খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১২)
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ كَانَتْ لَهُ كُمَّةٌ بَيْضَاءُ
অর্থ: “হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত- তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাদা রংয়ের গোল টুপি মুবারক ছিল। ” (আদ্দিমিয়াতী, মাওয়াহিবুল লাদুন্নিয়া লিল কুস্তলানী, শরহে মাওয়াহেব লিয যারকানী)
আর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি মুবারক সম্পর্কে পবিত্র হাদীছ শরীফে উল্লেখ আছে-
عَنْ حَضْرَتْ اَبِىْ كَبْشَةَ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ كَانَ كِمَامُ اَصْحَابِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُطْحًا
অর্থ: “হযরত আবু কাব্শা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি ছিল গোল। ” (তিরমিযী, মেশকাত, মেরকাত, লুময়াত, আশয়াতুল লুময়াত, শরহুত্ ত্বীবী, তা’লীকুছ ছবীহ্, মুযাহেরে হক্ব। )
পবিত্র হাদীছ শরীফের উপরোক্ত বর্ণনা দ্বারা সুস্পষ্ট ও অকাট্যভাবেই প্রমাণিত হলো যে, সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ও হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি ছিল গোল। এমন গোল, যা সবদিক থেকে মাথার সাথে লেগে থাকতো। অর্থাৎ মাথা হতে উঁচু হয়ে থাকতো না। আর চীশ্তিয়া তরীক্বার ইমাম, বিখ্যাত ও সর্বজনমান্য আলিম ও বুযুর্গ, ইমামুশ্ শরীয়ত ওয়াত তরীক্বত, সুলতানুল হিন্দ, মুজাদ্দিদে যামান, মুহিউস্ সুন্নাহ্, মাহিউল বিদ্য়াত, হাবীবুল্লাহ্, শায়েখ সাইয়্যিদ মুহম্মদ মুঈনুদ্দীন চীশ্তি, সাঞ্জেরী, আজমেরী আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাইশী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব “আনীসুল আরওয়াহ্” কিতাবে বর্ণনা করেন, “....... হযরত খাজায়ে আলম (রসূলুল্লাহ) ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রথম এই ‘কুল্লাহ্ চাহার তর্কী’ (চার টুকরা বিশিষ্ট গোল টুপি) হযরত জিবরীল আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলা উনার পক্ষ থেকে প্রদান করেন এবং বলেন, ‘আপনি এটা পরিধান করুন এবং যাকে খুশি দান করে খলীফা নিযুক্ত করুন। ’ অনুরূপ দলীলুল আরেফীন ও ইসরারুল আওলিয়া নামক কিতাবেও উল্লেখ আছে।
উল্লেখ্য, প্রথম দু’খানা পবিত্র হাদীছ শরীফে টুপির ক্ষেত্রে كُمَّةٌ ও كِمَامٌ শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ হলো- গোল টুপি। যেমন উক্ত كُمَّةٌ ও كِمَامٌ -এর ব্যাখ্যায় বিখ্যাত মুহাদ্দিছ ইমামুল মুহাদ্দিছীন হযরত ইমাম মুল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব মেরকাত শরহে মেশকাত-এর ৮ম খ- ২৪৬ পৃষ্ঠায় উল্লেখ করেন-
(كِمَامٌ) بِكَسْرِ الْكَافِ جَمْعُ كُمَّةٍ بِالضَّمِّ كَقِيَابٍ وَقُبَّةٌ وَهِىَ قَلَنْسُوَةٌ الْمُدَوَّرَةُ سُمِّيَتْ بِهَا لِاَنَّهَا تُغَطَّى الرَّأْسُ
অর্থ: (كِمَامٌ) কিমামুন কাফ বর্ণের নীচে যের দিয়ে ইহা মূলতঃ (كُمَّةٌ) (কাফ বর্ণের উপর পেশ) কুম্মাতুন-এর বহুবচন। আর কুম্মাতুন মূলতঃ গোল টুপি, উহা যেহেতু মাথাকে ঢেকে ফেলে তাই এ নামকরণ করা হয়েছে। ”
এ প্রসঙ্গে বিশ্বখ্যাত আরবী লুগাত আল ক্বামুসুল মুহীত ও লিসানুল আরবে উল্লেখ আছে-
اَلْكُمَّةُ- قَلَنْسُوَةٌ الْمُدَوَّرَةُ سُمِّيَتْ لِاَنَّهَا تُغَطَّى الرَّأْسُ
অর্থ: “কুম্মাতুন” হলো- গোল টুপি, কেননা তা মাথাকে ঢেকে রাখে। ” আর আরবী মশহূর ও বিখ্যাত অভিধানগ্রন্থ মিছবাহুল লুগাত ও আল মুনজিদে উল্লেখ আছে-
اَلْكُمَّةُ - گول طوپی - دھکنا-
অর্থ: (اَلْكُمَّةُ) আল কুম্মাতু অর্থ হলো- গোল টুপি, আবৃত করা। ” আর (كلاه جهار تركى) চার টুকরার কথা তো সুলত্বানুল হিন্দ খাজা হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণিত পবিত্র হাদীছ শরীফে স্পষ্টই উল্লেখ আছে।
অতএব প্রমাণিত হলো যে, (قَلَنْسُوَةٌ) শব্দের ব্যাপক অর্থের ভিত্তিতে লম্বা ও পাঁচ কল্লি টুপিসহ অন্যান্য টুপিকে জায়িয বা সুন্নত বলা সম্পূর্ণ অজ্ঞতামূলক ও শরীয়ত বিরোধী কাজ। কেননা কোন পবিত্র হাদীছ শরীফেই (قَلَنْسُوَةٌ) শব্দের সাথে লম্বা বা পাঁচ কল্লি সম্পর্কিত কোন শব্দ উল্লেখ নেই। আর তা উল্লেখ থাকার প্রশ্নই উঠে না। কারণ সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ও হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা জীবনে কখনো কিস্তি বা লম্বা ও পাঁচ কল্লি টুপি পরিধান করেননি। এছাড়া (قَلَنْسُوَةٌ) শব্দের ব্যাপক অর্থের কারণে যদি লম্বা টুপি পরিধান করা জায়িযই হতো, তাহলে ইমাম-মুজ্তাহিদ ও ফক্বীহ্গণ লম্বা টুপিকে কাফেরদের শেআর বলে আখ্যায়িত করলেন কেন?
এর দ্বারা কি এটাই বুঝা যায় না যে, উনারা একটি জায়েয ও সুন্নত আমলকে কাফেরদের শেআর বলে আখ্যায়িত করেছেন?
মূলতঃ উনারা কোন সুন্নত আমলকে কাফেরদের শেআর বলে আখ্যায়িত করেননি। সুন্নত আমল তো দূরের কথা, কোন জায়েয আমলকেও ইমাম-মুজ্তাহিদ উনাদের পক্ষে কাফেরদের শেআর বলে আখ্যায়িত করা সম্ভব নয়।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।