শনিবার

হিজরী
১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৩ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২১ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৬ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৯
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৪ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
আন্তর্জাতিক আদালতের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার, সুর মেলাল চীনভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়াউৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নরপোল্যান্ডে আঘাত হানল রাশিয়ার ক্ষেপণাস্ত্রইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন কেন্দ্র মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-ভাঙচুরযারা পরকালের পাথেয় সংগ্রহ করা থেকে বিরত থাকবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- মহান আল্লাহ পাক উনার এবং উনার সম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ-নিষেধ মুবারক অনুযায়ী জীবন পরিচালিত করে দুনিয়া হতে বিরাগ হয়ে পরকালের দিকে হাক্বীক্বীভাবে রুজু হওয়া।খালিক্ব মালিক রব হিসেবে মহান আল্লাহ পাক তিনি যেরূপ এক এবং একক। তদ্রুপ হাবীব ও মাহবুব হিসেবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও এক এবং একক। সুবহানাল্লাহ! অতএব, মহান আল্লাহ পাক উনার মুহব্বত-রেযামন্দি, নিসবত-কুরবত হাছিল করতে হলে বা পেতে হলে উনার মহাসম্মানিত হাবীব ও মাহবুব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই সর্বাধিক মুহব্বত ও অনুসরণ করতে হবে।নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত

খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৩)

গবেষণা কেন্দ্র : মুহম্মদিয়া জামিয়া শরীফ
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, রাত ২:৫৭ আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৭:১২
খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৩)
যারা কিস্তি বা লম্বা ও পাঁচ কল্লি টুপিসহ সব ধরণের টুপিকে জায়েয বা সুন্নত প্রমাণ করতে গিয়ে মেরকাত, মুছান্নেফ ইবনে আবী শায়বা ও আল মুখতাছারুল ওফা-এর উল্লিখিত পবিত্র হাদীছ শরীফসমূহের উদ্ধৃতি দিয়ে থাকে। তাদের উল্লিখিত উক্ত পবিত্র হাদীছ শরীফসমূহ দ্বারা লম্বা ও পাঁচ কল্লিসহ সব ধরণের টুপি কখনোই জায়েয বা সুন্নত প্রমাণিত হয়না।
বরং উক্ত পবিত্র হাদীছ শরীফগুলো তাদের বিপক্ষেই দলীল হিসেবে যুক্তিযুক্ত। কারণ তাদের উল্লিখিত প্রথম পবিত্র হাদীছ শরীফে উল্লেখ আছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদা টুপি পরিধান করেছেন। এ পবিত্র হাদীছ শরীফে টুপির রং বর্ণনা করা হয়েছে। লম্বা বা পাঁচ কল্লির কথা মোটেও বলা হয়নি। দ্বিতীয় পবিত্র হাদীছ শরীফে উল্লেখ আছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদা রং-এর ইয়ামেনী টুপি পরিধান করেছেন।
এ পবিত্র হাদীছ শরীফ দ্বারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ামেন দেশের টুপিও ব্যবহার করেছেন, তা বর্ণনা করা হয়েছে। যেমন অন্যান্য পবিত্র হাদীছ শরীফে রয়েছে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোমী জুব্বা, ইয়ামেনী চাদর ও মিশরীয় সুতী কাপড়ের কোর্তা ব্যবহার করেছেন।
এখানেও লম্বা বা পাঁচ কল্লি টুপির কোন অস্তিত্ব নেই। তৃতীয় পবিত্র হাদীছ শরীফে উল্লেখ আছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধের সময় কানওয়ালা টুপি ব্যবহার করেছেন। এ পবিত্র হাদীছ শরীফে যুদ্ধের পোশাকের কথা বলা হয়েছে। আর এটা সকলেরই জানা যে, যুদ্ধের পোশাক যুদ্ধের জন্যই খাছ। যেমন যুদ্ধের সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিরস্ত্রাণ বা মাথায় লোহার হেলমেট ব্যবহার করতেন। শরীর মোবারকে লোহার পোশাক ব্যবহার করতেন।
অতএব বুঝা গেল যে, যুদ্ধের পোশাকের আকার-আকৃতি আর অন্য সময়ের পোশাকের আকার-আকৃতি এক নয়। তাছাড়া উক্ত পবিত্র হাদীছ শরীফে একথা উল্লেখ নেই যে, কানওয়ালা টুপিটি লম্বা বা পাঁচ কল্লি ছিল।
আর চতুর্থ পবিত্র হাদীছ শরীফে উল্লেখ আছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কখনো উনার টুপি মুবারক খুলে সম্মুখে সুত্রা হিসেবে রেখে নামায আদায় করতেন।
এ পবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত হয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উক্ত টুপিটি কমপক্ষে এক হাত পরিমাণ উঁচু ছিল। নচেৎ উহা দ্বারা সুত্রা হওয়া কখনোই সম্ভব নয়। মুলতঃ এ ধরণের উঁচু টুপিকেই বুরনুস টুপি বলা হয়। আর সহীহ্ মত এই যে, এ ধরনের টুপি ইসলামের প্রাথমিক যুগে পরিধান করা হতো। যেমন- এ প্রসঙ্গে বিখ্যাত আরবী অভিধান “আল মুনজিদে” উল্লেখ আছে-
اَلْبُرْنُسُ - وہ لمبی طوپی جو آغاز اسلام مین پھنی جاتی تھی-
অর্থ: ‘বুরনুস’ -ঐ লম্বা বা উঁচু টুপিকে বলে, যা ইসলামের প্রাথমিক যুগে পরিধান করা হতো।” সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এরূপ অনেক আমলই রয়েছে, যা তিনি প্রথম দিকে করেছেন কিন্তু পরবর্তিতে তা পরিহার করেছেন। বুরনুস টুপির ব্যাপারটিও তদ্রুপ। কাজেই যারা প্রথম যামানার আমলকে দলীল হিসেবে গ্রহণ করে লম্বা টুপিকে জায়েয করতে চায়, তারা কি তবে নামাজে কথা বলাকেও জায়েয ফতওয়া দিবে? পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করাকেও কি তারা জায়েয ফতওয়া দিবে? কেননা প্রথম যুগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে কথা বলতেন এবং স্বর্ণ ব্যবহার করতেন। তাছাড়া এরপরও যদি তারা উক্ত পবিত্র হাদীছকে লম্বা টুপির দলীল হিসেবে পেশ করতে চায়, তবে তাদেরকে অবশ্যই এক হাত পরিমাণ লম্বা টুপি পরিধান করতে হবে, যা বর্তমানে খৃষ্টানদের টুপি। কাজেই তারা যে লম্বা বা কিস্তি টুপি পরিধান করে, তার সাথে উক্ত পবিত্র হাদীছ শরীফে বর্ণিত টুপির কোনই মিল নেই। মুলতঃ উক্ত পবিত্র হাদীছ শরীফ দ্বারাও যেরূপ কিস্তি বা লম্বা ও পাঁচ কল্লি টুপি জায়েয বা সুন্নত প্রমাণিত হয়না, তদ্রুপ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন ধরণের টুপি পরিধান করেছেন তাও প্রমাণিত হয়না। যেহেতু উক্ত পবিত্র হাদীছ শরীফখানা প্রথম যুগের আমল। সুতরাং যারা মেরকাত শরীফে বর্ণিত উক্ত পবিত্র হাদীছ শরীফ সমূহের বরাত দিয়ে বলে থাকে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সব ধরনের টুপি পরিধান করেছেন। তাদের সে বক্তব্য সম্পুর্ণই অবান্তর ও মিথ্যা, যা ইতিপূর্বের বিস্তারিত দলীল ভিত্তিক আলোচনা দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়েছে। সাথে সাথে এটাও প্রমাণিত হয়েছে যে, যারা বলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কোন বিশেষ ধরনের টুপি পরিধান করেছেন বলে পবিত্র হাদীছ শরীফে উল্লেখ নেই, তারা মুলতঃ পবিত্র হাদীছ শরীফ সম্পর্কে নেহায়েতই অজ্ঞ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার টুপি মুবারক সাদা, গোল ও চার টুকরা বিশিষ্ট ছিল এবং তা সবদিক থেকে মাথার সাথে লেগে থাকতো, যা ইতি পূর্বের আলোচনা দ্বারা অকাট্যভাবেই প্রমাণিত হয়েছে। কিস্তি, পাঁচ কল্লি ও জালী বা নেট ইত্যাদি টুপির কথা পবিত্র হাদীছ শরীফের কোথাও উল্লেখ নেই। সুতরাং এগুলো জায়েয বা সুন্নত ও খাছ সুন্নত হওয়ার প্রশ্নই উঠেনা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।
ধারাবাহিক · মোট ২৭টি পর্ব

খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া

  1. পর্ব ১ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১) ২৭ আগস্ট, ২০২৩
  2. পর্ব ৮ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৮) ৫ অক্টোবর, ২০২৩
  3. পর্ব ৯ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৯) ১০ অক্টোবর, ২০২৩
  4. পর্ব ১০ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১০) ১৩ অক্টোবর, ২০২৩
  5. পর্ব ১১ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১১) ২২ অক্টোবর, ২০২৩
  6. পর্ব ১২ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১২) ২৯ অক্টোবর, ২০২৩
  7. পর্ব ১৩ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৩) আপনি এখন এটি পড়ছেন
  8. পর্ব ১৪ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৪) ৭ নভেম্বর, ২০২৩
  9. পর্ব ১৫ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৫) ১৩ নভেম্বর, ২০২৩
  10. পর্ব ১৬ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৬) ১৬ নভেম্বর, ২০২৩
  11. পর্ব ১৭ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৭) ২২ নভেম্বর, ২০২৩
  12. পর্ব ১৮ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৮) ২ ডিসেম্বর, ২০২৩
  13. পর্ব ২৯ খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (২৯) ২০ ফেব্রুয়ারি, ২০২৪

সব ২৭টি পর্ব দেখুন ›

আরও পড়ুন

সব ›
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮) ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮) ২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ ঘণ্টা আগে কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুব… ২ ঘণ্টা আগে শীত নিবারনে কোন কোন পোশাক সম্মানিত সুন্নত মুবারক? এ বিষয়ে জানা ও ইত্তেবা (অনুসরণ) করা সকলের জন্য ফরয। (পর্ব-৪) শীত নিবারনে কোন কোন পোশাক সম্মানিত সুন্নত মুবারক? এ বিষয়ে জানা ও ইত্তেবা (অনুসরণ) করা সকলের জন্য ফরয। (পর্ব-৪) ১৫ ঘণ্টা আগে ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ ১৫ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৫ ঘণ্টা আগে কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَ… ১৬ ঘণ্টা আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- فَلَا وَرَبِّكَ لَا يُـؤْمِنُـوْنَ حَتّٰـى يُـحَكِّمُوْكَ فِـيْمَا شَج… ১৬ ঘণ্টা আগে বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- عَنْ حَضْرَتْ عُمَرَ عَلَيْهِ السَّلَامُ عَنِ النَّبِيِّ صَلَّى الل… ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী ১ দিন আগে যা খাওয়া হারাম করা হয়েছে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ… ২ দিন আগে