৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের
নিজস্ব প্রতিবেদক:
প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং প্রায় ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে।
বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি থাকায় শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেন, আমরা শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চেয়েছি। তথ্য পাওয়ার পর সেগুলো একত্র করে আমরা নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করবো।
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, জেলা পর্যায়েও স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজ চলছে। কিছু এলাকায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কোথাও কোথাও এখনো তা চলমান রয়েছে। তবে কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে।
সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ সম্পর্কে অধ্যাপক রুমি বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোতে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
সব ›
বৃষ্টি কী শীত আনে?
হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী
আল ইহসান ডেস্ক: লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির কাছ থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন স…
ডিজিটাল পরিচয়পত্র চালুতে এস্তোনিয়ার সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ
আল ইহসান ডেস্ক: এস্তোনিয়ার সহযোগিতায় বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) উন্নয়ন এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান…
চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিতে নানাভাবে চাপ দিচ্ছে দিল্লি। তবে এই চাপের কাছে নতিস্বীক…
রিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জনের মৃত্যু
বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট
নিজস্ব প্রতিবেদক: বাজারে ছেঁড়া-ফাটা নোটের সংকট ও সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনের ভোগান্তি কমাতে নতুন নকশার ২০…
ভরিতে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম
দেশের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে -রাষ্ট্রপতি
ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও দুই দিন বৃষ্টির আভাস
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ -শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছ…
আ’লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে -মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।