সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৭)

গবেষণা কেন্দ্র : মুহম্মদিয়া জামিয়া শরীফ
এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, রাত ২:০৯ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, বিকাল ৪:০৬
খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৭)
আর হাক্বীক্বী আলিম-মাশায়িখ সম্পর্কে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِرْهَمًا وَلَا دِيْنَارًا وَإِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ.
অর্থ: “নিশ্চয়ই আলিমগণ হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের ওয়ারিছ। আর নিশ্চয়ই হযরত নবী আলাইহিমুস সালাম উনারা কোন দীনার-দিরহাম রেখে যাননি। বরং ইলিম রেখে গেছেন।” (তিরমিযী শরীফ, আবূ দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, আহমদ শরীফ, মিশকাত শরীফ, বযলুল মাযহূদ, মিরকাত, লুমআত, আশআতুল লুমআত, শরহুত্ ত্বীবী, তা’লীকুছ ছবীহ্, মুযাহিরে হক্ব)
উল্লেখ্য যে, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা ওয়ারিছ স্বত্ব হিসাবে দু’ প্রকার ইলিম রেখে গেছেন। অর্থাৎ ইলমে ফিক্বাহ্ ও ইলমে তাছাওউফ। যে প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
اَلْعِلْمُ عِلْمَانِ فَعِلْمٌ فِي الْقَلْبِ فَذَلِكَ الْعِلْمُ النَّافِعُ وَعِلْمٌ عَلَى اللِّسَانِ فَذَلِكَ حُجَّةُ اللهِ عَلَى ابْنِ آدَمَ.
অর্থ: “ইলিম দু’ প্রকার- (১) ক্বাল্বী ইলিম (ইলমে তাছাওউফ), যা উপকারী ইলিম। (২) জবানী ইলিম (ইলমে ফিক্বাহ্), যা মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে বান্দার জন্য দলীলস্বরূপ।” (দারেমী, বায়হাক্বী, দায়লামী, তারগীব ওয়াত তারহীব, তারীখ, আব্দুল র্বা, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, লুমআত আশআতুল লুমআত, শরহুত্ ত্বীবী, তা’লীকুছ ছবীহ্, মুযাহেরে হক্ব)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনা দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে, সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ওয়ারিছ স্বত্ব হিসেবে ইলমে ফিক্বাহ্ ও ইলমে তাছাওউফ উভয়টিই রেখে গেছেন। কাজেই যে ব্যক্তি উভয়টিই শিক্ষা করলো, সে ব্যক্তিই নায়েবে রসূল বা হাক্বীক্বী আলিম। উপরোল্লেখিত পবিত্র হাদীছ শরীফের ব্যাখ্যায় ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, ক্বাইয়ূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব “মকতুবাত শরীফে” উল্লেখ করেন-
اَلْعُلَمَاءُ وَرَثَةُ الْأَنْبِيَاءِ-علمی از انبياء عليهم الصلوات والتسليمات باقى منده است دونوع است علم احكام وعلم اسرار وورث كشسى هست كه اوراهردونوع علم سهم بود نه أنكه اورا ازيك نوع نصيب بود نه ازنوع ديكر كه أن منافى ورائت است- ...ه ورائت را از جميع انواع ترك مورث نصيب است نه ازبعض وانكه اورا ازمعين نصيب است داخل غرما است كه نصيب اوبجنس حق او نعلق كرفته است.
অর্থ: “আলিমগণ হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের ওয়ারিছ” এই পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আলিম উনারাই, যাঁরা হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের রেখে যাওয়া ইলমে আহ্কাম (ইলমে ফিক্বাহ্) ও ইলমে আসরার (ইলমে তাছাওউফ) উভয় প্রকার ইলমের অধিকারী। অর্থাৎ উনারাই প্রকৃত ওয়ারিছ বা স্বত্বাধিকারী। আর যে ব্যক্তি শুধুমাত্র এক প্রকার ইলমের অধিকারী, সে ব্যক্তি হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের প্রকৃত ওয়ারিছ নয়। কেননা পরিত্যক্ত সম্পত্তির সকল ক্ষেত্রে অংশিদারী হওয়াকেই ওয়ারিছ বলে। আর যে ব্যক্তি পরিত্যক্ত সম্পত্তির কোন নির্দিষ্ট অংশের অধিকারী হয় তাকে গরীম বলে। অর্থাৎ সে ওয়ারিছ নয়, গরীমের অন্তর্ভুক্ত।” হাক্বীক্বী আলিম বা মাশায়িখ সম্পর্কে হযরত মোল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি তিনি মিশকাত শরীফের বিখ্যাত শরাহ্ “মিরকাত শরীফে” উল্লেখ করেন যে, মালিকী মায্হাবের ইমাম হযরত ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি বলেন-
مَنْ تَفَقَّهَ وَلَمْ يَتَصَوَّفْ فَقَدْ تَفَسَّقَ وَمَنْ تَصَوَّفَ وَلَمْ يَتَفَقَّهْ فَقَدْ تَزَنْدَقَ وَمَنْ جَمَعَ بَيْنَهُمَا فَقَدْ تَحَقَّقَ
অর্থ: “যে ব্যক্তি ইলমে ফিক্বাহ্ শিক্ষা করলো, কিন্তু ইলমে তাছাওউফ শিক্ষা করলো না, সে ফাসেক। আর যে ব্যক্তি ইলমে তাছাওউফ শিক্ষা করলো কিন্তু ইলমে ফিক্বাহ্ শিক্ষা করলো না, সে যিন্দিক (কাফির)। আর যে ব্যক্তি উভয়টি শিক্ষা করলো, তিনি মুহাক্কিক অর্থাৎ হক্কানী আলিম।” অর্থাৎ যে ইলমে ফিক্বাহ্ শিখলো, কিন্তু ইলমে তাছাওউফ শিখলো না, সে হচ্ছে ফাসেক। আর যে বলে আমি মা’রিফাত করি বা ইলমে তাছাওউফ করি কিন্তু শরীয়ত বা ফিক্বাহ্ স্বীকার করে না, সে হচ্ছে যিন্দীক। আর যিনি উভয়টিই শিক্ষা করলেন তিনি হচ্ছেন- মুহাক্কিক অর্থাৎ হাক্বীক্বী আলিম বা মাশায়েখ। সুতরাং যারা হাক্বীক্বী আলিম বা মাশায়েখ নয়, বরং ইলমে তাছাওউফ বিহীন তথাকথিত আলিম বা মাশায়েখ, তাদের পক্ষেই একথা বলা সম্ভব যে, “আনীসুল আরওয়াহ্, দলীলুল আরেফীন” ইত্যাদি কিতাব গ্রহণযোগ্য নয়। কারণ তাদের সাথে মহান আল্লাহ পাক উনার, উনার মহাসম্মানিত রসূল সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং ওলীআল্লাহগণ উনাদের কোনরূপ তায়াল্লুক বা সম্পর্ক থাকে না, যার ফলে তারা যেরূপ হক্কানী ওলীআল্লাহগণ উনাদেরকে মূল্যায়ন করতে চরমভাবে ব্যর্থ হয়, তদ্রুপ ব্যর্থ হয় উনাদের লিখনী, বক্তব্য ও আমলসমূহকে মূল্যায়ন করতে। তাই মহান আল্লাহ পাক তিনি হাদীছে কুদ্সী শরীফে ইরশাদ মুবারক করেন-
اِنَّ اَوْلِيَائِىْ تَحْتَ قَبَائِىْ لَايَعْرِفُهُمْ غَيْرِىْ اَوْ اِلَّا اَوْلِيَائِىْ.
অর্থ: “নিশ্চয়ই আমার ওলীগণ আমার ক্বাবা বা কুদরতী জুব্বার মধ্যে অবস্থান করেন, আমি এবং আমার ওলীগণ ব্যতীত উনাদেরকে কেউই হাক্বীক্বীভাবে চিনে না।” আর যাঁরা হাক্বীক্বী আলিম বা মাশায়েখ, উনারা ইলমে তাছাওউফের অধিকারী হওয়ার কারণে মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনাদেরকে ও উনাদের লিখনী, বক্তব্য, আমল ও কিতাবসমূহকে পূর্ণভাবে মূল্যায়ন করেন। কেননা উনারা জানেন, হাক্বীক্বী আলিম বা মাশায়েখগণ যা বলেন, করেন ও লিখেন সবই মহান আল্লাহ পাক উনার অথবা সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারক বা পরামর্শক্রমে। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার ওলীগণ সর্বদাই উনাদের যিয়ারত মুবারকে মশগুল থাকেন। এ প্রসঙ্গে হযরত শায়েখ আবুল মাওয়াহেব শাজলী রহমতুল্লাহি আলাইহি বলেন-
اِنَّ اَوْلِيَاءَ اللهِ يُطِعُوْنَ عَلَى اُمُوْرٍ لَمْ يُطِعْ عَلَيْهَا الْعُلَمَاءُ فَلَا يَسَعِ الخْائِفَ عَلَى دِيْنِهِ اِلَّا الْاَدَبِ وَالتَّسْلِيْمِ.
অর্থ: “মহান আল্লাহ পাক উনার ওলীগণ এমন সমস্ত বিষয় জানতে পারেন, যা (জাহিরী) আলিমদের ইলিমের বাহিরে। এমতাবস্থায় যিনি নিজের দ্বীনের ভয় রাখেন উনার উচিত যে, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে সম্মান করা এবং উনাদের আদেশ-নির্দেশ মেনে নেয়া। অর্থাৎ হযরত আউলিয়ায়ে কিরামগণ উনাদের কথা মেনে নেয়ার মধ্যেই নিজের দ্বীনকে বাঁচিয়ে রাখার প্রধান উপায় নিহিত।” (তবাকাত ২য় খ- ৭০ পৃষ্ঠা)
এটা যথার্থ সত্য। কারণ চক্ষুষ্মান ব্যক্তি যা অনুভব করতে পারে অন্ধ ব্যক্তি তা পারে না, এটা সর্বজনস্বীকৃত। হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। উনারা শরীয়তের প্রত্যেকটি বিষয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুমতি মুবারক গ্রহণ করে থাকেন। শুধু পুঁথিগত বিদ্যার উপর নির্ভর করে কাজ করেন না।
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ৫ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ৬ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৬ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে