সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৮)

গবেষণা কেন্দ্র : মুহম্মদিয়া জামিয়া শরীফ
এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, সকাল ৬:২৬
খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৮)
শরহে আক্বায়েদে নাসাফী ও অন্যান্য আক্বায়েদের কিতাবের বর্ণনা মোতাবেক পবিত্র হাদীছ শরীফের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য বা অবজ্ঞা প্রদর্শন করা কুফরী। সুতরাং তিরমিযী শরীফে বর্ণিত উক্ত পবিত্র হাদীছ শরীফখানা গোল টুপি সুন্নত হওয়ার ক্ষেত্রে দলীল হিসেবে নিশ্চিতরূপেই গ্রহণযোগ্য।
জঈফ হওয়ার কারণে উক্ত পবিত্র হাদীছ শরীফের আমল পরিত্যাগ করা বা উক্ত পবিত্র হাদীছ শরীফের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হারাম ও কুফরী। উল্লেখ্য, কেউ যদি গোল টুপির উক্ত পবিত্র হাদীছ শরীফকে রদ করতে চায় বা গোল টুপি ব্যতীত অন্য কোন টুপি সুন্নত প্রমাণ করতে চায়, তবে তাকে উক্ত পবিত্র হাদীছ শরীফের চেয়েও শক্তিশালী অথবা উক্ত পবিত্র হাদীছ শরীফের সমকক্ষ একখানা পবিত্র হাদীছ শরীফ অবশ্যই পেশ করতে হবে, যা কারো পক্ষে কস্মিণকালেও পেশ করা সম্ভব নয়।
অতএব, যদি তাই হয়ে থাকে তবে এ কথা কি করে বলা যেতে পারে যে, গোল টুপি সম্পর্কিত উক্ত পবিত্র হাদীছ শরীফখানা দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়? মূলতঃ তাদের এ বক্তব্য সম্পূর্ণই ভুল, অবান্তর ও পরিত্যাজ্য। উল্লেখ্য, আমাদের হানাফী মায্হাব মোতাবেক কোন বিষয় ফরয-ওয়াজিব ছাবেত করতে হলে অবশ্যই ছহীহ্ ও হাসান হাদীছ শরীফের প্রয়োজন রয়েছে। কিন্তু মুস্তাহাব-সুন্নত প্রমাণ করতে ও ফযীলত বর্ণনা করতে জঈফ হাদীছ শরীফ-ই যথেষ্ট। কাজেই মাসিক আল বাইয়্যিনাত শরীফে টুপিকে ফরয-ওয়াজিব ছাবেত করা হয়নি, বরং সুন্নত হিসেবেই বর্ণনা করা হয়েছে।
তাই এক্ষেত্রে হযরত আবূ কাব্শা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত উক্ত পবিত্র হাদীছ শরীফ ও তার অনুরূপ বর্ণিত অন্যান্য পবিত্র হাদীছ শরীফ-ই দলীল হিসেবে যথেষ্ট। তৃতীয়ত বলতে হয় যে, তিরমিযী শরীফের উক্ত পবিত্র হাদীছ শরীফের শেষে “বুত্হুন” অর্থ وَاسعَةٌ অর্থাৎ প্রশস্ত বলা হয়েছে সত্য কথাই। তাই বলে এ কথা বলা কখনোই শুদ্ধ হবেনা যে, এর দ্বারা গোল টুপি সুন্নত প্রমাণিত হয় না। বরং بُطْحٌ শব্দের অর্থ যদি وَاسعَةٌ অর্থাৎ প্রশস্তও ধরা হয়, তবুও এর দ্বারা গোল টুপিই যে সুন্নত, তা আরো সুস্পষ্টভাবেই প্রমাণিত হয়। কারণ وَاسعَةٌ শব্দের অর্থ হলো প্রশস্ত, এর দ্বারা এটাই বুঝানো হয়েছে যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি মুবারক এমন গোল ছিল, যা উপর দিক থেকে প্রশস্ত ছিল, চিপানো বা টাইট ছিলনা। যার ফলে টুপিটি মাথায় পরিপূর্ণভাবে প্রবেশ করতো এবং মাথার সাথে সবদিক থেকে লেগে থাকতো।
অতএব وَاسعَةٌ শব্দ দ্বারা এ কথাই জানিয়ে দেয়া হয়েছে যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এরূপ টুপি পরিধান করতেন না, যে টুপি পরিধান করলে মাথায় পরিপূর্ণভাবে প্রবেশ করেনা এবং সবদিক থেকে মাথার সাথে লেগে থাকেনা বা উঁচু হয়ে থাকে। হযরত মুহাদ্দিছীনে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা وَاسعَةٌ এর ব্যাখ্যায় ইহার প্রতিই ইঙ্গিত করেছেন। যেমন وَاسعَةٌ এর ব্যাখ্যায় বিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতীহ-এর ৮ম খ- ২৪৬ পৃষ্ঠায় উল্লেখ আছে-
والمرد انها ما كانت ضيقة رومية او هندية بل كان وسعها مقدار شبر.
অর্থ: وَاسعَةٌ শব্দের দ্বারা উদ্দেশ্য এই যে, নিশ্চয়ই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি রোমী অথবা হিন্দীদের (টুপির) ন্যায় সঙ্কুচিত ছিলনা। বরং উনাদের টুপি এক বিঘত পরিমান প্রশস্ত ছিল।” উপরোক্ত ইবারতের দ্বারা স্পষ্টই বুঝা গেল যে, রোম দেশে ব্যবহৃত রোমী টুপি, যা উপর দিকে উঁচু ও চোখা ও হিন্দুস্থানে ব্যবহৃত দোপাট্টা টুপি যেরূপ উপর দিকে সঙ্কুচিত, তদ্রুপ সঙ্কুচিত টুপি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পরিধান করেননি। মূলতঃ চার টুকরা বিশিষ্ট গোল টুপি পরিধান করলেই وَاسعَةٌ -এর হুকুম পূর্ণরূপে আদায় হবে।
কারণ উক্ত টুপির উপরে একটি আলাদা টুকরা থাকার কারণে যেরূপ উপর দিকে সঙ্কুচিত থাকে না, তদ্রুপ প্রায় এক বিঘত পরিমান প্রশস্ত থাকে। যার ফলে টুপিটা সবদিক থেকে ভালরূপে মাথার সাথে লেগে থাকে। এছাড়াও কিতাবে وَاسعَةٌ এর আরো একটি ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, তা হলো- যারা بُطْحٌ অর্থ وَاسعَةٌ গ্রহণ করেছেন, তারা মূলতঃ كمام কিমামকে টুপির অর্থে গ্রহণ না করে আস্তিনের অর্থে গ্রহণ করেছেন। যেমন এ প্রসঙ্গে মেশকাত শরীফের নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ মুযাহিরে হক্বের ৩য় খ- ৫৩৩ পৃষ্ঠায় উল্লেখ আছে-
اور بعضوں نے کھا کمام جمع کمہ کی ھے بمعنی استین کے جیسے قفاف ساتہ زیر قاف کے جمع قف مذموم القاف کی ھے بمعنی زمین بلند کے اور بطحا کے معنی اس صورت میں فراخ و کشادکی ھونگےاس لئے کہ زمین بطحا کشادہ بھی ھوتی ھے یعنی استینیں ان کی نھیں تھیں رومی یاھندی بلکہ چوری تھیں مقدار بالشت کے-
অর্থ: “কেউ কেউ বলেন, كمام হলো كمة এর বহুবচন, যার অর্থ হলো উঁচু যমীন। এক্ষেত্রে (বুতহুন) এর অর্থ হবে প্রশস্ত। কেননা যমীন প্রশস্তও হয়ে থাকে। অর্থাৎ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কোর্তার আস্তিন রোমী বা হিন্দীদের ন্যায় সঙ্কুচিত ছিলনা বরং চওড়া বা প্রশস্ত ছিল এক বিঘত পরিমাণ।” মূলতঃ وَاسعَةٌ এর যে অর্থই গ্রহণ করা হোক না কেন, তা কখনো গোল টুপির বিপরীত বা বিরুদ্ধে নয়।
বরং وَاسعَةٌ এর দ্বারা এটা আরো স্পষ্ট করে দেয়া হয়েছে যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি উপর দিকে প্রশস্ত থাকার কারণে সবদিক থেকে মাথার সাথে ভালভাবে লেগে থাকতো।
তাছাড়া এখানে আরো উল্লেখ করা যেতে পারে যে, শুধুমাত্র “বুতহুন” অর্থ وَاسعَةٌ বা প্রশস্ত একথা বলে বসে থাকলেই চলবেনা বরং হযরত মুহাদ্দিছীনে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা “বুতহুন” এর কি অর্থ বা ব্যাখ্যা করেছেন তাও আমাদের দেখতে হবে এবং অনুসরণ করতে হবে। তাই হযরত মুহাদ্দিছীনে কিরাম “বুতহুন”-এর যে অর্থ বা ব্যাখ্যা করেছেন, সামনে এই বিষয়ে আলোচনা করা হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৪ মিনিট আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৫ মিনিট আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৭ মিনিট আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২৩ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২৩ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২৩ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২৩ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২৩ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে