রবিবার

হিজরী
১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৪ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২২ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৭ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৯
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৪ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদনসোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপমাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থীস্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকাসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানী ও কটাক্ষ করে লেখা সমস্ত বই ও পত্র-পত্রিকার লেখক, অনুবাদক, প্রকাশক, প্রচারক, সমর্থক সকলেই কাট্টা মুরতাদের অন্তর্ভুক্ত।মহাসম্মানিত হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা শুধু মহান আল্লাহ পাক তিনি ও আখেরী রসূল মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন, এছাড়া বাকি সব কিছু। সুবহানাল্লাহ!মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানেরসিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার ডারউইন, আতঙ্কিত বাসিন্দারাএআই খাতের শেয়ারবাজারে ধস ও সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণের দামে টানা পতন

পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন

জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদ
মেসুত প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪৭

গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এর আওতায় পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এসব পদ সৃজন করা হয়েছে। পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ অর্থ থেকে এ সংক্রান্ত ব্যয় নির্বাহ করা হবে। সেই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি ও বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

এ ক্ষেত্রে নতুন অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০ এর অন্তর্ভুক্ত। এই পদের বেতন স্কেল ৩২ হাজার টাকা থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে।

এ ছাড়া গ্রেড-১৭ এর আওতায় ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা হয়েছে। এই পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ টাকা থেকে ৫১ হাজার ৯০০ টাকা। এ ক্ষেত্রে নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। আর এই নিয়োগের ক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, গত ৩ আগস্ট ৪ হাজার এসআই পদ সৃজনে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর এ বিষয়ে সম্মতি প্রদান করে। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সম্মতি নেয়া হয়েছে।

ইতোমধ্যে কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, যার আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৩০ অক্টোবর। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

জানা গেছে, চলমান এই নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকেই শূন্য থাকা ২ হাজার কনস্টেবল পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ অন্তর্ভুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। বাকি ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে।

এদিকে নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ১৪ হাজার পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট মোকাবিলা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে পুলিশি সেবা দেয়ার সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হ… ৫৭ মিনিট আগে মাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থী মাশরুম চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ ও উৎপাদন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববি… ৫৭ মিনিট আগে স্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকা শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানায় বাজুস। নতুন এই দর রোববার (২২ নভেম্বর)… ৫৯ মিনিট আগে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরান… ৭ ঘণ্টা আগে সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুল… ৭ ঘণ্টা আগে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার ডারউইন, আতঙ্কিত বাসিন্দারা অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইন ও আশপাশের এলাকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এতে ঘরবাড়ি কেঁপ… ৭ ঘণ্টা আগে এআই খাতের শেয়ারবাজারে ধস ও সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণের দামে টানা পতন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম ১৪ মাসে… ৭ ঘণ্টা আগে ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিষয়ে দেশটির ভেতরে জোরালো দাবি উঠেছে। তবে দেশটির দুই শক্তিশালী মিত্র চীন ও রাশিয়… ৮ ঘণ্টা আগে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দু’টি গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ। … ৮ ঘণ্টা আগে অবরোধ ও নিষেধাজ্ঞায় অচল সাজেক, দৈনিক ক্ষতি ২ কোটি টাকা আঞ্চলিক দলের আধিপত্য, টানা সড়ক অবরোধ এবং শাসনের নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে পর্যটকশূন্য হয়ে পড়েছে রাঙামাটির সাজেক… ৮ ঘণ্টা আগে সাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি সাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি ৮ ঘণ্টা আগে অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৯ ঘণ্টা আগে