সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
(পূর্বে প্রকাশিতের পর)
এই হাদীছ শরীফ-এ বলা হয়েছে, ইরশাদ করা হয়েছে, যখন মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিদায়ের সময় হয়ে গেল অর্থাৎ কাজ দায়িত্ব সম্পন্ন হয়ে গেছে এখন তিনি ইচ্ছা করলে মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে চলে যেতে পারেন থাকতেও পারেন।
إِذَا جَاءَهُ مَلَكُ الْمَوْتِ
যখন মালাকুল মউত হযরত আযরাইল আলাইহিস সালাম আসলেন,
فَدَخَلَ وَوَقَفَ بَيْنَ يَدَيْهِ
এসে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেখানে অবস্থান করছিলেন সেখানে তিনি প্রবেশ করলেন।
وَوَقَفَ بَيْنَ يَدَيْهِ
এবং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সামনে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন,
قَالَ: اَلسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
ইয়া রাসুলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার প্রতি ছলাত এবং সালাম।
إِنِّي جِئْتُكَ زَائِرًا وَقَابِضًا، وَأَذِنَ لِي رَبِّي وَرَبُّكَ
হে মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি তো এসেছি- যিনি আমার রব আপনার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার নির্দেশে আপনার কাছে আপনার সাক্ষাৎ করার জন্য এবং আপনাকে মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে নিয়ে যাওয়ার জন্য।
أَنْ لَّا أَقْبِضَ رُوحَكَ إِلَّا بِإِذْنِكَ
আল্লাহ পাক তো আমাকে বলে দিয়েছেন আপনার অনুমতি ব্যতীত যেন আপনাকে আমি না নিয়ে যাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে নিয়ে যাবো।
আমি সেজন্য এসেছি আপনার যিয়ারত করতে, দর্শন লাভ করতে, ছোহবত ইখতিয়ার করতে। সাক্ষাৎ করতে এবং আপনাকে নিয়ে যাওয়ার জন্য।
যখন হযরত মালাকুল মউত হযরত আযরাঈল আলাইহিস সালাম একথা বললেন, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন,
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اِصْبِرْ حَتّٰى يَأْتِيَنِي أَخِي جِبْرِيلُ
হে মালাকুল মউত! তুমি! ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আমার কাছে আসা পর্যন্ত আমার কিছু কথা রয়েছে।
فَبَيْنَمَا هُمْ فِي الْحَدِيثِ جَاءَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ
আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন মালাকুল মউত হযরত আযরাঈল আলাইহিস সালাম উনার সাথে কথা বলতেছিলেন এমতাবস্থায় হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি এসে উপস্থিত
হয়ে গেলেন।
قَالَ: السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اَلْوَدَاعَ الْوَدَاعَ. ثُمَّ قَالَ:
এসে বললেন, আচ্ছালামু আলাইকা হে মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এখনতো বিদায় অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে।
আরও পড়ুন
সব ›
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮)
কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুব…
শীত নিবারনে কোন কোন পোশাক সম্মানিত সুন্নত মুবারক? এ বিষয়ে জানা ও ইত্তেবা (অনুসরণ) করা সকলের জন্য ফরয। (পর্ব-৪)
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَ…
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- فَلَا وَرَبِّكَ لَا يُـؤْمِنُـوْنَ حَتّٰـى يُـحَكِّمُوْكَ فِـيْمَا شَج…
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- عَنْ حَضْرَتْ عُمَرَ عَلَيْهِ السَّلَامُ عَنِ النَّبِيِّ صَلَّى الل…
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
যা খাওয়া হারাম করা হয়েছে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ…
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।