জিএমও দেশের কৃষির জন্য মারাত্মক হুমকি
ইউরোপে জিএম প্রযুক্তিতে উদ্ভাবিত খাদ্য জনপ্রিয় নয়। গত দশকের ম্যাডকাউ রোগ বিস্তারের পরে জিএম খাদ্যের প্রতি সন্দেহ বৃদ্ধি পায়। ব্রাজিল ও চীনে অবশ্য নিজ দেশে উদ্ভাবিত জিএম প্রযুক্তিতে বীজ তৈরি করে ব্যবহার করা হচ্ছে। গত দশকের শুরুতে আমেরিকাতে পশুখাদ্যের জন্য অনুমোদিত স্টারলিংক জিম কর্ন বা ভুট্টা মানুষের খাদ্য হিসেবে অন্য দেশে রফতানি করা হয়। এই ভুট্টায় বহিরাগত একটি প্রোটিন এলার্জি ধরণের প্রতিক্রিয়ার কারণ হিসেবে সন্দেহের সৃষ্টি করে। পরবর্তীতে এর সত্যতা পাওয়া না গেলেও সন্দেহ থেকে যায়।
আমাদের দেশে হাইব্রিড বীজ ব্যবহারের অভিজ্ঞতা থেকেও আমরা শিক্ষা নিতে পারি। নব্বই দশকের মাঝামাঝি ভারত থেকে বীজ আমদানীর মধ্য দিয়ে বাংলাদেশে ধান চাষীদের হাইব্রিড বীজ এর শিকলে আবদ্ধ করার চেষ্টা শুরু হয়। দেশীয় মিডিয়া ফলন বেশি বলে হাইব্রিড ধানের বীজ ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে থাকে। বীজ আমদানীকারকরা প্রদর্শণী করে বেশ খরচও করছিলো যেহেতু লাভের পরিমাণ ছিল যথেষ্ট, প্রতি কিলোগ্রাম বীজের দাম দুইশত টাকা প্রচলিত বীজ থেকে পনের গুণ বেশি। হাইব্রিড ফসল চাষে প্রতিবার নতুন করে বীজ সংগ্রহ করতে হয়। কৃষকরা এ বীজ একবার পছন্দ করলে একচেটিয়া ব্যবসা নিশ্চিত। ধান গবেষণা ইনস্টিটিউটের মতামত ছাড়াই এই বীজ আমদানী করে বাজারজাত শুরু করা হয়। বাংলাদেশ বীজ প্রত্যয়ন সংস্থা কর্তৃকও এ বীজ প্রত্যয়িত ছিল না। যে দেশ থেকে আমদানী করা হচ্ছে সে দেশের সরকার কর্তৃকও এ জাতগুলো অনুমোদিত ছিল না। এগুলোর চাষ করে আমাদের দেশে অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হন। তারা বুঝতে পারে এ ধান ঊৎপাদনে ঝুঁকি অনেক, খরচ বেশি, প্রয়োজন সুদক্ষ ব্যবস্থাপনা এবং এদেশের আবহাওয়ায় অনুপযোগী। এ নিয়ে ১৯৯৮ সালে জাতীয় সংসদে বাকবিতন্ডা হলেও সরকারী দল বিরোধী দলকে দায়ী করে দায়মুক্ত হয়। বিশিষ্ট ধান গবেষক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন মহাপরিচালক ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ডক্টর এস, এম, হাছানুজ্জামান এই বীজ আমদানিকে অসৎ ব্যবসা ও দস্যুতা বলে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন যে এই বীজ ধানচাষীদের শত্রু । সে যাত্রায় কৃষকেরা প্রতারিত হয়ে সাবধান হয়ে যায়। ওই বীজের আমদানী বন্ধ হয়ে যায়।
-মুহম্মদ জিল্লুল্লাহ।
আরও পড়ুন
সব ›
আহ! কত ভয়ানক স্থান জাহান্নাম!
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।