২০২৬ সালের সেরা শব্দ ‘হিউম্যান’, কারণ জানাল কেমব্রিজ
শেষ হতে চলেছে ২০২৬ সাল। বছরজুড়েই আলোচনার অন্যতম কেন্দ্রে ছিলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই প্রযুক্তি নিয়ে নানা আলোচনা ও উদ্বেগের মধ্যে ২০২৬ সালে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘হিউম্যান’ (মানুষ)।
শব্দটির অর্থ হলো প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের স্বতন্ত্র গুণাবলি, সীমাবদ্ধতা ও অনুভূতির অধিকারী হওয়া। এআইয়ের দ্রুত বিস্তার এবং এর কারণে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কার প্রেক্ষাপটে শব্দটি ২০২৬ সালের ‘সময়ের চেতনা’ ধারণ করেছে বলে মনে করে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বোর্ড সদস্যরা।
বার্তা সংস্থা এএফপি জানায়, তাদের মতে, গত ১২ মাসে বিশেষ করে এআই মানুষের কর্মসংস্থান দখল করে নিতে পারে, এমন উদ্বেগের কারণে মানুষ ‘মানুষ হওয়ার প্রকৃত অর্থ’ নিয়ে গভীরভাবে ভাবছে। মানুষ আসলে কী, তা নিজেদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এআই ও অনলাইন জগতের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি শব্দকে পেছনে ফেলে ‘হিউম্যান’ বর্ষসেরা শব্দের স্বীকৃতি পেয়েছে। প্রযুক্তি কীভাবে মানুষের জীবন বদলে দিচ্ছে, সে বিষয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহের প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে বলে জানায় তারা।
কেমব্রিজ ডিকশনারির শব্দবিশারদেরা ‘হিউম্যান-মেইড’ (মানুষের তৈরি) ও ‘হিউম্যান অথর’ (মানব লেখক)-এর মতো যৌগিক শব্দেও ‘হিউম্যান’-এর ব্যবহার বাড়তে দেখেছে।
বর্ষসেরা শব্দ নির্বাচনের দৌড়ে আরও ছিলো ‘এজেন্ট’। এর অর্থ, এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাব্যবস্থা, যা মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই জটিল কাজ করতে পারে। এ ছাড়া প্রতিযোগিতায় ছিলো ‘হোলসাম’। শব্দটি এমন কিছু বোঝায়, যা শারীরিক ও মানসিক বা নৈতিকভাবে মানুষের জন্য উপকারী এবং জীবনকে উন্নত করে।
‘ডাসকিং’ শব্দটিও বিবেচনায় ছিলো। এটি একধরনের অবসরযাপনের পদ্ধতি। এতে দিনের আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করা হয়। এই চর্চা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নতুন করে গড়ে তোলার উপায় হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে।
২০২৬ সালে ডিকশনারিতে যুক্ত হওয়া নতুন শব্দগুলোর মধ্যে রয়েছে ‘অরা ফার্মিং’। এর অর্থ, নিজের ব্যক্তিত্বের এমন দিক তুলে ধরার চেষ্টা, যা অন্যদের কাছে প্রশংসনীয় মনে হয়। আরেকটি শব্দ ‘লুকসম্যাক্সিং’। এর অর্থ, নিজেকে শারীরিকভাবে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা।
কেমব্রিজ ডিকশনারির ওয়েবসাইটে কোন শব্দগুলো বেশি খোঁজা হচ্ছে, তাসহ বিভিন্ন মানদন্ড বিবেচনা করে বর্ষসেরা শব্দ ও নতুন শব্দ নির্বাচন করা হয়।
আগামী বছর নজরে রাখার মতো শব্দের তালিকায় রয়েছে ‘ফোবো’। এর অর্থ, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ করে দিতে পারায় নিজের কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় হয়ে পড়ার ভয়। আরেকটি শব্দ ‘ওয়েদার হুইপল্যাশ’। এর অর্থ, আবহাওয়ার এক চরম অবস্থা থেকে দ্রুত আরেক চরম অবস্থায় পরিবর্তিত হওয়া।
২০২৫ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিলো ‘প্যারাসোশ্যাল’। ব্যক্তিগতভাবে পরিচিত নন, এমন কোনো বিখ্যাত ব্যক্তি কিংবা কাল্পনিক চরিত্রের সঙ্গে একধরনের সম্পর্ক বা ঘনিষ্ঠতা অনুভব করাকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়।
আরও পড়ুন
সব ›
বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরির ষড়যন্ত্রীদের টার্গেট এখন অটোরিকশার উপর
শুষে নেয়ার প্রক্রিয়া ৬০ লাখ অটোরিকশা শ্রমিককেও দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবে। (১ম পর্ব)
"" মন্তব্য কলাম"" বিষয়টি সর্বোচ্চ আদালতে ঝুলিয়ে রাখা, কঠিন নীতিমালা করা এবং নিবন্ধনের নামে হাজার হাজার কোটি ট…
ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক মহল ও ভারত চাচ্ছে বাংলাদেশে মুসলমান জনসংখ্যা কমুক। ইসলামী মহলের ভয়ে পতিত সরকারেও জন্মনিয়ন্ত্রণ কর্মসূচী সীমিত আকারেই রেখেছে।
বিএনপি সরকার শুধু জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে না; ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত দেশব্যাপী এক বছরব…
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব)
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্…
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয।
মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়…
বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে
প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব)
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক…
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন
সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা …
মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে…
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে-
গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।