি আসা বন্ধ হলে দেশের প্রধান শস্যভা-ার খ্যাত উত্তরাঞ্চলের সেচ ব্যবস্থা ভেঙে পড়বে। জমির উর্বরতা কমে গিয়ে দেশে তীব্র খাদ্য সংকট ও মরুকরণ প্রক্রিয়া শুরু হতে পারে।
উজানের পানিবিদ্যুৎ বাঁধগুলোতে অতিরিক্ত পানি জমে গেলে তা রক্ষার জন্য কোনো পূর্বসতর্কতা ছাড়াই পানি ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। এর ফলে বর্ষা মৌসুমে বাংলাদেশে ভয়াবহ ও আকস্মিক বন্যার সৃষ্টি হবে, যা প্রতিবছর লাখ লাখ মানুষকে গৃহহীন ও নিঃস্ব করবে।
বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও কৃষিনির্ভর দেশে ৭৬৫ কেভি হাই-ভোল্টেজ লাইনের জন্য যে বিশাল ‘রাইট অব ওয়ে’ বা করিডোর জায়গা ছাড়তে হবে, তাতে হাজার হাজার একর উর্বর কৃষিজমি ও বসতভিটা নষ্ট হবে। উচ্চ-ভোল্টেজের তড়িৎচৌম্বকীয় ক্ষেত্র (ঊষবপঃৎড়সধমহবঃরপ ঋরবষফ) স্থানীয় জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ওপরও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।
একটি বিদেশি রাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি সঞ্চালনের অবকাঠামো দেশের ভেতরে স্থাপিত হলে ভবিষ্যতে সেই স্থাপনার ‘নিরাপত্তা’ ও ‘রক্ষণাবেক্ষণের’ অজুহাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ ও নজরদারির পথ প্রশস্ত হবে। এতে বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক সার্বভৌমত্ব দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে পড়বে।
সারা পৃথিবীতে প্রায় ১৫০টি আন্তসীমান্ত নদীর ৫৪টিই বাংলাদেশ-ভারতের সীমান্ত অতিক্রম করে প্রবাহিত। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে নদীগুলোর ওপর ভারত একের পর এক বাঁধ নির্মাণ করে একতরফাভাবে পানি আটকে বা ছেড়ে দেওয়ার মতো কাজ করছে। বাংলাদেশের উজানে যত বাঁধ ভারত তৈরি করবে, এমন কাজ আরও বাড়তে থাকবে। ভারতকে বৈদ্যুতিক করিডর দিলে বাংলাদেশের উজানে পরিকল্পনাধীন অনেক বাঁধ নির্মাণের জন্য ভারতের বিভিন্ন সংস্থা বিনিয়োগ জোগাড় করতে পারবে। এমতাবস্থায় ভারতকে বৈদ্যুতিক করিডর নির্মাণ করতে সাহায্য করা বাংলাদেশের জন্য আত্মঘাতী একটা সিদ্ধান্ত।
ভারত তার নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থার দুই ভৌগোলিক অংশকে সংযুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগাতে চায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগে গত ১৯ ও ২০ জুলাই দুই দেশের বিদ্যুৎ সচিব পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে ভারতের করিডর প্রস্তাব নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। ওই বৈঠকের নথিপত্রে ২০২৫ সালে সঞ্চালন লাইন নির্মাণের কাজ শুরু করে ২০২৮ সালে শেষ করার তাগিদ ছিলো।
পর্যবেক্ষক মহল প্রশ্ন করছেন, পতিত আওয়ামী পথেই কী হাঁটতে চাচ্ছে বর্তমান সরকার? কারণ সরকারের কর্তাব্যক্তিরা এর শক্ত কোনো না সূচক জবাব দিচ্ছে না। সুবিধা হলে- করিডর দিতে অসুবিধা কোথায়? এই মনোভাব সরকারের। কিন্তু এটা কখনই সুবিধা জনক নয়। বরং এটা এমন ষড়যন্ত্রী ফাঁদ, তাতে একবার পড়লে বাংলাদেশের আর উঠার ব্যবস্থা থাকবে না। সিকিমের চেয়েও অনেক সহজে বাংলাদেশকে কব্জা করবে ভারত। সরকার যদি তা বুঝতে ব্যর্থ হয় তবে জনগণকেই ভারতের বিরুদ্ধে নতুন শক্ত ও কঠোর বিপ্লব করতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।