উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর
উৎপাদন বৃদ্ধি এবং বাজারে পণ্যের সরবরাহব্যবস্থা গতিশীল করার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই এ প্যাকেজের অর্থ বিনিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়ন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় গভর্নর ব্যাংকগুলোর বিনিয়োগের খাতভিত্তিক বণ্টনেও পরিবর্তনের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ২০ শতাংশ খুচরা খাতে এবং ৩৫ শতাংশ এসএমই খাতে রাখতে হবে। অন্যদিকে করপোরেট খাতে বিনিয়োগের পরিমাণ ৪০ শতাংশের মধ্যে সীমিত করার কথা বলেন তিনি। করপোরেট খাতের বিনিয়োগের অর্থ ভবিষ্যতে পুঁজিবাজার থেকে সংগ্রহের বিষয়েও গুরুত্বারোপ করেন।
মুদ্রানীতিকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শক্রমে ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর।
মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা উৎপাদন ব্যয় কমাতে ঋণের সুদের হার হ্রাসের পরামর্শ দেন। বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে পারলেও অনিশ্চয়তা মোকাবিলা করা কঠিন। গত কয়েক বছরে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন-ইরান যুদ্ধসহ বিভিন্ন কারণে জ্বালানিসংকট দেখা দিয়েছে। এতে উৎপাদন ব্যয়ও ব্যাপকভাবে বেড়েছে।
চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো দেশের মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার অভিজ্ঞতা অনুসরণের পরামর্শ দেন তিনি।
অন্যদিকে, অপ্রত্যাবাসিত রপ্তানি আয় ও পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, এসব অর্থ ফেরত আনতে বিদেশে বাংলাদেশের দূতাবাস এবং বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী এ বিষয়ে প্রশ্ন করেন।
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক হানিফ মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ।
অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। এতে মুদ্রানীতির ধারণা, প্রণয়নপ্রক্রিয়া, বিভিন্ন উপকরণ ও কার্যকারিতা বিশ্লেষণ করা হয়।
সভায় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গবেষক, গবেষণাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও ব্যাংকাররা অংশ নেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক (প্রশাসন) স্বরূপ কুমার চৌধুরী, পরিচালক (বৈদেশিক মুদ্রা ও এসএমই) মাহবুবুল আলম, পরিচালক (পরিদর্শন) মো. নুরুল আলম, পরিচালক (ব্যাংকিং) ইয়াসমিন রহমান বুলা এবং প্রধান কার্যালয়ের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
সব ›
ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ -প্রধানমন্ত্রী
হোমিওপ্যাথিক চিকিৎসকদের ‘ডক্টরস অ্যালায়েন্স’
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এর…
সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হ…
মাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থী
মাশরুম চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ ও উৎপাদন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববি…
স্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকা
শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানায় বাজুস। নতুন এই দর রোববার (২২ নভেম্বর)…
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরান…
সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুল…
৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার ডারউইন, আতঙ্কিত বাসিন্দারা
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইন ও আশপাশের এলাকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এতে ঘরবাড়ি কেঁপ…
এআই খাতের শেয়ারবাজারে ধস ও সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণের দামে টানা পতন
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম ১৪ মাসে…
ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি
ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিষয়ে দেশটির ভেতরে জোরালো দাবি উঠেছে। তবে দেশটির দুই শক্তিশালী মিত্র চীন ও রাশিয়…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।