রবিবার

হিজরী
১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৪ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২২ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৭ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৯
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৪ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদনসোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপমাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থীস্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকাসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানী ও কটাক্ষ করে লেখা সমস্ত বই ও পত্র-পত্রিকার লেখক, অনুবাদক, প্রকাশক, প্রচারক, সমর্থক সকলেই কাট্টা মুরতাদের অন্তর্ভুক্ত।মহাসম্মানিত হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা শুধু মহান আল্লাহ পাক তিনি ও আখেরী রসূল মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন, এছাড়া বাকি সব কিছু। সুবহানাল্লাহ!মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানেরসিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার ডারউইন, আতঙ্কিত বাসিন্দারাএআই খাতের শেয়ারবাজারে ধস ও সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণের দামে টানা পতন

মাশরুম চাষের সম্ভাবনা তুলে ধরতে হাতে-কলমে প্রশিক্ষণ পেলেন শেকৃবির ৩৪ শিক্ষার্থী

মেসুত প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪৫

মাশরুম চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ ও উৎপাদন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৩৪ শিক্ষার্থীকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে শেকৃবি সাংবাদিক সমিতি। এতে মাশরুমের বিভিন্ন প্রজাতি, চাষপদ্ধতি ও সংগ্রহ কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাশরুম চাষে আগ্রহী হয়ে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

শনিবার (২১ নভেম্বর) সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে ‘মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও লেভেলের ৩৪ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন শেকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবু নোমান ফারুক।

সকাল ১০টায় মাশরুম কালচার হাউজে ব্যবহারিক প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মশুরু হয়। সংশ্লিষ্ট গবেষণা কর্মকর্তা রায়হান ফেরদৌসের পরিচালনায় এ সেশনে প্রশিক্ষণার্থীদের মাশরুমের বিভিন্ন প্রজাতি শনাক্তকরণ, চাষপদ্ধতি ও সংগ্রহ কৌশল হাতে-কলমে শেখানো হয়।

পরবর্তী সেশনে প্রকল্প পরিচালক কৃষিবিদ আখতার জাহান কাকন মাশরুমের পুষ্টিগুণ, জাতীয় চাহিদা, উৎপাদন পদ্ধতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশের বার্ষিক চাহিদার তুলনায় মাশরুমের উৎপাদন অত্যন্ত নগণ্য। তবে মানুষের খাদ্যাভ্যাস ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ার পাশাপাশি মাশরুমের পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে আগ্রহও বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে দেশে মাশরুম চাষ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

কর্মশালায় প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক প্রশিক্ষণার্থীদের মাশরুমের উপকারিতা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাঁদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। তিনি বলেন, দেশের মানুষের খাদ্যাভ্যাসে হার্বজাতীয় খাবারের পর্যাপ্ত উপস্থিতি না থাকায় স্বাস্থ্যঝুঁকি ক্রমেই বাড়ছে। এ ছাড়া কৃষিপণ্যের সার্টিফিকেশন ব্যবস্থায় অনিশ্চয়তা ও সীমাবদ্ধতার কারণে অধিকাংশ কৃষিপণ্য রপ্তানিমুখী করা সম্ভব হচ্ছে না।

অতিথি অধ্যাপক ড. আবু নোমান ফারুক বলেন, দেশের কৃষিপণ্যের উৎপাদন সক্ষমতা থাকলেও প্রক্রিয়াজাতকরণ, সার্টিফিকেশন ও ট্রেসেবিলিটির ঘাটতির কারণে রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভবিষ্যতে খাদ্যনিরাপত্তার পাশাপাশি সঠিক পুষ্টিগুণসম্পন্ন ও নিরাপদ খাবারের জোগান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ ক্ষেত্রে মাশরুম একটি আদর্শ খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ আখতার জাহান কাকন। এ সময় প্রকল্পের দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। এর… ৫৬ মিনিট আগে সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হ… ৫৭ মিনিট আগে স্বর্ণের দামে আবারও বড় পতন, একলাফে কমলো ৬১৮২ টাকা শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানায় বাজুস। নতুন এই দর রোববার (২২ নভেম্বর)… ৫৯ মিনিট আগে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরান… ৭ ঘণ্টা আগে সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুল… ৭ ঘণ্টা আগে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার ডারউইন, আতঙ্কিত বাসিন্দারা অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইন ও আশপাশের এলাকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এতে ঘরবাড়ি কেঁপ… ৭ ঘণ্টা আগে এআই খাতের শেয়ারবাজারে ধস ও সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণের দামে টানা পতন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম ১৪ মাসে… ৮ ঘণ্টা আগে ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিষয়ে দেশটির ভেতরে জোরালো দাবি উঠেছে। তবে দেশটির দুই শক্তিশালী মিত্র চীন ও রাশিয়… ৮ ঘণ্টা আগে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দু’টি গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ। … ৮ ঘণ্টা আগে অবরোধ ও নিষেধাজ্ঞায় অচল সাজেক, দৈনিক ক্ষতি ২ কোটি টাকা আঞ্চলিক দলের আধিপত্য, টানা সড়ক অবরোধ এবং শাসনের নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে পর্যটকশূন্য হয়ে পড়েছে রাঙামাটির সাজেক… ৮ ঘণ্টা আগে সাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি সাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি ৮ ঘণ্টা আগে অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৯ ঘণ্টা আগে