বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে-
২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে ব্যানারসহ মিছিল নিয়ে রওনা হন। তবে বেলা পৌনে ১২টার দিকে মিছিলটি দূতাবাসের কাছাকাছি পৌঁছানোর আগেই পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
এই কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
আন্দোলনকারীদের ব্যানারে লেখা ছিলো:
“ভারতের রাষ্ট্রদূত দিনেশ ত্রিবেদীকে বহিষ্কার করতে হবে, ভারতের সঙ্গে সকল অসম চুক্তি বাতিল করতে হবে, উগ্র হিন্দুাবাদী কর্তৃক ভারতের মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।”
ত্রিবেদীর অপতৎপরতা থামানোসহ ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে কয়েকটি সংগঠন ১৫ দিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে। কিন্তু সে দাবি পূরণ হয়নি। উল্টো ভারতীয় মদদে দেশ-বিদেশে ফ্যাসিস্টদের উত্থান ঘটেছে। এ অবস্থায় ত্রিবেদীকে বহিষ্কার করে ভারতকে জবাব দেওয়া সময়ের দাবি বলে মনে করছেন দেশ প্রেমিক জনতা।
উল্লেখ্য সম্প্রতি ঢাকায় দায়িত্ব গ্রহণের পর ভারতের নবনিযুক্ত হাইকমিশনার ত্রিবেদী যে বক্তব্য প্রদান করেছেন, তা কূটনৈতিক শিষ্টাচার, আন্তর্জাতিক রীতি-নীতি এবং রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্মানবোধের পরিপন্থি।
হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর বা তার আগে ত্রিবেদী বক্তব্য দেয় যে, “বাংলাদেশ ও ভারতের সীমান্ত থাকলেও স্বপ্ন অভিন্ন... আমরা সবাই এক” এবং “দুই দেশ এক হয়ে কাজ করলে বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হবে”।
দেশ প্রেমিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের পক্ষ থেকে এই বক্তব্যের তীব্র সমালোচনা করে একে “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখ-তা বিরোধী” মন্তব্য হিসেবে আখ্যা দেওয়া হয়। বাংলাদেশের জনগণ স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের মুসলিম সমাজ এবং ৫১ কোটি জনগণ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে; কোনো প্রতিবেশী দেশের সাথে ‘একীভূত’ হওয়া বা সার্বভৌমত্ব ক্ষুণœ করার মতো কথা বাংলাদেশের জনগণ বরদাশত করবে না।
এরপর এক অনুষ্ঠানে ত্রিবেদী বলে, “কোনো ধর্মের বাণীতে বিভাজনের কথা নেই, যারা বিভাজন করছে তারা পথ হারিয়েছে” অর্থাৎ এখানেও সে মূলত মুসলমানদের, মুসলমানিত্ব হারিয়ে হিন্দু হয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছে। গোয়েবলসের চেয়েও বড় মিথ্যাচার করে বলেছে বাংলাদেশে হিন্দুরা যেমন নিরাপদে পূজা করছে। একই ভাবে ভারতেও মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে।
ভারতে নির্বিচারে মসজিদ ভাঙা বা মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ যখন তুঙ্গে, তখন বাংলাদেশ সম্পর্কে এসব ‘সম্প্রীতির নসিহত’ দেওয়াকে ত্রিবেদীর নিকৃষ্ট নির্মম নিষ্ঠুর মিথ্যাচারকেই বাংলাদেশের মানুষ সংক্ষুব্ধভাবে দেখছে।
এদিকে খোদ নিজের দেশেই ত্রিবেদী বিতর্কিত ও বহিস্কৃত।
ত্রিবেদী ভারতের রেলমন্ত্রী থাকাকালে সাধারণ বাজেটে রেলের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিলো।
তৎকালীন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং তাকে মন্ত্রী পদ থেকে সরানোর দাবি তোলে।
দলীয় নীতি লঙ্ঘন করে সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা চাপানোর কারণে তাকে ‘দলবিরোধী পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেয়া হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে ত্রিবেদীর পদত্যাগের চিঠি পাঠানো হয়।
২০২১ সালের মার্চে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তাঁকে নিয়ে নতুন করে তীব্র সমালোচনা শুরু হয়। সঙ্গতকারণেই প্রশ্ন উঠে।
এরূপ নির্মম মিথ্যাচারকারী এরূপ নিকৃষ্ট বিতর্কিত ব্যক্তি
ভারতীয় নুতন হাইকমিশনের ত্রিবেদীর বহিস্কারের দাবীতে
ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচীতে বৈষম্য বিরোধী বাংলাদেশ পুলিশ বাধা দিল কেন?
মিথ্যাবাদী ত্রিবেদী ভারতেই বিতর্কিত এবং মন্ত্রীসভা থেকে বহিস্কৃত। এই ষড়যন্ত্রীকে অবিলম্বে বাংলাদেশ থেকে বহিস্কার করতেই হবে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।