বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারইমাম-মুয়াজ্জিনের বেতন পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক থাকার আহ্বানপাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল১৭ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলারসাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎরাজধানীতে বাসে আগুনগ্যাসের সংকটে বুটেক্সের হলগুলোতে রান্নায় ভোগান্তি, বাড়ছে ব্যয়নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
ফুটপাতের হকার,গার্মেন্টস শ্রমিকের পর দুর্ভিক্ষ আনয়নকারী বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরির ষড়যন্ত্রীদের টার্গেট এখন অটোরিকশার উপর;

শুষে নেয়ার প্রক্রিয়া ৬০ লাখ অটোরিকশা শ্রমিককেও দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে। (১ম পর্ব)

আন নাফে’ প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, সকাল ৭:১৪

"" মন্তব্য কলাম""

বিষয়টি সর্বোচ্চ আদালতে ঝুলিয়ে রাখা, কঠিন নীতিমালা করা এবং নিবন্ধনের নামে হাজার হাজার কোটি টাকা


প্যাডেলচালিত রিকশাচালকের তুলনায় ব্যাটারিচালিত রিকশাচালক প্রতি ঘণ্টায় অনেক বেশি সেবা প্রদান করতে পারেন, যা উৎপাদনশীলতা বৃদ্ধি করে। ফলে, এটি নিশ্চিত যে ব্যাটারিচালিত রিকশা পরিবহন খাতের উৎপাদনশীলতা বাড়ায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অধিক অবদান রাখে।

বাংলাদেশের শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ হলো রিকশাচালকরা, যারা ব্যাটারিচালিত রিকশা ব্যবহারের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। হাতে টানা রিকশা থেকে ব্যাটারিচালিত রিকশায় স্থানান্তরের ফলে তাদের জীবনে বড় পরিবর্তন এসেছে; এটি তাদের শারীরিক পরিশ্রম কমিয়েছে এবং উপার্জনের সম্ভাবনা বাড়িয়েছে। এই যানবাহনগুলো কেবল যাতায়াতের মাধ্যমই নয়, বরং লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎসও বটে। এই সেবা হঠাৎ বন্ধ হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারগুলোর ওপর বিপর্যয় নেমে আসবে। এর নেতিবাচক প্রভাব পুরো অর্থনীতিতেই পড়বে, কারণ অনেক মানুষই তাদের দৈনন্দিন যাতায়াতের জন্য এই রিকশাগুলোর ওপর নির্ভরশীল। রিকশা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সরকারকে এর আর্থ-সামাজিক প্রভাব সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং কোনো বিধিনিষেধ আরোপ করা হলে তার বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

গত ২০২১ সালে ডিসেম্বর মাসে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল, ইজিবাইক অবৈধ। অপসারণ করতে হবে। হাইকোর্টে এই রিট করলো কে? অবিশ্বাস্য হলেও সত্যি, রিট করেছে একটি নতুন ইজিবাইক কোম্পানির সভাপতি।

এ কোম্পানি আবার চেয়েছিলো ৩০ হাজার নতুন ইজিবাইক নামাতে রাস্তায়। কোম্পানির ইজিবাইকের দাম ছয় লাখ টাকা, আর স্থানীয় মেকানিকের তৈরি ইজিবাইক মাত্র দেড় লাখ টাকায় পাওয়া যায়। বোঝাই যাচ্ছে, নতুন কোম্পানির বিক্রিবাট্টা নিশ্চিত করতে হবে। গরিবের ইজিবাইক অপসারণ তার প্রথম ধাপ।

এ বছর এপ্রিলে আদালত আরেকটি রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, আমদানি বৈধ, কিন্তু ইজিবাইক মহাসড়কে চলতে পারবে না, চলতে পারবে শহরের মধ্যে, অলিগলিতে। এই পাল্টা রিট করলো কে? এই রিট করলো আমদানিকারক। তারা হাজার হাজার পার্টস আর বডি কিনে ফেলেছে, তাদের শোরুম আছে, খরচাপাতি আছে। বিক্রি বাড়ানোর পরিকল্পনাও আছে।

তার মানে বিষয়টি কী দাঁড়াল? নতুন ব্যবসায়ীর রিটে স্থানীয় ইজিবাইক অবৈধ। আর পুরান ব্যবসায়ীর রিটে আমদানি করা ইজিবাইক বৈধ। এত সব বৈধ-অবৈধর আইনি মারপ্যাঁচের মধ্যে পড়ে ৪০ লাখ থেকে ৬০ লাখ ইজিবাইকচালকের কী বিশ্রী অপমান। খেটে-খাওয়া তরুণকে চোরের মতো রাস্তায় গাড়ি বের করতে হয়। কিস্তির টাকায় কেনা গাড়ি মোটা অঙ্কের ঘুষ দিয়ে ছাড়াতে হয়।

এক গবেষণায় জানা যায়, ব্যাটারিচালিত রিকশার ৭৯ শতাংশ আর প্যাডেল রিকশার ৬৫ শতাংশই চালকদের নিজের নয়। চালকদের ঋণের বোঝাও বেশি। ব্যাটারিচালিত রিকশার চালকদের গড় ঋণের পরিমাণ ৭৯ হাজার ৯২৭ টাকা। আর প্যাডেল রিকশার চালকদের গড় ঋণের পরিমাণ ১৮ হাজার ৬৫৪ টাকা।

বাংলাদেশের পরিবহনব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশার আবির্ভাব কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দেশের আর্থসামাজিক বাস্তবতা, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, কর্মসংস্থানের সংকট এবং স্বল্প দূরত্বের যাতায়াতের চাহিদা থেকে জন্ম নেওয়া একটি বাস্তবধর্মী পরিবর্তন। অথচ এই পরিবহনব্যবস্থাকে ঘিরে যখনই আলোচনা হয়, তখন কিছু মানুষের বক্তব্যে যানজট, দুর্ঘটনা ও বিশৃঙ্খলার বিষয়গুলো এমনভাবে সামনে আনা হয়, যেন ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দিলেই বাংলাদেশের সড়কব্যবস্থার সব সমস্যার সমাধান হয়ে যাবে! প্রশ্ন হচ্ছে, এই সহজ সমাধানের চিন্তা কি বাস্তব অর্থনীতি, সাধারণ মানুষের জীবনযাত্রা এবং লাখ লাখ শ্রমজীবী পরিবারের অস্তিত্বের সঙ্গে সংগতিপূর্ণ?

ব্যাটারিচালিত রিকশা কি কেবল একটি যানবাহন? মোটেই নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে চালক, মালিক, নির্মাতা, ব্যাটারি উৎপাদন ও বিক্রেতা, চার্জিং স্টেশন, মেরামতকর্মী, যন্ত্রাংশ ব্যবসায়ী এবং অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তার জীবন ও জীবিকা। একটি রিকশা রাস্তায় চললে শুধু একজন চালকই উপার্জন করেন না; এর পেছনে একটি বিস্তৃত অর্থনৈতিক কর্মকা- সচল থাকে। এই বাস্তবতাকে অস্বীকার করে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা মানে একটি বিশাল অনানুষ্ঠানিক অর্থনৈতিক ব্যবস্থাকে উপেক্ষা করা।

২০২৪ সালের ২০ মে প্রকাশিত গবেষণা প্রতিবেদন এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে।

গবেষণার সবচেয়ে আলোচিত তথ্য হলো, এই পরিবহনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বার্ষিক অর্থনৈতিক কর্মকা-ের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে যানবাহন উৎপাদন খাতে ১০ হাজার কোটি টাকা, ব্যাটারি বাজারে ২০ হাজার কোটি টাকা এবং যাতায়াত, চার্জিং ও সার্ভিসিং খাতে ১ লাখ ১৫ হাজার কোটি টাকার হিসাব দেওয়া হয়েছে। অর্থাৎ এটি শুধু কয়েক লাখ মানুষের পেশা নয়; এটি একটি বৃহৎ অর্থনৈতিক কর্মকা-ের ক্ষেত্র।

ব্যাটারি রিকশা ও বাইকারদের মতো অপ্রাতিষ্ঠানিক কর্মজীবীদের সংখ্যা হিসাবে যোগ করলে দেখা যাবে, জিডিপিতে তাদের বিশাল অবদান রয়েছে।

কোটি মানুষের যাতায়াত, লাখো পরিবারের জীবিকা এবং প্রায় দেড় লাখ কোটি টাকার অর্থনৈতিক কর্মকা-কে উপেক্ষা করার অধিকার কারও নেই।

এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার: দেড় লাখ কোটি টাকা বাংলাদেশের জিডিপিতে সরাসরি নতুন মূল্য সংযোজনের সরকারি হিসাব নয়; এটি গবেষণায় চিহ্নিত সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকা-ের আনুমানিক পরিমাণ। এত বড় একটি অর্থনৈতিক কর্মকা-ের সঙ্গে যুক্ত পরিবহনব্যবস্থাকে কি পরিকল্পিতভাবে উন্নত করা উচিত নয়? (ইনশাআল্লাহ চলবে)


-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক মহল ও ভারত চাচ্ছে বাংলাদেশে মুসলমান জনসংখ্যা কমুক। ইসলামী মহলের ভয়ে পতিত সরকারেও জন্মনিয়ন্ত্রণ কর্মসূচী সীমিত আকারেই রেখেছে। বিএনপি সরকার শুধু জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে না; ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত দেশব্যাপী এক বছরব… ১ দিন আগে ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না।  গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ২ দিন আগে বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ১১ নভেম্বর, ২০২৬ সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৯ নভেম্বর, ২০২৬ বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬