সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এ বিষয় আমরা দেখতে পাই যে, মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে এসেছেন ১২ই রবীউল আউওয়াল শরীফ সে সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে।
কিতাবে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ عَفَّانَ، عَنْ سَعِيدِ بْنِ مِينَاءَ، عَنْ جَابِرٍ وَاِبْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُمَا، قَالَا: وُلِدَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفِيلِ، يَوْمَ الِاثْنَيْنِ، الثَّانِيَ عَشَرَ مِنْ شَهْرِ رَبِيعِ الْأَوَّلِ.
হযরত আফফান রহমতুল্লাহি আলাইহি হযরত সায়ীদ ইবনে মীনা রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণনা করেন যে, হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা থেকে বর্ণিত রয়েছে। উনারা বলেন, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবে এসেছেন অর্থাৎ বিলাদত শরীফ কবে হয়েছে-
عَامَ الْفِيلِ
হাতীর বৎসর। অর্থাৎ যে বৎসর আবরাহাকে ধ্বংস করে দেয়া হলো।
يَوْمَ الِاثْنَيْنِ، الثَّانِيَ عَشَرَ مِنْ شَهْرِ رَبِيعِ الْأَوَّلِ
সোমবার দিন, বারো তারিখ, রবীউল আউওয়াল শরীফ মাসে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা যিনি রঈসুল মুফাস্সিরীন, যাঁকে মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং লক্বব দিয়েছেন, দোয়া করেছেন। হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বিশিষ্ট ছাহাবী। উনাদের থেকে বর্ণিত রয়েছে যে, মহান আল্লাহ পাক উনার হাবীব এসেছেন রবীউল আউওয়াল শরীফ মাসের ১২ তারিখ সোমবার দিন। সুবহানাল্লাহ!
যেহেতু এটা বর্ণিত রয়েছে, মশহূর রেওয়ায়েত। বর্ণনাকারী হচ্ছেন হযরত আব্দুল হক মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি। উনার মাদারিজুন নুবুওওয়াত, মা ছাবাতা বিস্সুন্নাহ কিতাবে বর্ণনা করেছেন। হযরত ইমাম যুরকানী রহমতুল্লাহি আলাইহি সীরতে হালবিয়াতে, তাওয়ারীখে হাবীবে ইলাহিতে রয়েছে বিশ্বখ্যাত কিতাব জাযাউল হায়াত, বিদায়া ওয়ান নিহায়া, বুলুগুল আমানী, ফতহুর রব্বানী। বিশ্বখ্যাত যে মশহূর কিতাব রয়েছে, ইতিহাসের কিতাব, সীরতগ্রন্থ রয়েছে সে সমস্ত কিতাবে বর্ণিত রয়েছে, মহান আল্লাহ পাক উনার হাবীব, আখিরী নবী, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রবীউল আউওয়াল শরীফ মাসের ১২ই তারিখ সোমবার শরীফ যমীনে আগমন করেছেন।
কাজেই, এটা যখন মশহূর রেওয়ায়েত এবং বিশ্বস্ত রেওয়ায়েত রয়েছে তাহলে এর উপরই ফতওয়া দেয়া হয়েছে। কাজেই এর উপরই সেটা আমল করতে হবে। এরপর যদি কেউ ইখতিলাফ করে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মহান আল্লাহ পাক উনার যমীনে উম্মতদের মধ্যে যাঁরা বিশ্বখ্যাত আলিম, ফক্বীহ, ছূফী, মহান আল্লাহ পাক উনার ওলী, হক্কানী-রব্বানী আলিম উনারাই যেহেতু এ বিষয় ফতওয়া দিয়েছেন এবং বর্ণিত রয়েছে হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে। কাজেই সেটাই গ্রহণযোগ্য এবং এই হাদীছ শরীফ সম্পর্কে, এই বর্ণনা সম্পর্কে, এই রেওয়ায়েত সম্পর্কে যাঁরা মুহাদ্দিছীনে কিরাম সকলেই একমত প্রকাশ করেছেন, যাঁরা বর্ণনাকারী তাঁরা সকলেই বিশুদ্ধ রাবী, ছিক্বাহ রাবীর অন্তর্ভুক্ত।
কাজেই, যারা বলে থাকে, ইখতিলাফ রয়েছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তারা ঈদে মীলাদুন্ নবী যাকে আমরা সাইয়্যিদে ঈদে আ’যম বলে থাকি মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ উপলক্ষে যে খুশি প্রকাশ করা হয়। সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ, সমস্ত ঈদের সেরা ঈদ, যেটা আমরা বলে থাকি। এই ঈদের যারা বিরোধিতা করে থাকে তারা মূলতঃ এর মধ্যে ইখতিলাফ করে থাকে। প্রকৃতপক্ষে কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াসের দৃষ্টিতে এটাই মশহূর বর্ণনা যে ১২ই রবীউল আউওয়াল শরীফ সোমবার মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যমীনে আগমন করেছেন।
আরও পড়ুন
সব ›
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
যা খাওয়া হারাম করা হয়েছে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ…
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।