সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৮)

গবেষণা কেন্দ্র : মুহম্মদিয়া জামিয়া শরীফ
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, সকাল ৪:১৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৩০
খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৮)
তাই হযরত আলী খাওয়াস রহমতুল্লাহি আলাইহি বলেন-
لا يكمل الفقير فى باب الاتباع لرسول الله صلى الله عليه وسلم حتى يصير مشهودا له فى كل عمل مشروع ويستاذنه فى جميع اموره من اكل ولبس وجماع ودخول وخروج.
অর্থাৎ কোন ফকীহ্ (অর্থাৎ ওলীআল্লাহ) সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার (শুধুমাত্র বাহ্যিক) অনুসরণেই কামেল হতে পারেন না, যে পর্যন্ত সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শরীয়তের প্রতিটি কাজের মধ্যে উনার নিকট দৃশ্যমান না হন। এমনকি উনার খাওয়া, পরা, বাহিরে যাওয়া, ভিতরে প্রবেশ করা ইত্যাদি যাবতীয় ব্যাপারে তিনি উনার অনুমোদন গ্রহণ করতে সক্ষম হন। (তবাকাত ২য় খ- ১৩৭ পৃষ্ঠা)
এ প্রসঙ্গে হযরত আবুল আব্বাস মারাসী রহমতুল্লাহি আলাইহি বলেন-
لى اربعون سنة ما حجبت عن رسول الله صلى الله عليه وسلم ولو حجبت طرفة عين ما اعددت نفسى من جملة المسلمين.
অর্থাৎ “আজ চল্লিশ বৎসরব্যাপী আমি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার (যিয়ারত) হতে বঞ্চিত হইনি। যদি এক মুহূর্তও উনার যিয়ারত মুবারক হতে বঞ্চিত হতাম, তবে আমি নিজেকে মুসলমান বলে গণ্য করতাম না।” (তবাকাত ২য় খ- ১৩ পৃষ্ঠা)
দেখুন, যাঁরা সত্যিকার কামেল ওলী, উনাদের অবস্থা কিরূপ? মহান আল্লাহ পাক তিনি উনাদের হৃদয়ের দ্বার এমনভাবে উন্মুক্ত করেছেন যে, উনাদের নিকট কোন কিছুই লুকায়িত থাকে না। এমন হওয়াই তো স্বাভাবিক। কারণ ওলীআল্লাহ মানে মহান আল্লাহ পাক উনার বন্ধু। বন্ধুর নিকট বন্ধু যে কোন বিষয় লুকায়িত রাখেন না, এটা তো জানা কথা। এটা বন্ধুত্বেরই দান। সেজন্য হযরত আবু সাঈদ খাররাজ রহমতুল্লাহি আলাইহি বলেছেন-
فلا يغيب عنه شيء ولا يخفى عليه شيىء
অর্থাৎ মহান আল্লাহ পাক উনার (ওলীগণের) নিকট কোন কিছু অবিদিত অথবা লুকায়িত থাকে না।” (তবাকাত ১ম খ- ৭৯ পৃষ্ঠা)
এমনি ধরনের হাক্বীক্বী কামিল শায়েখ হলেন- সুলত্বানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দীন চীশ্তি রহমতুল্লাহি আলাইহি এবং কুতুবুল আকতাব হযরত কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি, যাঁদের উছীলায় পরবর্তী সকলেই চীশ্তিয়া তরীক্বার নিয়ামত প্রাপ্ত হয়েছেন। উনাদের বরকতময় “মালফূযাত” সম্বলিত কিতাব “আনীসুল আরওয়াহ্, দলীলুল আরেফীন” যদি গ্রহণযোগ্য না হয়, তবে কাদেরটা গ্রহণযোগ্য হবে? উলামায়ে সূ’ বা যৎসামান্য ইলমে জাহের বা পুঁথিগত বিদ্যার অধিকারী তথাকথিত আলেম বা মাশায়েখদেরটা? কাজেই যৎসামান্য ইলমে জাহের বা পুঁথিগত বিদ্যার অধিকারী তথাকথিত আলেম বা মাশায়েখরা বললেই যে উল্লেখিত কিতাবসমূহ গ্রহণযোগ্য হবে না, তা নয়। বরং তথাকথিত আলেম বা মাশায়েখদের উক্ত বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য, সেটাই চিন্তার বিষয়। মূলকথা হলো- হাক্বীক্বী আলেম বা মাশায়েখগণের নিকট “আনীসুল আরওয়াহ্, দলীলুল আরেফীন” ইত্যাদি কিতাবসমূহ পূর্বে যেরূপ গ্রহণযোগ্য ছিল, বর্তমানেও গ্রহণযোগ্য রয়েছে এবং ভবিষ্যতেও গ্রহণযোগ্য হিসেবেই থাকবে ইনশাআল্লাহ! উল্লেখ করা জরুরী যে, চার টুকরা বিশিষ্ট গোল টুপির কথা শুধু “আনীসুল আরওয়াহ্ ও দলীলুল আরেফীন” কিতাবদ্বয়েই উল্লেখ করা হয়নি, বরং ইমামুল আইম্মাহ হযরত ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শোকর রহমতুল্লাহি আলাইহি উনার ইসরারুল আউলিয়া ও সুলত্বানুল আউলিয়া মুজাদ্দিদে যামান হযরত নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার রাহাতুল কুলূব ও রাহাতুল মুহিব্বীন ইত্যাদি কিতাবসমূহেও উল্লেখ আছে। তৃতীয়তঃ বলতে হয় যে, “আনীসুল আরওয়াহ্” কিতাব ও চার টুকরা বিশিষ্ট গোল টুপির বর্ণনা খাজা মুঈনুদ্দীন চীশ্তি রহমতুল্লাহি আলাইহি উনার কিনা, তাতে সন্দেহের অবকাশ রয়েছে। তাদের এ বক্তব্যটুকু নিহায়েতই আপত্তিকর ও জিহালতপূর্ণ। কারণ চার টুকরা বিশিষ্ট গোল টুপির কথা সুলত্বানুল হিন্দ খাজা হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি একাই বর্ণনা করেননি বরং চীশ্তিয়া খান্দানের আরো অনেকেই চার টুকরা বিশিষ্ট গোল টুপির আমল করেছেন এবং তার বর্ণনা দিয়েছেন। যেমন- বিখ্যাত বুযুর্গ হযরত হাজী শরীফ জিন্দানী রহমতুল্লাহি আলাইহি, হযরত উছমান হারুনী রহমতুল্লাহি আলাইহি, হযরত সহল তশ্তরী রহমতুল্লাহি আলাইহি, হযরত কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি, হযরত ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শোকর রহমতুল্লাহি আলাইহি ও বিখ্যাত মুহাদ্দিছ হযরত নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি। যাঁরা সারা বিশ্বের মানুষের নিকট সুপরিচিত, সর্বজন মান্য, সর্বজন স্বীকৃত ও অনুসরণীয়, চীশ্তিয়া তরীক্বার ধারক-বাহক। উনাদের বক্তব্যের প্রতি সন্দেহ পোষণ করা গোমরাহী নয় কি? এছাড়া উনাদের কিতাব বা বক্তব্যের বেলায় যদি এ ধরনের প্রশ্ন উত্থাপন করা হয় বা সন্দেহ পোষণ করা হয়, তবে অন্যান্যদের বেলায়ও এ ধরনের প্রশ্ন উত্থাপন বা সন্দেহ পোষণ করা স্বাভাবিক। আর স্বাভাবিকভাবেই তাদের ন্যায় কিছু অজ্ঞ, জাহেল ও নাদান লোক প্রশ্ন করবে বা বলে ফেলবে- বুখারী শরীফ, মুসলিম শরীফ ইত্যাদি মানা যাবে না। কারণ তা সত্যিকার অর্থেই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ও ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি উনাদের লিখা না। উনাদের নামে চালিয়ে দেয়া হয়েছে, তাতে সন্দেহের অবকাশ রয়েছে। নাউযুবিল্লাহ্ মিন যালিক! উল্লেখ্য, তাদের এ ধরনের বক্তব্যের কারণেই অধুনা কিছু তথাকথিত নব্য বুদ্ধিজীবীর প্রকাশ ঘটেছে। যারা বলে- পবিত্র হাদীছ শরীফ মানা ঠিক হবে না, কারণ তা মানুষ লিপিবদ্ধ করেছে। আর মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক। অনুরূপ কিছুদিন পর হয়তো বা দেখা যাবে- একটি দল বের হবে, যারা বলবে- কুরআন শরীফও মানা যাবে না, কারণ তাও মানুষই লিপিবদ্ধ করেছে। নাউযুবিল্লাহ্ মিন যালিক! যদি তাই হয়, তবে তাদের বক্তব্য মোতাবেক প্রশ্ন আর সন্দেহের কারণে দ্বীন ইসলামকেই বাদ দিতে হবে। কারণ দ্বীন ইসলাম তো আমরা মানুষের কাছেই পেয়েছি। দ্বীন ইসলাম মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের দ্বীন কি-না? তাতেও সন্দেহের অবকাশ রয়েছে। নাউযুবিল্লাহ! অতএব, এ ধরনের প্রশ্ন উত্থাপন ও সন্দেহ পোষণ অনেক ক্ষেত্রেই করা সম্ভব, কিন্তু এ ধরনের জিহালতপূর্ণ প্রশ্ন ও অহেতুক সন্দেহ মোটেও শরীয়ত সমর্থিত নয়। বরং যারা দ্বীন ইসলামের ব্যাপারে এ ধরনের প্রশ্ন ও সন্দেহের অবতারণা করে, তারা গোমরাহ্, ফিৎনাবাজ ও দ্বীন ইসলাম ধ্বংসে নিয়োজিত। মূলকথা হলো- “আনীসুল আরওয়াহ্” কিতাব ও চার টুকরা বিশিষ্ট গোল টুপির বর্ণনা অবশ্যই অবশ্যই সুলত্বানুল হিন্দ খাজা হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার নিজস্ব। এর মধ্যে বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ নেই।
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১০ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১০ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১০ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে