সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৬)

গবেষণা কেন্দ্র : মুহম্মদিয়া জামিয়া শরীফ
এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, রাত ২:১৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, বিকাল ৩:২৭
খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৬)
কিতাবে আরো উল্লেখ করা হয়েছে যে, তেরশত হিজরী শতকের মুজাদ্দিদ আমীরুল মু’মিনীন হযরত শায়েখ সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি কোন এক পর্যায়ে বললেন- “আমি যখন কোন হাদীছ শরীফ বর্ণনা করি, তখন তা স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে জেনে বর্ণনা করি। আর যখন কোন মাসয়ালা বর্ণনা করি, তখন তা স্বয়ং ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার থেকে জেনে বলে থাকি।” অর্থাৎ যখন উনার কোন মাসয়ালা ও হাদীছ শরীফ স্মরণ না থাকত, তখন তিনি উনাদের থেকে জেনে তারপরে বর্ণনা করতেন। ফিকির করে দেখুন, যাঁরা এরূপভাবে শরীয়তের জ্ঞান লাভ করতে সমর্থ, উনাদের বর্ণিত পবিত্র হাদীছ শরীফ গ্রহণ করা উচিত? না যাদের জ্ঞান শুধু পুস্তিকা বা পুঁথিগত অথবা নিজ মস্তিস্ক নিঃসৃত তা গ্রহণ করা উচিত? প্রথম প্রকারের জ্ঞানের আলোকে দেখতে পাবেন সাম্য, ঐক্য, প্রশস্ততা এবং উদারতা। দ্বিতীয় প্রকারে দেখতে পাবেন অনৈক্যের ঝাঞ্জাবত, সঙ্কীর্ণতার পঙ্কিলতা, কোন্দলের ঘোরঘটা, তুমুল বাকযুদ্ধের ধ্বংসলীলা এবং পরস্পরের মধ্যে হিংসাবিদ্বেষ মিশ্রিত বিচ্ছিন্নতা। যাদের ক্বলবের দ্বার অবরুদ্ধ, তাদের নিকট পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ থাকলেও পবিত্র কুরআন শরীফ-পবিত্র হাদীছ শরীফের প্রকৃত জ্ঞান সম্পূর্ণই অনুপস্থিত। অতএব, সুলত্বানুল হিন্দ গরীবে নেওয়াজ হাবীবুল্লাহ খাজা ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণিত- “চার টুকরা বিশিষ্ট গোল টুপি”-এর পবিত্র হাদীছ শরীফখানা অবশ্যই সঠিক ও অনুসরণীয়। হ্যাঁ, কেউ যদি সুলত্বানুল হিন্দ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণিত উক্ত পবিত্র হাদীছ শরীফের প্রতি সন্দেহ পোষণ করে বা উক্ত পবিত্র হাদীছ শরীফকে অস্বীকার করতে চায়, তবে তাকে নির্ভরযোগ্য দলীলের ভিত্তিতে প্রমাণ করতে হবে যে, উক্ত পবিত্র হাদীছ শরীফখানা মাওজূ’। যা তাদের পক্ষে কস্মিনকালেও প্রমাণ করা সম্ভব নয়। সুতরাং সুলত্বানুল হিন্দ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার প্রতি ইহানত করে উক্ত পবিত্র হাদীছ শরীফের আমলকে পরিহার করা বা উক্ত পবিত্র হাদীছ শরীফকে গ্রহণ না করা সুস্পষ্ট কুফরী। কারণ তা পবিত্র হাদীছ শরীফ অস্বীকার করারই নামান্তর। দ্বিতীয়তঃ বলতে হয় যে, যারা বলে- “আনীসুল আরওয়াহ্, দলীলুল আরেফীন ইত্যাদি কিতাব মাশায়েখগণের নিকট গ্রহণযোগ্য নয়” তাদের এ বক্তব্য নেহায়েতই অজ্ঞতামূলক ও মিথ্যা। কারণ প্রকৃত অর্থে যাঁরা মাশায়েখ, উনাদের নিকট আনীসুল আরওয়াহ, দলীলুল আরেফীন ইত্যাদি কিতাবসমূহ অবশ্যই গ্রহণযোগ্য। পক্ষান্তরে যারা তথাকথিত মাশায়েখ এবং শুধুমাত্র যৎসামান্য ইলমে জাহেরের অধিকারী, তাদের নিকট “আনীসুল আরওয়াহ্, দলীলুল আরেফীন” ইত্যাদি কিতাবসমূহ গ্রহণযোগ্য না হওয়াটাই স্বাভাবিক এবং উল্লেখিত কিতাবসমূহের ক্বদর বা গুরুত্ব তারা কস্মিনকালেও অনুধাবণ করতে সক্ষম হবে না। কেননা তারা নিজেদেরকে আলিম বা মাশায়িখ বলে দাবী করলেও হাক্বীক্বতে তারা আলিম বা মাশায়িখ নয়। কারণ হাক্বীক্বতে আলিম বা মাশায়িখ তো ঐ ব্যক্তিই, যিনি ইলমে জাহেরে পূর্ণতায় পৌঁছার সাথে সাথে ইলমে বাতেন বা ইলমে তাছাউফেও পূর্ণতায় পৌঁছেছেন। হাক্বীক্বী আলিম বা মাশায়িখগণের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামে পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার বান্দাদের মধ্য হতে শুধুমাত্র আলিমগণই মহান আল্লাহ পাক উনাকে ভয় করেন।” (পবিত্র সূরা ফাতির শরীফ, পবিত্র আয়াত শরীফ-২৮)
এ আয়াত শরীফের তাফসীর জিজ্ঞাসা করা হয়েছিল, হাম্বলী মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ও ইমাম, ইমামুল আইম্মাহ শায়খুল মুহাদ্দিছীন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনাকে। তিনি এ আয়াত শরীফের ব্যাখ্যায় বলেন, “যাঁর ভিতর যত বেশি খোদাভীতি রয়েছে, তিনি তত বড় আলিম।” উক্ত আয়াত শরীফের ব্যাখ্যায় বিখ্যাত তাফসীর গ্রন্থ “তাফসীরে খোলাছায়” উল্লেখ আছে যে-
العلماء " سے اصطلاحی عالم یعنی کتابیں پرہ لینے و الے مراد نھیں- بلکہ کبریائے ذات و عظمت صفات کونور ایمان شمع عرفان سے دیکھنے والے اسلئے کہ اصحاب رسول صلی اللہ علیہ وسلم و ارباب ولایت و قبول سبکے سب علماء کتابی نہ تھی گو اونکا علم نافع اعلی درجے کا تھا-
অর্থ: উক্ত আয়াত শরীফে العلماء শব্দ দ্বারা কিতাবসমূহ পাঠকারী তথা দাওরা বা টাইটেল পাসকারীদেরকে বুঝানো হয়নি। বরং পবিত্র কুরআন শরীফে বর্ণিত ‘আলিম’ উনারাই, যাঁরা মহান আল্লাহ পাক উনার মহিমাময় যাত মুবারক ও অসীম গৌরবময় ছিফাত ম্বুারকসমূহকে ঈমান ও মা’রিফাতের নূরের আলোকে অবলোকন করেছেন। কেননা সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রিয়তম ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ ও (পূর্ববর্তী) বেলায়েতপ্রাপ্ত ও মকবুল ওলীআল্লাহ্গণ উনারা কিতাবী অর্থাৎ দাওরা বা টাইটেল পাস আলিম ছিলেন না। তথাপিও উনারা সর্বোচ্চ স্তরের উপকারী ইলমের অধিকারী ছিলেন। অর্থাৎ উনারাই পবিত্র কুরআন শরীফে বর্ণিত প্রকৃত আলিম ছিলেন। উল্লেখিত পবিত্র আয়াত শরীফের ব্যাখ্যায় বিখ্যাত আলিম, ইমামুল মুফাস্সিরীন হযরত ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি উনার প্রসিদ্ধ “তাফসীরে ইবনে কাছীরে উল্লেখ করেন-
عَنْ حَضْرَتْ اِبْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ: لَيْسَ الْعِلْمُ عَنْ كَثْرَةِ الْحَدِيثِ، وَلَكِنَّ الْعِلْمَ عَنْ كَثْرَةِ الْخَشْيَةِ.وَقَالَ أَحْمَدُ بْنُ صَالِحٍ الْمِصْرِيُّ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ مَالِكٍ قَالَ: إِنَّ الْعِلْمَ لَيْسَ بِكَثْرَةِ الرِّوَايَةِ، وَإِنَّمَا الْعِلْمُ نُورٌ يَجْعَلُهُ اللَّهُ فِي الْقَلْبِ.
অর্থ: “হযরত ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন- যে ব্যক্তি অধিক পবিত্র হাদীছ শরীফ জানে, সে ব্যক্তি আলেম নয়। বরং যাঁর মধ্যে আল্লাহ ভীতি অধিক, সে ব্যক্তিই আলেম। আর আহ্মদ বিন ছালেহ্ মিছরী রহমতুল্লাহি আলাইহি বলেন, অধিক রেওয়ায়েত শিক্ষা করলেই আলেম হওয়া যায় না। মূলতঃ ইলম হচ্ছে- নূর বা জ্যোতি স্বরূপ। মহান আল্লাহ পাক তা মানুষের অন্তকরণে দান করেন।” উক্ত “তাফসীরে ইবনে কাছীরে” উল্লেখিত আয়াত শরীফের ব্যাখ্যায় আরো উল্লেখ আছে যে,
قَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ اَلْعُلَمَاءُ ثَلَاثَةٌ: عَالِمٌ بِاللَّهِ عَالِمٌ بِأَمْرِ اللَّهِ، وَعَالِمٌ بِاللَّهِ لَيْسَ بِعَالِمٍ بِأَمْرِ اللَّهِ، وَعَالِمٍ بِأَمْرِ اللَّهِ لَيْسَ بِعَالِمٍ بِاللَّهِ. فَالْعَالِمُ بِاللَّهِ وَبِأَمْرِ اللَّهِ: الَّذِي يَخْشَى اللَّهَ وَيَعْلَمُ الْحُدُودَ وَالْفَرَائِضَ
অর্থ: “হযরত ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি বলেন, আলিমগণ তিনভাগে বিভক্ত- (১) আলিম বিল্লাহ্ অর্থাৎ যারা শুধু মহান আল্লাহ পাক উনাকেই জানে। কিন্তু উনার হুকুম-আহ্কাম সম্পর্কে অজ্ঞ। (২) আলিম বি-আমরিল্লাহ্। অর্থাৎ যারা শুধু হুকুম-আহ্কাম সম্পর্কে জানে। কিন্তু মহান আল্লাহ পাক উনার সম্পর্কে অজ্ঞ বা আল্লাহভীতি নেই। (৩) আলিম বিল্লাহ্ ওয়া বি-আমরিল্লাহ্। অর্থাৎ যাঁরা মহান আল্লাহ পাক উনার সর্ম্পকে ও উনার শরীয়তের হুকুম-আহ্কাম ও ফারায়েজ সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং মহান আল্লাহ পাক উনাকে ভয় করেন। (উনারাই হাক্বীক্বী বা প্রকৃত আলিম।)”
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১১ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১১ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১১ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে