শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
একটি মাঝারি শসা থেকে প্রায় ৪১ শতাংশ দৈনিক চাহিদার সমপরিমাণ ভিটামিন কে পাওয়া যেতে পারে। পাশাপাশি এতে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম। কিন্তু শসার খোসা ফেলে দিয়ে শসা খাওয়া মানে এর সবচেয়ে পুষ্টিকর অংশটিই ফেলে দেওয়া। খোসা ছাড়িয়ে নিলে শসার ভেতরে কেবল পানি ছাড়া তেমন কোনো খাদ্যআঁশ বা পুষ্টি উপাদান অবশিষ্ট থাকে না।
শসার অধিকাংশ ফাইবার ও বেশ কিছু উপকারি অ্যান্টিঅক্সিডেন্ট এর খোসায় থাকে। তাই খোসা ছাড়িয়ে খেলে এসব পুষ্টি উপাদানের অনেকটাই হারিয়ে যেতে পারে।
শসার খোসা খাওয়ার ৫টি উপকারিতা:
হাড়ের স্বাস্থ্য ভালো রাখে- শসার খোসায় থাকা ভিটামিন কে হাড়ের স্বাভাবিক গঠন ও সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে পর্যাপ্ত ভিটামিন কে থাকলে হাড়ের ঘনত্ব বজায় থাকে। এতে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে। এ ছাড়া রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়ার জন্যও ভিটামিন কে দরকার হয়।
হজমশক্তি ভালো রাখে- শসার খোসায় থাকা খাদ্যআঁশ বা ফাইবার হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। এটি অন্ত্রের কার্যক্রম ভালো রাখে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতেও ভূমিকা রাখে। এ ছাড়া ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। খাবারের পর দীর্ঘ সময় পেট ভরা রাখতেও এটি কার্যকরী।
চোখের স্বাস্থ্য ভালো রাখে- শসার খোসায় লুটেইন ও জিয়াজ্যানথিন নামের দুটি গুরুত্বপূর্ণ ক্যারোটিনয়েড থাকে। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
অ্যান্টিঅক্সিডেন্টের সুরক্ষা- শসার খোসায় থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। শরীরে ফ্রি র্যাডিক্যালের পরিমাণ বেড়ে গেলে কোষের ক্ষতি হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট এই ক্ষতি কমাতে ভূমিকা রাখে।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক- শসায় পানির পরিমাণ বেশি ও ক্যালরির পরিমাণ তুলনামূলক কম থাকে। অন্যদিকে, এর খোসায় থাকা ফাইবার পেট ভরা রাখে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে শসা জরুরী।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য (২)
🏆 সক্রিয় পাঠক বোর্ড