সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
আরেকটা বর্ণনায় রয়েছে, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন-
أَلَا هَلْ بَلَّغْتُ رِسَالَتِي؟
হে আমার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম! আমি কি আমার এই দায়িত্ব- রিসালত পৌঁছিয়েছি?
অর্থাৎ মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বললেন, হে আমার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম! আমার যে দায়িত্ব ছিল সেটা কি আমি পৌঁছিয়েছি?
قَالُوا: نَشْهَدُ.
সকলেই বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি-
إِنَّكَ قَدْ بَلَّغْتَ وَأَدَّيْتَ وَنَصَحْتَ.
অবশ্যই আপনি পৌঁছিয়েছেন, আদায় করেছেন হক্ব এবং আমাদের নছীহত করেছেন।
এই বর্ণনায় বলা হয়েছে, যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম সাক্ষী দিলেন, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন-
فَقَالَ بِأُصْبُعِهِ السَّبَّابَةِ، يَرْفَعُهَا إِلَى السَّمَاءِ وَيَنْكُتُهَا إِلَى النَّاسِ: اَللَّهُمَّ اشْهَدْ، اَللَّهُمَّ اشْهَدْ، ثَلَاثَ مَرَّاتٍ.
উনার শাহাদাত আঙ্গুল মুবারক আকাশের দিকে তুলে মানুষকে লক্ষ্য করে বললেন, মহান আল্লাহ পাক! আপনি সাক্ষী থাকুন। আপনি সাক্ষী থাকুন। আপনি সাক্ষী থাকুন। মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন বার বললেন।
অর্থাৎ মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে দায়িত্ব ছিলো, তিনি পুরোপুরি সেটা পৌঁছে দিয়েছেন। পুরোপুরি পৌঁছে দিয়েছেন। যখন হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের দায়িত্ব পৌঁছে দেন, দায়িত্ব সম্পন্ন হয়ে যায়, সমাধা হয়ে যায় তখনই উনারা মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে চলে যান। এটা প্রত্যেক নবী, প্রত্যেক রসূল আলাইহিমুস সালাম উনাদেরই তর্জ-তরীক্বা
ঠিক মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারও সেটা এবং পরবর্তিতে হযরত আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের মধ্যেও সেটা আমরা দেখি। উনাদের সকলকেই মহান আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়ে পাঠিয়ে থাকেন। সে দায়িত্ব সমাধা হয়ে গেলেই উনারা যথাযথ গন্তব্যস্থলে চলে যান। মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার দায়িত্ব সম্পন্ন করে মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে চলে গেছেন। তিনি যে মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে চলে গেছেন, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিদায়ের সময় যে ঘটনা ঘটেছে, সেটাও হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে।
সেই হাদীছ শরীফ-এ যে বর্ণনা রয়েছে সেটা শুনলে বুঝা যাবে যে, নবী এবং রসূল আলাইহিমুস সালামগণ নিজ থেকে আসেন না, নিজ থেকে উনারা যান না। মহান আল্লাহ পাক উনার আদেশে উনারা এসে থাকেন, মহান আল্লাহ পাক উনার আদেশে উনারা গিয়ে থাকেন। এবং মহান আল্লাহ পাক উনাদেরকে ইখতিয়ার দিয়েছেন, যখন ইচ্ছা তখন উনারা যেতে পারেন।
আরও পড়ুন
সব ›
শীত নিবারনে কোন কোন পোশাক সম্মানিত সুন্নত মুবারক? এ বিষয়ে জানা ও ইত্তেবা (অনুসরণ) করা সকলের জন্য ফরয। (পর্ব-৪)
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَ…
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- فَلَا وَرَبِّكَ لَا يُـؤْمِنُـوْنَ حَتّٰـى يُـحَكِّمُوْكَ فِـيْمَا شَج…
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- عَنْ حَضْرَتْ عُمَرَ عَلَيْهِ السَّلَامُ عَنِ النَّبِيِّ صَلَّى الل…
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
যা খাওয়া হারাম করা হয়েছে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ…
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।