ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক মহল ও ভারত চাচ্ছে বাংলাদেশে মুসলমান জনসংখ্যা কমুক। ইসলামী মহলের ভয়ে পতিত সরকারেও জন্মনিয়ন্ত্রণ কর্মসূচী সীমিত আকারেই রেখেছে।
বিএনপি সরকার শুধু জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে না; ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত দেশব্যাপী এক বছরব্যাপী পরিবার পরিকল্পনা প্রচারাভিযানও চালু করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করার কথা রয়েছে। প্রচারের স্লোগান- “দুই সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।” এই স্লোগান এবং ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণসামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ১ নভেম্বর ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে কর্মসূচির বিস্তারিত জানিয়েছে।
জাতীয় পরিবার পরিকল্পনা প্রচারাভিযান
১ ডিসেম্বর ২০২৬, শুরুর তারিখ:
৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত
এক বছরব্যাপী কর্মসূচি।
প্রচারস্লোগান: “দুই সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।”
লক্ষ্য: প্রায় ২৭ লাখ ৩০ হাজার মানুষকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের আওতায় আনা।
বাসসের প্রতিবেদন অনুযায়ী, ২২ দফা কর্মপরিকল্পনায় রয়েছে:
* গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা প্রচার।
* বাড়ি বাড়ি জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও সেবা পৌঁছে দেওয়া।
* জারি, সারি গান, খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে প্রচারণা।
* ধর্মীয় ও সামাজিক নেতাদের সম্পৃক্ত করা।
* নারী সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের যুক্ত করা।
* গণমাধ্যম ও ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে প্রচার।
* নববিবাহিত দম্পতিদের পরামর্শ প্রদান।
* কিশোর-কিশোরী ও তরুণদের প্রজননস্বাস্থ্যসেবা দেওয়া।
* বস্তিবাসী ও ভাসমান জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছানো।
* ২৩ হাজার ৫০০টি ইউনিটে ‘ডবষষনবরহম ঈষঁন’ প্রতিষ্ঠার পরিকল্পনা।
এখানে বিশেষভাবে লক্ষণীয়, সরকার ধর্মীয় ও সামাজিক নেতাদেরও এই প্রচারণায় সম্পৃক্ত করতে চায়। অর্থাৎ সরকার শুধু ওষুধ কিনছে না, জনমত ও সামাজিক আচরণেও প্রভাব ফেলতে চাচ্ছে।
এমনিতেই বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০২২ অনুযায়ী, একজন নারীর গড় সন্তান জন্মদানের হার বা (ঞঋজ) ২.৩। ১৯৯৩-৯৪ সালে এই হার ছিল ৩.৪। অর্থাৎ কয়েক দশকে সন্তান জন্মদানের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু তাতেও সরকার বা তার বিদেশী মুরুব্বীরা সন্তুষ্ট নয়। তারা বাংলাদেশের মুসলমান সংখ্যা কমানোর জন্য বর্তমান সরকারকে বিশেষভাবে ব্যবহার করতে চাইছে।
ইতোমধ্যে ৩৯৪টি উপজেলায় কনডম, ৩৩৫টি উপজেলায় খাবার বড়ি এবং ৩৯৫টি উপজেলায় আইইউডি সরবরাহ করা হয়েছে।
২০২৬ সালের অক্টোবর ও নভেম্বর মাসে বাংলাদেশ সরকার প্রায় ২৮৯ কোটি ৭১ লাখ টাকা (প্রায় ২৯০ কোটি টাকা) ব্যয়ে মোট ৫ কোটি ৮১ লাখ ২৫ হাজার সাইকেল তৃতীয় প্রজন্মের জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ি কেনার অনুমোদন দিয়েছে।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সরকারি সংবাদে ওষুধটিকে ‘তৃতীয় প্রজন্মের খাবার বড়ি’ বলা হয়েছে।
এই তৃতীয় প্রজন্মের বড়ির সবচেয়ে খারাপ দিক হলো এই বড়ি খেলে মেয়েদের সন্তান হবার যোগ্যতা একেবারেই ক্ষীণ হয়ে যায়। কাফির-মুশরিকদের ষড়যন্ত্র বাংলাদেশে অর্থাৎ মুসলিম জনসংখ্যা কমুক সেটা পুরোই সফল হয়।
এছাড়াও তৃতীয় প্রজন্মের জন্ম বড়ি আরো যেসব গুরুতর অভিযোগ তা হলো।
তৃতীয় প্রজন্মের জন্মনিয়ন্ত্রণ বড়ি (ঞযরৎফ-মবহবৎধঃরড়হ নরৎঃয পড়হঃৎড়ষ ঢ়রষষং) ঘিরে সবচেয়ে বড় অভিযোগ হলো রক্ত জমাট বাঁধার ঝুঁকি বৃদ্ধি। দ্বিতীয় প্রজন্মের বড়ির তুলনায় এই বড়িগুলোতে হরমোনের মাত্রা কম রাখা হলেও, এতে ব্যবহৃত নতুন ধরনের প্রোজেস্টিন হরমোনের (যেমন- ডেসোগেস্ট্রেল ও জেস্টোডিন) কারণে কিছু গুরুতর স্বাস্থ্যঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ উঠেছে।
প্রধান অভিযোগ ও স্বাস্থ্যঝুঁকিসমূহ:
রক্ত জমাট বাঁধার উচ্চ ঝুঁকি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, দ্বিতীয় প্রজন্মের বড়ির তুলনায় তৃতীয় প্রজন্মের বড়ি সেবনকারীদের শিরায় রক্ত জমাট বাঁধার (উঠঞ) ঝুঁকি প্রায় দ্বিগুণ বেশি থাকে। রক্তের এই জমাট বাঁধা অংশ ফুসফুসে চলে গেলে 'পালমোনারি এমবোলিজম' নামক প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে।
স্ট্রোক ও হার্ট অ্যাটাকের আশঙ্কা। রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যাওয়ায় মস্তিষ্ক বা হৃদপি-ের রক্তনালীতে ব্লক তৈরি হতে পারে। বিশেষ করে যাদের মাইগ্রেন, উচ্চ রক্তচাপ আছে বা যারা ধূমপান করেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি।
মাইগ্রেন ও তীব্র মাথাব্যথা। হরমোনের পরিবর্তনের কারণে অনেক ব্যবহারকারীর মধ্যে তীব্র মাথাব্যথা বা আগে থেকে থাকা মাইগ্রেনের সমস্যা আরও বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।
মানসিক স্বাস্থ্যে প্রভাব (মুড সুইং)। এই বড়ি সেবনের ফলে হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসায় কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত মেজাজ পরিবর্তন , উদ্বেগ বা বিষণœতার মতো সমস্যা দেখা দিতে পারে।
শারীরিক ও হরমোনজনিত সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া। স্তনে ব্যথা বা স্পর্শকাতরতা, বমি বমি ভাব, অনিয়মিত ঋতুগ্রাব (ঝঢ়ড়ঃঃরহম), একান্ত বাস আগ্রহ বা আকাক্সক্ষা কমে যাওয়া এবং শরীরে পানি জমে সাময়িক ওজন বৃদ্ধির অভিযোগও রয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে অনেক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তারা তৃতীয় ও পরবর্তী প্রজন্মের বড়ির রক্ত জমাট বাঁধার ঝুঁকির বিষয়টি রোগীদের কাছে স্পষ্টভাবে তুলে ধরেনি। এ নিয়ে বিভিন্ন দেশে আইনি পদক্ষেপ ও ক্ষতিপূরণ মামলাও হয়েছে।
কিন্তু তারপরেও সরকারের পৃষ্ঠপোষকতায় মহা ক্ষতিকর এই বড়িই, বাড়িতে বাড়িতে গিয়ে নারীদের দেয়া হবে। এতে শুধু নারীদের প্রজনন স্বাস্থ্যই নয় গোটা স্বাস্থ্যই মারাত্মক ঝুঁকিতে পড়বে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
আরও পড়ুন
সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব)
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্…
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয।
মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়…
বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে
প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব)
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক…
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন
সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা …
মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে…
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে-
গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা…
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ
ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা…
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ…
কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা।
রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।