আবহাওয়াবিদরা কেমন করে জানে কখন শীত পড়বে?
আবহাওয়ার পূর্বাভাস স্বাভাবিক সময়ে যেমন কাজে লাগে, প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়-বন্যার খবর রাখতেও কাজে লাগে। যেমন, ভারী বৃষ্টির পূর্বাভাসে কৃষিজমি তলিয়ে যাওয়া আশঙ্কা থাকলে কৃষকের ফসল রক্ষার জন্য এ তথ্য জানা দরকার। দেখা যায়, বেশিরভাগ সময় আবহাওয়ার দেয়া পূর্বাভাসে সময়েই বৃষ্টি আসে। তাপমাত্রাও কমে আসে। শীতের সময় শৈত্যপ্রবাহের পূর্বাভাসে যথাসময় শীত আসে। কিন্তু প্রশ্ন হলো, এভাবে আবহাওয়াবিদরা সময়টা ঠিক করে বলে কীভাবে?
বহু বছর আগে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হতো পর্যবেক্ষণ থেকে। মেঘের ধরণ দেখে কেউ বলতেন, বৃষ্টি আসছে। কখন সূর্য ওঠে, কখন ডুবে যায়, কোন ফুল কখন ফোটে-এসব ছিলো বিচক্ষণ মানুষের পর্যবেক্ষণের ফলাফল। দিন বদলে গেছে। এখনো এমন মানুষ আছে। তবে এখন আর আকাশের মেঘ দেখে আবহাওয়াবিদরা পূর্বাভাস দেয় না। বরং বিজ্ঞান, প্রযুক্তি ও তথ্যের (সংরক্ষণ করা উপাত্ত) ওপর নির্ভর করে বায়ুমন্ডলের অবস্থা নিয়ে পূর্বাভাস করতে পারে। বলতে পারে, কখন কতটুকু কী পরিবর্তন হবে।
পূর্বাভাস দেয়ার আগে বিশেষজ্ঞ আবহাওয়াবিদরা প্রথমে পর্যবেক্ষণ করে। বায়ুম-লের বর্তমান অবস্থা জানার জন্য আবহাওয়া স্টেশন, উপগ্রহ এমনকি বিমান থেকে ধারণ করা তথ্যভান্ডার থেকে পাঠ (রিডিং) নেয়। সংগ্রহ করা তথ্য থেকে পাওয়া যায় আবহাওয়ার বর্তমান অবস্থা। নির্দিষ্ট সময় পর এই অবস্থা বায়ুমন্ডলে কীভাবে প্রভাব ফেলবে? এটি জানার জন্য আবহাওয়াবিদরা বায়ুমন্ডলের প্রক্রিয়া বিষয়ে তাদের জ্ঞান প্রয়োগ করে।
অস্ট্রেলিয়ান ক্লাইমেট কমিউনিটি একটি ভবিষ্যদ্বাণী মডেল ব্যবহার করে, যার নাম আর্থ সিস্টেম সিমুলেটর। অস্ট্রেলিয়ার সরকারি আবহাওয়া সংস্থা ব্যুরো অব মিটিওরোলজি থেকে আপডেট করা পূর্বাভাসের তথ্য পায়। বিজ্ঞানীরা এ রকম নানা আবহাওয়া মডেলের সঙ্গে তুলনা করে প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস দেয়।
বাংলাদেশেও আবহাওয়াবিদরা আবহাওয়ার পূর্ভাবাস দেয়। আগারগাঁয়ে অবস্থিত আবহাওয়া অফিস থেকে বিষয়টি পরিচালনা করা হয়।
মূলত আবহাওয়াবিদেরা বিভিন্ন উৎস থেকে আবহাওয়াসংক্রান্ত তথ্য গ্রহণ করে। প্রযুক্তির সাহায্যে পাওয়া তথ্য আবহাওয়া অনুমানকারী মডেলের সাহায্যে বিশ্লেষণ করে। এখান থেকে আসে সিদ্ধান্ত।
আরও পড়ুন
সব ›
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
আল ইহসান ডেস্ক: সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও কমতে পারে রাতে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার (২৩ মার্চ) এমন প…
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
দুদিন রাতের তাপমাত্রা কমবে
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।