রবিবার

হিজরী
১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৪ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২২ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৭ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৯
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৪ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানী ও কটাক্ষ করে লেখা সমস্ত বই ও পত্র-পত্রিকার লেখক, অনুবাদক, প্রকাশক, প্রচারক, সমর্থক সকলেই কাট্টা মুরতাদের অন্তর্ভুক্ত।মহাসম্মানিত হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা শুধু মহান আল্লাহ পাক তিনি ও আখেরী রসূল মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন, এছাড়া বাকি সব কিছু। সুবহানাল্লাহ!মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানেরসিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার ডারউইন, আতঙ্কিত বাসিন্দারাএআই খাতের শেয়ারবাজারে ধস ও সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণের দামে টানা পতনইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচিঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টঅবরোধ ও নিষেধাজ্ঞায় অচল সাজেক, দৈনিক ক্ষতি ২ কোটি টাকাসাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার ডারউইন, আতঙ্কিত বাসিন্দারা

মেসুত প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, রাত ১০:৪৫ আপডেট: ২১ নভেম্বর, ২০২৬, রাত ১১:৪৩

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইন ও আশপাশের এলাকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এতে ঘরবাড়ি কেঁপে ওঠার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পটি স্বাভাবিক সময়ের তুলনায় বেশি শক্তিশালী ছিল।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি’র এ প্রতিবেদনে বলা হয়েছে, ডারউইন শহরে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। সাধারণত শহরটির উত্তরে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরের দ্বীপপুঞ্জে সংঘটিত ভূমিকম্পের কম্পন সেখানে পৌঁছায়। তবে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে আঘাত হানা ভূমিকম্পটি ছিল তুলনামূলকভাবে শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল পূর্ব তিমুরের লোসপালোস শহর থেকে ১০৩ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ১৪৩ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

অস্ট্রেলিয়ার জিওসায়েন্সও ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ বলে জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, কম্পন অনুভব করেছেন—এমন ব্যক্তিদের কাছ থেকে তারা ১ হাজার ৬০০টির বেশি প্রতিবেদন পেয়েছে।

ভূমিকম্পের অভিজ্ঞতা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন নর্দার্ন টেরিটরির অনেক বাসিন্দা। শানিয়া রোজ জানান, ঘরের সবকিছু কাঁপছিল। এমনকি আলমারির দরজাগুলোও কাঁপছিল এবং তার কুকুরটি ভয়ে অস্থির হয়ে পড়েছিল।

ডারউইনের বেভিউ এলাকার বাসিন্দা ক্যামি ভিলানোভা বলেন, শহরে তার অনুভব করা ভূমিকম্পগুলোর মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী। তিনি বলেন, ‘আমরা দেয়াল ও ছাদ নড়াচড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম।’

ডারউইন থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ক্যাথেরিন শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

ডারউইন থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণে ইভা ভ্যালির বাসিন্দা সুসান ব্লাই জানান, তিনি সোফায় বসে ছিলেন। এ সময় হঠাৎ সোফাটি ‘লাফিয়ে উঠতে’ শুরু করে।

এর মাত্র কয়েক দিন আগেও ডারউইনে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। সে সময় শহরটির প্রায় ৭০০ কিলোমিটার উত্তরে বান্দা সাগরে ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে শনিবারের ভূমিকম্পের তুলনায় আগের কম্পনটি ছিল অনেক হালকা।



এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরান… ৫ ঘণ্টা আগে সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুল… ৫ ঘণ্টা আগে এআই খাতের শেয়ারবাজারে ধস ও সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণের দামে টানা পতন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম ১৪ মাসে… ৫ ঘণ্টা আগে ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিষয়ে দেশটির ভেতরে জোরালো দাবি উঠেছে। তবে দেশটির দুই শক্তিশালী মিত্র চীন ও রাশিয়… ৫ ঘণ্টা আগে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দু’টি গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ। … ৫ ঘণ্টা আগে অবরোধ ও নিষেধাজ্ঞায় অচল সাজেক, দৈনিক ক্ষতি ২ কোটি টাকা আঞ্চলিক দলের আধিপত্য, টানা সড়ক অবরোধ এবং শাসনের নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে পর্যটকশূন্য হয়ে পড়েছে রাঙামাটির সাজেক… ৫ ঘণ্টা আগে সাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি সাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি ৬ ঘণ্টা আগে অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৭ ঘণ্টা আগে ‘শরণার্থীশিবিরে চিরদিন থাকতে চাই না’, রোহিঙ্গাদের আকুতি কক্সবাজার সংবাদদাতা: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণা… ২০ ঘণ্টা আগে জুনে ২২ ব্যাংকের মুলধন ঘাটতি ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে জুনে ২২ ব্যাংকের মুলধন ঘাটতি ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে ২০ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ ট্যাংকার আটক চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ ট্যাংকার আটক চট্টগ্রাম বন্দরে ২০ ঘণ্টা আগে ‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা ‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা ২০ ঘণ্টা আগে