সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে।
সম্পাদকীয়-----আল ইহসান শরীফ
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মুসলিমরা বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী-এমন একটি প্রবণতা যা আগামী দশকগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের প্রাক্কলন অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা ৮০% বৃদ্ধি পাবে, যেখানে অ-মুসলিম জনসংখ্যা বাড়বে ১১%। মুসলিমদের এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে দুটি প্রধান জনমিতিক সুবিধা কাজ করছে: তাদের জনগোষ্ঠীর তুলনামূলক কম বয়স এবং উচ্চ জন্মহার।
বিশ্বের প্রতিটি প্রধান ভৌগোলিক অঞ্চলে অমুসলিমদের তুলনায় মুসলিমদের সংখ্যা বৃদ্ধির হার বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে সাব- ঝধযধৎধহ আফ্রিকা (সাহারা-নিম্ন আফ্রিকা) অঞ্চলে সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যেতে পারে; সেখানে আগামী কয়েক দশকে মুসলিমদের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এই ফলাফলগুলো পিউ রিসার্চ সেন্টারের একটি বৃহত্তর গবেষণার অংশ।
যে গবেষণা প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে, সেটির শিরোনাম ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’।
গত বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত ১৭ অংশের এ প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত- ৫০ বছরে সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে।
তবে ভবিষ্যতে মুসলিম জনসংখ্যার রূপ নির্ধারণে অভিবাসনও বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকায়। বর্তমান ধারা অব্যাহত থাকলে, এই দুটি অঞ্চলে স্বাভাবিক প্রবৃদ্ধির তুলনায় অভিবাসনের মাধ্যমে আসা মুসলিমের সংখ্যা দ্বিগুণেরও বেশি হবে। কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন, এমন মানুষের অনুপাতও ২৪ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে আসবে।
হিন্দুদের সংখ্যা কিঞ্চিৎ বাড়লেও বিশ্বের জনসংখ্যায় তাদের অনুপাত কমবে। ইহুদিদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাবে। বৌদ্ধদের সংখ্যা ও অনুপাত-দুটিই কমবে।
ভারতের মুসলমানদের জনসংখ্যা হিন্দুদের চেয়ে অনেক বেশী। একে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির আতঙ্ক ও প্রচারণা চালাচ্ছে।
মুসলমানদের জন্মহার, সন্তানসংখ্যা ও দ্বীনি পরিচয়কে রাজনৈতিক বিদ্বেষের হাতিয়ার বানানো হচ্ছে।
প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি এবং বাংলাদেশের ২০২৫-২০৩০ কৌশলকে কি একটি আন্তর্জাতিক মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ বলা যায়? পর্যবেক্ষণ হচ্ছে, পরিকল্পনাটি এমন মোড়কে করা হচ্ছে যে, মুসলিম বিশ্বের সরকার প্রধানরাও বুঝতে পারছেনা।
বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচিতে আন্তর্জাতিক ষড়যন্ত্র নতুন কিছু নয়। কয়েক দশক ধরে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং বিদেশি দাতা প্রতিষ্ঠান স্বাস্থ্য, মাতৃসেবা, শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় সরাসরি হস্তক্ষেপ করে আসছে।
২০২৫ সালের ২৮ অক্টোবর সাবেক কুচক্রী সরকার জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল ২০২৫-২০৩০ চালু করে। টঘঋচঅ এ ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদান করেছে।
কিন্তু বিদেশি সহযোগিতা থাকলেই কি সব নীতি বাংলাদেশের জন্য উপযোগী হয়ে যায়?
এখানে কয়েকটি প্রশ্নের জবাব জনগণের সামনে থাকা উচিত:
১. পরিবার পরিকল্পনা কর্মসূচিতে কোন আন্তর্জাতিক সংস্থা কত অর্থ দিচ্ছে?
২. কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে?
৩. ওষুধ, ইনজেকশন, ইমপ্ল্যান্ট ও অন্যান্য উপকরণ কোন দেশ বা প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে?
৪. ওষুধের মান যাচাই, অনুমোদন ও পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে কোন কর্তৃপক্ষ?
৫. মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের কর্মদক্ষতা কি শুধু জন্মনিয়ন্ত্রণ গ্রহণের সংখ্যা দিয়ে মূল্যায়ন করা হচ্ছে?
৬. কোনো নারী অনিচ্ছুক হলে তাকে কোনো পদ্ধতি গ্রহণে চাপ দেওয়া হচ্ছে এর প্রতিকারের ব্যবস্থা কী?
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দেশে রাষ্ট্রদ্বীন ‘ইসলাম’, সন্তান জন্মদানকে শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে দেখে না; পরিবার, বংশধারা, লালন-পালন, নৈতিকতা ও সমাজের ভবিষ্যতের সঙ্গেও এর সম্পর্ক মূল্যায়ন করে।
মহান আল্লাহ তাআলা পবিত্র সূরা আশ-শূরা শরীফ, ৪৯-৫০ নম্বর আয়াত শরীফে সন্তান দানকে তার ইচ্ছাধীন নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। সূরা আল-ইসরা, ৩১ নম্বর আয়াত শরীফে দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করতে নিষেধ করেছেন।
সুতরাং ইসলামের দৃষ্টিতে সব ধরণের পরিবার পরিকল্পনা কার্যক্রম এক কথায় হারাম। তাই সব ধরনের জন্মনিয়ন্ত্রণকে নিঃশর্তভাবে নিষিদ্ধ করতে হবে।
রাষ্ট্রের দায়িত্ব হলো কাউকে সন্তান জন্মদানে বাধা দেওয়া নয়, আবার কাউকে তার সামর্থ্যের বাইরে সন্তান জন্মদানে বাধ্য করাও নয়। বরং স্বাস্থ্যকর, শিক্ষিত, দায়িত্বশীল ও ইসলামিক পরিবার গড়তে সহায়তা করা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে।
দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার।
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।