সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ
ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যার নির্মাণকাজ শুরু হয়েছিলো এখন থেকে প্রায় সাড়ে তিন’শ বছর আগে এবং যে কাজ আর শেষ হয়নি।
কেন শেষ হয়নি সেই কাজ? আর কেনই বা নির্মাণ করা হয়েছিলো এই দুর্গ? এসব প্রশ্নের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস।
মোঘল শাসক আলমগীর রহমতুল্লাহি আলাইহি উনার (আওরঙ্গজেব) শাসনামলে দুই দফায় বাংলার সুবেদার ছিলেন শায়েস্তা খান। এর মধ্যবর্তী সময়ে এক বছরের বেশি ঢাকায় সুবাদার হিসেবে এসেছিলেন তার ছেলে যুবরাজ মুহম্মদ আজম। তার সময়েই ঢাকায় লালবাগ কেল্লার নির্মাণকাজ শুরু হয়েছিলো।
অধ্যাপক মুনতাসীর মামুন তার ‘স্মৃতি বিস্মৃতির নগরী’ বইয়ে লিখেছেন, “ঢাকায় থাকাকালীন সময়ে যুবরাজ আজম বুড়িগঙ্গার তীরে একটি দুর্গ নির্মাণ শুরু করলেন। নাম রাখলেন ‘কিল্লা আওরঙ্গবাদ’। যদিও সবাই এটিকে চিনতো লালবাগ দুর্গ নামেই”।
এর নির্মাণকাজ শুরুর কিছুদিনের মাথায় যুবরাজ আজমকে ঢাকা থেকে দিল্লিতে ফিরিয়ে নেন বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি। দ্বিতীয় দফায় ঢাকায় সুবাদার নিয়োগ করা হয় শায়েস্তা খানকে।
ইতিহাসবিদরা বলছেন, শায়েস্তা খান বাংলার সুবাদার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও তিনি এই দুর্গের নির্মাণকাজ আর এগিয়ে নেননি। এরপরে আর কোনো শাসক এটির নির্মাণকাজ সমাপ্ত করেননি। ফলে সাড়ে তিনশো বছর ধরে এই দুর্গের নির্মাণকাজ অসমাপ্তই থেকে যায়।
এর পেছনে নানা ধারণা গবেষকদের লেখায় উঠে এলেও অধিকাংশ ধারণাকে সত্য বা নির্মোহ হিসেবে মনে করেন না খোদ গবেষকদের অনেকেই। এর পেছনে ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও এসেছে ইতিহাসের বইয়ে।
তবে এতটুকু জানা যায়, মুঘল সাম্রাজ্যের অবসানের পর আস্তে আস্তে এই অসমাপ্ত দুর্গটিও অবহেলিত হয়ে পড়ে। এক সময়ে ভবঘুরের দখলে চলে যায় স্থাপনাটি। পরে ব্রিটিশ শাসনামলে তারা স্থাপনাটি দখল করে প্রথমে সেনাবাহিনীর ব্যারাক এবং আরো পরে পুলিশ ব্যারাক হিসেবে ব্যবহার করেছিলো।
‘কিল্লা আওরঙ্গবাদ’ থেকে লালবাগ কেল্লা:
মোঘল শাসক আওরঙ্গজেবের তৃতীয় ছেলে যুবরাজ মুহম্মদ আজম বাংলার সুবাদার থাকাকালে ১৬৭৮ সালে বড় একটি দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। বাবার নাম অনুসারে এই দুর্গটির নাম রাখেন ‘কিল্লা আওরঙ্গবাদ’ বা আওরঙ্গবাদ দুর্গ। সেখানে একটি প্রাসাদ তৈরির পরিকল্পনাও ছিলো।
ড. সৈয়দ মাহমুদুল হাসান তার ‘দি মুসলিম মনুমেন্টস অব বাংলাদেশ’ বইয়ে উল্লেখ করেছেন, বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে এই দুর্গ নির্মাণের সিদ্ধান্তটি ছিলো অত্যন্ত উচ্চাভিলাষী।
এই বইয়ে বলা হয়েছে, লালবাগ কেল্লার দক্ষিণ দিকের প্রধান প্রবেশদ্বারটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি দুই তলাবিশিষ্ট একটি দৃষ্টিনন্দন মোঘল স্থাপনা, যার সঙ্গে ছোট ছোট অলংকৃত প্যাভিলিয়ন সংযুক্ত রয়েছে। কেল্লাটি মূলত একটি সামরিক দুর্গের চেয়ে বেশি একটি প্রাসাদ-দুর্গ হিসেবে নির্মিত হয়েছিলো বলে ধারণা করা হয়।
যে কারণে লালবাগ কেল্লাকে ঢাকার ইতিহাসের স্বর্ণযুগের একটি মূল্যবান স্মারক হিসেবে বিবেচনা করা হয়। তখন যুবরাজ আজম এটিকে শুধু প্রশাসনিক দুর্গ নয়, রাজপরিবারের আবাস হিসেবেও ব্যবহার করার চিন্তা করেছিলেন।
অধ্যাপক মুনতাসীর মামুন তার ‘স্মৃতি বিস্মৃতির নগরী’ বইয়ে লিখেছেন, দুর্গ সাধারণত নির্মিত হতো আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের জন্য। তবে লালবাগ দুর্গের ক্ষেত্রে ব্যাপারটা ছিলো খানিকটা ভিন্ন। কারণ যুবরাজ আজম চেয়েছিলেন বুড়িগঙ্গার তীরে একটি মনোরম প্রাসাদ নির্মাণ করতে। এবং সে প্রাসাদ রক্ষার জন্য প্রয়োজন ছিলো প্রাচীরবেষ্টিত একটি দুর্গ।
প্রতœতাত্ত্বিক গবেষণা অনুযায়ী, বর্তমানে কেল্লার মধ্যে যে স্থাপনাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে টিকে আছে, সেগুলো হলো বিবিপরি বা পরীবিবির কবর, লালবাগ মসজিদ, হাম্মামখানা, দরবার হল, দক্ষিণ ফটক এবং প্রতিরক্ষা প্রাচীর ও বুরুজ।
প্রতœতত্ত্ববিদ অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, “মোঘল শাসকরা দীর্ঘদিন বাংলা শাসন করলেও তারা শুধু শাসনই করেছে, এই অঞ্চলে অনেক বেশি স্থাপনা নির্মাণ করেনি। তবে, যুবরাজ আজমই একটি থাকার জায়গা তৈরি করেছিলেন, সেটি ছিলো লালবাগ কেল্লা”।
নির্মাণকাজ বন্ধের কারণ প্রসঙ্গে জানা যায়, যুবরাজ আজমের তত্ত্বাবধানে যখন নির্মাণ কাজ চলছিলো, তখন হঠাৎই মারাঠা বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ দমনে সহযোগিতার জন্য আজমকে দিল্লি ডেকে পাঠান বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি। তার পরিবর্তে ১৬৭৯ সালে দ্বিতীয়বারের মতো বাংলার সুবাদার হয়ে রাজধানী ঢাকায় এলেন শায়েস্তা খান।
যুবরাজ আজমও শায়েস্তা খানকে অনুরোধ জানিয়েছিলেন কেল্লার নির্মাণকাজটি সমাপ্ত করতে। কিন্তু শায়েস্তা খান ব্যক্তিগতভাবে এর মালিক হওয়া সত্ত্বেও এই দুর্গের প্রতি তেমন কোনো আকর্ষণ বোধ করেননি। সুতরাং দুর্গের নির্মাণকাজও তিনি শেষ করেননি।
পরবর্তীতে এই লালবাগ কেল্লা নিয়ে যে সব প্রতœতাত্ত্বিক গবেষণা হয়েছে সেখানেও উঠে এসেছে, যে এটি একটি অসমাপ্ত প্রকল্প ছিলো।
ড. সৈয়দ মাহমুদুল হাসানের মতে, গঠনগত-ভাবে অসম্পূর্ণ হলেও, লালবাগ কেল্লার দক্ষিণ ফটকটি চমৎকারভাবে পরিকল্পনা করা হয়েছিলো। মোঘল স্থাপত্য রীতির বৈশিষ্ট্যপূর্ণ বৈশিষ্ট্যের সাথে সুনির্দিষ্ট সামঞ্জস্য রেখে, এটিকে মূলত একটি তিনতলা ভবন হিসেবে পরিকল্পনা করা হয়েছিলো, যদিও শেষ পর্যন্ত উপরের তলাটি অসম্পূর্ণ থেকে যায়।
প্রতœতত্ত্ববিদ অধ্যাপক মুস্তাফিজুর রহমানের মতে, মোঘল শাসকরা বাংলা শাসনে আসার পর তারা সবচেয়ে বেশি ব্যস্ত ছিলেন যুদ্ধ বিগ্রহে। যে কারণে ঢাকা যখন বাংলার রাজধানী হয় তখনও সেখানে সুবাদারদের বসবাসের জন্য তেমন কোনো প্রাসাদ নির্মাণ করা হয়নি।
আরও পড়ুন
সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব)
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্…
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয।
মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়…
বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে
প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব)
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক…
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন
সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা …
মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে…
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে-
গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা…
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ…
কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা।
রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে…
মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, উচ্ছেদ, বৈষম্য আর মসজিদ-মাদ্রাসা ধ্বংসের উৎসব করে রাষ্ট্রয়ী সন্ত্রাস করে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে তারা ‘আসাম’ বাংলাদেশের কাছে প্রত্যার্পন করুক। আর আসামের মুসলমান তো সব মরছেই। তাহলে তারা বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী তাদের জান-মাল রক্ষায় জিহাদে অবতীর্ন হোক।
ভারতের আসাম রাজ্যে বনাঞ্চল দখলমুক্ত করার অভিযানে এক হাজারের বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে বলে দাবি করা হয়…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।