সীমান্ত বন্ধ করলে না খেয়ে মরবে, বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমীক।
ভারত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ খাদ্য সংকটে পড়ে ‘না খেয়ে মারা যাবে’ বলে মন্তব্য করে সে।
গত ১৯ নভেম্বর বিকেলে কলকাতার বিধাননগরে দলের রাজ্য দপ্তরে এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ ইস্যুতে প্রশ্নের জবাবে সে একের পর এক বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্য করে।
সংবাদ সম্মেলনে সীমান্ত বাণিজ্যের প্রসঙ্গ টেনে শমীক প্রশ্ন তোলে, ‘বাংলাদেশকে আমরা কীভাবে সাহায্য করিনি? আমরা যদি আজকে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিই, তবে বাংলাদেশ না খেয়ে মারা যাবে। ভারত বা পশ্চিমবঙ্গের কোনো বাঙালি কী কখনো এই কাজ করেছে?’
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে সে দাবি করে, ‘সে দেশে কেবল সংখ্যালঘুরাই নয়, বরং বহু মুসলমান এবং সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদকারীরাও হত্যাকা-ের শিকার হয়েছে। এর আগে ১১শ পুলিশ সদস্যকে হত্যা করে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিলো, যাদের প্রায় সবাই ছিলো মুসলমান।’
শমীক আরো দাবি করে, ‘বাংলাদেশে মন্দির ভাঙচুর, রবীন্দ্রনাথের, সুনীল ও সত্যজিৎর স্মৃতিবিজড়িত বাড়ি ধূলিসাৎ করা হয়েছে।’
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে সে বলে, ‘সে সময় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে অটলবিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী গান্ধীকে সমর্থন দিয়েছিলো। যার ফলে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিলো। কিন্তু বর্তমানে বাংলাদেশে গান্ধীর নামাঙ্কিত গ্রন্থাগারে অগ্নিসংযোগ করে প্রায় ৭০ হাজার বই পুড়িয়ে দেওয়া হয়েছে’ বলেও মন্তব্য করে সে।
আরও পড়ুন
সব ›
হামাসের বীরত্ব:
ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া
পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে
বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা ইরানের
আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আইসিজে
আল ইহসান ডেস্ক: ২০১৭ সালে সামরিক আগ্রাসনের সময় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় ‘গণহত্যার অভিপ্রায়ের’ দায়ে মিয়…
৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
হামাসের বীরত্ব:
কেশম দ্বীপে হামলা, পাল্টা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের
ইরান যুদ্ধে গোলাবারুদ সংকটে মেয়াদোত্তীর্ণ ‘টমাহক’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুতে তীব্র সংকট দেখা দিয়েছে…
‘বাংলাদেশি’ তকমায় ভারতে আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা
আল ইহসান ডেস্ক: ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অবৈধ অভিবাসী সন্দেহে আটক, জিজ্ঞাসাবাদ ও দেশ থ…
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ড