সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৫)

গবেষণা কেন্দ্র : মুহম্মদিয়া জামিয়া শরীফ
এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, রাত ২:০২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৩০
খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৫)
অতএব, কেউ যদি উক্ত পবিত্র হাদীছ শরীফখানা দলীল হিসেবে গ্রহণ করতে না চায়, তবে তাকে প্রমাণ করতে হবে যে, উক্ত পবিত্র হাদীছ শরীফখানা মওজূ’। মূলকথা হলো- ইমাম কুস্তলানী রহমতুল্লাহি আলাইহি ও যারক্বানী রহমতুল্লাহি আলাইহি উনারা যেহেতু হযরত ইমাম দিমিয়াত্বী রহমতুল্লাহি আলাইহি বর্ণিত উক্ত পবিত্র হাদীছ শরীফ সম্পর্কে কোন চু-চেরা করেননি বরং টুপির বর্ণনার ক্ষেত্রে দলীল হিসেবে উল্লেখ করেছেন, আর উক্ত পবিত্র হাদীছ শরীফখানা মওজূ’ হওয়ারও সুস্পষ্ট কোন প্রমাণ নেই, সেহেতু উক্ত পবিত্র হাদীছ শরীফখানা আমাদের নিকট টুপির ক্ষেত্রে দলীল হিসেবে গ্রহণযোগ্য ও অনুসরণীয়। আর “চার টুকরা বিশিষ্ট গোল টুপির” পবিত্র হাদীছ শরীফখানা যেহেতু সুলত্বানুল হিন্দ, হাবীবুল্লাহ খাজা মুঈনুদ্দীন চীশ্তি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক বর্ণিত, সেহেতু উক্ত পবিত্র হাদীছ শরীফের সনদ তালাশ করা একেবারেই নিঃ¯প্রয়োজন। কারণ সুলত্বানুল হিন্দ খাজা হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি নিঃসন্দেহে একজন ছিক্বাহ্ রাবী। কেননা উছূলের কিতাবে ছিক্বাহ্ রাবীর যে গুণ বর্ণনা করা হয়েছে, তা সম্পূর্ণরূপেই সুলত্বানুল হিন্দ খাজা হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনার মধ্যে বিদ্যমান। অতএব, উনার বর্ণিত পবিত্র হাদীছ শরীফ আমলের ক্ষেত্রে দলীল হিসেবে নিঃসন্দেহে গ্রহণযোগ্য। যদিও তা সনদ বা বরাত বিহীন হোক না কেন। এছাড়াও যারা ওলীআল্লাহ উনারা মহান আল্লাহ পাক উনার পক্ষ হতে খাছ ইলমে লাদুন্নী প্রাপ্ত এবং উনাদের সাথে রয়েছে মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত রসূল সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রূহানী তায়াল্লুক বা সম্পর্ক। যার ফলে উনারা অবলিলাক্রমেই জেনে নিতে পারেন, কোনটা পবিত্র হাদীছ শরীফ, কোনটা পবিত্র হাদীছ শরীফ নয়। কোনটা ছহীহ্, কোনটা জঈফ এবং কোনটা মওজূ’ ইত্যাদি।
যেমন এ প্রসঙ্গে ‘ইবরিজ’ কিতাবের ১ম ভাগে শায়েখ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমি আমার শায়েখ আব্দুল আযীয দাব্বাগ রহমতুল্লাহি আলাইহি উনাকে সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ-
إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ
(অর্থাৎ পবিত্র কুরআন শরীফ সাত হরফের উপর নাযিল হয়েছে) এর প্রকৃত অর্থ ও তাৎপর্য জিজ্ঞাসা করলাম। এ পবিত্র হাদীছ শরীফ সম্বন্ধে ক্বাযী বাকেল্লানী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবুল ইনতেছার’ কিতাবে ইমাম ইবনুল জাযরী রহমতুল্লাহি আলাইহি উনার ‘কিতাবুন নাছার’ কিতাবে, হাফিজ ইবনে হাজ্জ রহমতুল্লাহি আলাইহি উনার শরহুল বুখারী ফি কিতাবে ফাজায়েলুল কুরআন’ কিতাবে এবং হাফিজ আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার ‘ইতকান’ কিতাবে যা বলেছেন, তাও উনার নিকট বর্ণনা করলাম। তিনি বললেন, সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করে আগামীকাল ইনশাআল্লাহু তায়ালা এর তাৎপর্য বর্ণনা করবো। ” পরদিন তিনি বলেন, “আমি সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এর তাৎপর্য জিজ্ঞাসা করেছিলাম। তিনি এরূপই বলেছেন”। এরপর এ হাদীছ শরীফের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন তা কল্পনাতীত, যা এ কিতাবে বর্ণনা করা অসম্ভব। কোন জাহেরী আলেম উহার নিকট দিয়েও যায়নি। শায়খে আকবর রহমতুল্লাহি আলাইহি ও আব্দুল আযীয দাব্বাগ রহমতুল্লাহি আলাইহি এরূপভাবে সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফের কত অচিন্তনীয় ব্যাখ্যা দিয়েছেন যা শুনলে হৃদয় মন তৃপ্ত হয়ে যায়। শায়খে আকবর রহমতুল্লাহি আলাইহি ‘ফুতুহাতে মক্কীয়া-এর মধ্যে এমনও বলেছেন, “ছহীহ্ ও জঈফ পবিত্র হাদীছ শরীফ নির্ধারণের জন্য রাবীদের সনদ আমার নিকট মাপকাঠি নয়। আমার মাপকাঠি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই। ” তিনি এটাও বলেছেন, “আমি সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মুহাদ্দিছীনগণ
مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّه
(অর্থাৎ- যে নিজেকে চিনেছে সে মহান আল্লাহ পাক উনাকে চিনতে সক্ষম হয়েছে) এ পবিত্র হাদীছ শরীফকে মাওজূ’ অর্থাৎ মিথ্যা পবিত্র হাদীছ বলে সাব্যস্ত করেছেন। তবে কি এ পবিত্র হাদীছ শরীফ মিথ্যা? আপনি কি ইহা বলেননি?” তিনি বললেন, “নিশ্চয়ই আমি বলেছি। এটা ছহীহ্ হাদীছ শরীফ। ” এরূপ আলোচনা অনেক হাদীছ শরীফ সম্বন্ধে তিনি করেছেন। যাঁদের হৃদয় দ্বার উন্মোচিত উনাদের সমঝের কাছে কোন সমঝই নাই, কারণ উনাদের সমঝ যে সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দ্বারা সমর্থিত ও পরিমার্জিত। তাযকিরাতুল আউলিয়া দ্বিতীয় খ-ের ৫৮০ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, একবার হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি উনার একজন মুরীদ ইলমে হাদীছ শিক্ষা করার জন্য ইরাক গমন করার অনুমতি চেয়েছিলেন। তখন হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি কেন ইরাক যাবে, এখানে কি হাদীছ শরীফ শিক্ষা দেয়ার মত কোন লোক নেই? মুরীদ জবাব দিলেন, না, খারকান শহরে কোন প্রসিদ্ধ মুহাদ্দিছ নেই। তখন হযরত খারকানী রহমতুল্লাহি আলাইহি বললেন, কেন আমিই তো রয়েছি, আমি উম্মী (কোন মাদরাসায় না পড়া) হওয়া সত্ত্বেও মহান আল্লাহ পাক তিনি স্বীয় অনুগ্রহবশতঃ আমাকে সব রকম ইলিম মুবারক শিক্ষা দিয়েছেন। আর পবিত্র হাদীছ শরীফ শাস্ত্র তো আমি খোদ সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট থেকে শিক্ষা করেছি। সুবহানাল্লাহ! মুরীদের কিন্তু হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি উনার এ কথাটির প্রতি ইয়াক্বীন হলো না। রাত্রে মুরীদ স্বপ্নে দেখলেন, সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলছেন, হে ব্যক্তি! খাঁটি লোকগণ সত্য কথাই বলে থাকেন। এরূপ স্বপ্ন দেখে ভোর থেকেই তিনি হযরত খারকানী রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে পবিত্র হাদীছ শরীফ পড়ার জন্য যেতে লাগলেন। পবিত্র হাদীছ শরীফ শিক্ষা দেয়ার কালে হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি তিনি মাঝে মাঝে বলতেন, এই পবিত্র হাদীছ শরীফখানা সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিজের নয়, বরং এটা মাওজূ’ হাদীছ। মুরীদ প্রশ্ন করতেন, হুযূর! তা আপনি কি করে জানলেন? তিনি জবাব দিলেন, তুমি যখন পবিত্র হাদীছ শরীফ পড়তে থাক, আমি তখন সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বচক্ষে দেখে থাকি, যদি পবিত্র হাদীছ শরীফখানা ছহীহ হয় তাহলে সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ললাট মুবারকে খুশীর রেখা ফুটে উঠে। আর যদি ছহীহ্ না হয়, তাহলে উনার মহাসম্মানিত নূরুর রহমত মুবারক অর্থাৎ চেহারা মুবারক বিষন্ন হয়ে পড়ে। এর দ্বারা আমার নিকট পরিষ্কার হয়ে যায়, কোনটি ছহীহ্ আর কোনটি গায়রে ছহীহ্ অর্থাৎ জঈফ হাদীছ। সুবহানাল্লাহ!
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ৮ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ৮ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৮ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে