সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হবে। এনসিপির রাজনৈতিক পরিষদের একজন সদস্য চ্যানেল টোয়েন্টিফোরকে এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির রাজনৈতিক পরিষদের ওই সদস্যের ভাষ্য, ‘আমরা বলেছি— ঐক্যের যেকোনো ইতিবাচক আহ্বানের সঙ্গে আছি আমরা। একইসঙ্গে সংস্কার এবং গণভোট বাস্তবায়নের বিষয়েও আমাদের অবস্থান দৃঢ়। আওয়ামী লীগ প্রসঙ্গে আমরা তাদের বলেছি যে আমরা ইতিবাচক।’ এ ছাড়াও সোমবারের বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ইতিবাচক।’
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ সংগঠনগুলোর ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্তে বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, সম্প্রতি দেশজুড়ে অগ্নিসংযোগ, হামলাসহ সহিংসতার ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে থানায় অগ্নিসংযোগ এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান মোল্লা ও কে এম বাবরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনাও অন্তর্ভুক্ত।
এ ছাড়াও সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখাতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পৃথক এসব ঘটনাসহ নাশকতা ও হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজন বিএনপি নেতা ও দু’জন বাস কন্ডাক্টরসহ ৫ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন
সব ›
সাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।