রবিবার

হিজরী
১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৪ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২২ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৭ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৯
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৪ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মানহানী ও কটাক্ষ করে লেখা সমস্ত বই ও পত্র-পত্রিকার লেখক, অনুবাদক, প্রকাশক, প্রচারক, সমর্থক সকলেই কাট্টা মুরতাদের অন্তর্ভুক্ত।মহাসম্মানিত হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা শুধু মহান আল্লাহ পাক তিনি ও আখেরী রসূল মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন, এছাড়া বাকি সব কিছু। সুবহানাল্লাহ!মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানেরসিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার ডারউইন, আতঙ্কিত বাসিন্দারাএআই খাতের শেয়ারবাজারে ধস ও সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণের দামে টানা পতনইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচিঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টঅবরোধ ও নিষেধাজ্ঞায় অচল সাজেক, দৈনিক ক্ষতি ২ কোটি টাকাসাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি

মেসুত প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, রাত ১০:৪২ আপডেট: ২২ নভেম্বর, ২০২৬, রাত ১২:১৯

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিষয়ে দেশটির ভেতরে জোরালো দাবি উঠেছে। তবে দেশটির দুই শক্তিশালী মিত্র চীন ও রাশিয়া এর বিরোধিতা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদপত্র ‘ইরান ডেইলি’-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, বিষয়টি অত্যন্ত ‘বিস্তৃত ও গুরুতর’। এর পক্ষে-বিপক্ষে ‘সমর্থক ও বিরোধিতাকারী’ উভয় পক্ষই রয়েছে।

তিনি আরও যোগ করেন, ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিষয়ে ‘রাশিয়া ও চীনও বিরোধিতা করছে’। উল্লেখ্য, এই দুটি দেশের সঙ্গেই ইরানের কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে।

আরাগচি বলেন, ‘মূল বিষয় হলো, এখন পর্যন্ত আমাদের পরমাণু নীতিতে কোনও পরিবর্তন আসেনি। আমাদের আনুষ্ঠানিক অবস্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে।’

দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জারি করা ফতোয়া অনুযায়ী, পারমাণবিক অস্ত্রসহ যেকোনও গণবিধ্বংসী অস্ত্র তৈরি করা নিষিদ্ধ। ইরানের সরকার এখনও সেই নীতি অনুসরণ করছে। যদিও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তারাও এখন পারমাণবিক নীতি পরিবর্তনে পক্ষে পরোক্ষভাবে আওয়াজ তুলছেন। তবে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার মধ্যপন্থি সরকার আপাতত সেই দাবি কানে তুলছে না।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচির ভাষায়, ‘এমন অনেকেই আছেন যারা মনে করেন দেশের পরমাণু নীতি বর্তমান অবস্থাতেই বজায় রাখা উচিত। আবার অন্যরা এটি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলছেন। উভয় পক্ষেরই নিজস্ব যুক্তি ও ব্যাখ্যা রয়েছে।’

এদিকে, নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে এবং নিজেদের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। গত সপ্তাহে জাতিসংঘের এই পরমাণু তদারকি সংস্থাটি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিদর্শকদের ফিরে যাওয়ার অনুমতি দিতে ইরানকে ‘ধাপে ধাপে পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানায়। সংস্থাটি বলেছে, এই প্রবেশাধিকার অত্যন্ত ‘জরুরি’।


  1. Al Mutmayennah ✓
    Web page ti update koresen bole amora onek khushi ....الحمد لله و رسوله و وليه...

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরান… ৫ ঘণ্টা আগে সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুল… ৫ ঘণ্টা আগে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার ডারউইন, আতঙ্কিত বাসিন্দারা অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির রাজধানী ডারউইন ও আশপাশের এলাকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এতে ঘরবাড়ি কেঁপ… ৫ ঘণ্টা আগে এআই খাতের শেয়ারবাজারে ধস ও সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণের দামে টানা পতন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম ১৪ মাসে… ৫ ঘণ্টা আগে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দু’টি গুরুত্বপূর্ণ অংশীদার দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ। … ৫ ঘণ্টা আগে অবরোধ ও নিষেধাজ্ঞায় অচল সাজেক, দৈনিক ক্ষতি ২ কোটি টাকা আঞ্চলিক দলের আধিপত্য, টানা সড়ক অবরোধ এবং শাসনের নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে পর্যটকশূন্য হয়ে পড়েছে রাঙামাটির সাজেক… ৫ ঘণ্টা আগে সাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি সাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি ৬ ঘণ্টা আগে অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৭ ঘণ্টা আগে ‘শরণার্থীশিবিরে চিরদিন থাকতে চাই না’, রোহিঙ্গাদের আকুতি কক্সবাজার সংবাদদাতা: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণা… ২০ ঘণ্টা আগে জুনে ২২ ব্যাংকের মুলধন ঘাটতি ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে জুনে ২২ ব্যাংকের মুলধন ঘাটতি ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে ২০ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ ট্যাংকার আটক চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ ট্যাংকার আটক চট্টগ্রাম বন্দরে ২০ ঘণ্টা আগে ‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা ‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা ২০ ঘণ্টা আগে