মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানটির পাইলট ওই অঞ্চলের একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছেন বলে শনিবার (২১ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে। খবর এনডিটিভির।
হরমুজ প্রণালির আশেপাশে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার (২০ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শনিবার ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়, পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান শনাক্ত করে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিবৃতি অনুযায়ী, বিমানটির গতিবিধি পর্যবেক্ষণের পর সেটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানি বাহিনী।
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানটির খুব কাছে বিস্ফোরিত হলে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে পাইলট অভিযান বাতিল করে ওই অঞ্চলের নিকটবর্তী একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন। তবে বিমানটি ঠিক কোন বিমানবন্দরে অবতরণ করেছে, তা প্রকাশ করেনি ইরান।
ইরানের এই দাবির পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা সরাসরি প্রত্যাখ্যান করা হয়। একে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
অন্যদিকে, পৃথক এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করেছে। এর ফলে তাদের হাতে ধ্বংস হওয়া মার্কিন ড্রোনের সংখ্যা ৫৮টিতে দাঁড়িয়েছে বলে দাবি আইআরজিসির।
আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মনুষ্যবিহীন এই আকাশযানটি শনাক্ত ও লক্ষ্যবস্তুতে পরিণত করে। কৌশলগত এই জলপথের ওপর আকাশসীমা পর্যবেক্ষণের সময় ড্রোনটিতে আঘাত হানা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
সাজেকে সেনাবাহিনী- সন্ত্রাসী পিসিজেএসএস গোলাগুলি
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
‘শরণার্থীশিবিরে চিরদিন থাকতে চাই না’, রোহিঙ্গাদের আকুতি
কক্সবাজার সংবাদদাতা: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণা…
জুনে ২২ ব্যাংকের মুলধন ঘাটতি ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ ট্যাংকার আটক চট্টগ্রাম বন্দরে
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ড