সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
শনিবার (২১ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ নভেম্বর থেকে প্রতিদিন নির্ধারিত ছয় ঘণ্টা মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকদের সঙ্গে হালনাগাদ যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে।
জননিরাপত্তা রক্ষার স্বার্থে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে এসএমপি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মহানগর এলাকায় প্রতিদিন এ বিধিনিষেধ বহাল থাকবে।
আরও পড়ুন
সব ›
সাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
‘শরণার্থীশিবিরে চিরদিন থাকতে চাই না’, রোহিঙ্গাদের আকুতি
কক্সবাজার সংবাদদাতা: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণা…
জুনে ২২ ব্যাংকের মুলধন ঘাটতি ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ ট্যাংকার আটক চট্টগ্রাম বন্দরে
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।