চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিতে নানাভাবে চাপ দিচ্ছে দিল্লি। তবে এই চাপের কাছে নতিস্বীকার করছেন না তিনি। ভারতের চাপের মুখে সে দেশে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ এক নীতিনির্ধারক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভারত যতক্ষণ না বাংলাাদেশের ওপর চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসছে, ততক্ষণ প্রধানমন্ত্রীর দিল্লি সফর অনিশ্চিতই থাকবে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নানামুখী যে আলোচনা শুরু হয়েছিল, তা আজও অব্যাহত রয়েছে। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ, পুশইনের মাধ্যমে সীমান্তে উত্তেজনা তৈরি, পানিবণ্টনসহ দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে দিল্লির অনাগ্রহ- সর্বোপরি হাসিনা ইস্যুকে বারবার ব্যবহার করে তারেক রহমানের সরকারকে চাপে রাখতে চেয়েছে মোদি সরকার।
দিল্লির এই অযাচিত চাপ, বিশেষ করে হাসিনা ইস্যুই প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সবশেষ দিল্লি শেখ হাসিনাকে দিয়ে আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণার মাধ্যমে বাংলাদেশে রীতিমতো সন্ত্রাস উসকে দিয়েছে। দিল্লির এই পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভবিষ্যৎ ভারত সফরকে আরো জটিল করে তুলেছে। ভারতের এই আগ্রাসী আচরণ সরকারের শীর্ষ নীতিনির্ধারক মহলে প্রচ- ক্ষোভ ও হতাশা তৈরি করেছে। তাই জাতীয় স্বার্থ বিবেচনায় ভারত ইস্যুতে তারা এখন কঠোর অবস্থানে।
বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-দিল্লি সম্পর্ক এবং বহুল আলোচিত প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই শীর্ষ নীতিনির্ধারক বলেন, ভারত এখনো চাপ দিয়ে সবকিছু করার সেই পুরোনো নীতি নিয়েই চলছে। তারা প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের জন্য চাপ দিচ্ছে। চাপে ফেলে তারা প্রধানমন্ত্রীকে সেখানে নিতে চায়। কিন্তু তারেক রহমান তো দুই-তৃতীয়াংশ জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি কারো চাপে নতিস্বীকার করবেন না। প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্টÑতিনি ভারতের চাপের মুখে কখনো সেখানে যাবেন না।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লির পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তারা বারবার হাসিনা কার্ড খেলছে। দিল্লিতে হাসিনার অবস্থানকে বৈধতা দিতে তো প্রধানমন্ত্রী সেখানে যেতে পারেন না। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ভারত যদি অন্তত ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ করত, তাহলেও আমরা বুঝতাম চুক্তিটি কার্যকর আছে। পরে কোনো এক সময় হয়তো হাসিনাকে তারা প্রত্যর্পণ করবে। কিন্তু তারা এর কিছুই করেনি।
আরও পড়ুন
সব ›
বৃষ্টি কী শীত আনে?
হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী
আল ইহসান ডেস্ক: লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির কাছ থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন স…
ডিজিটাল পরিচয়পত্র চালুতে এস্তোনিয়ার সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ
আল ইহসান ডেস্ক: এস্তোনিয়ার সহযোগিতায় বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) উন্নয়ন এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান…
রিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জনের মৃত্যু
বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট
নিজস্ব প্রতিবেদক: বাজারে ছেঁড়া-ফাটা নোটের সংকট ও সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনের ভোগান্তি কমাতে নতুন নকশার ২০…
ভরিতে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম
দেশের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে -রাষ্ট্রপতি
ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও দুই দিন বৃষ্টির আভাস
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ -শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছ…
আ’লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে -মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্…
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় -প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।