দেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ -শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম এমন যোগ্য শিক্ষার্থী তৈরি করা বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বের দায়িত্ব। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া নতুন ধারণাগুলো জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
চলতি বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হলেও ভবিষ্যতে তা ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের ৫ কোটি ৮০ লাখ তরুণকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে এই খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল জুমুয়াবার রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) 'সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬' শীর্ষক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে। দ্রুত বর্ধনশীল ও ঘনবসতিপূর্ণ এই দেশের তরুণ জনগোষ্ঠীই প্রধান শক্তি। তাদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে শিক্ষা খাতে বিনিয়োগ অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
সব ›
লঘুচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়, বৃষ্টি কমে বাড়বে শীত
পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ
পিস্তল-গুলিসহ দম্পতি গ্রেপ্তার, অস্ত্রের চালান যাচ্ছিল খুলনায়
পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাক্সক্ষার মিল নেই -রিজভী
নিজস্ব প্রতিবেদক: পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাক্সক…
সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক
আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্র…
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস -আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি…
নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা ও বানোয়াট -পুলিশ
গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা হয়েছে -প্রতিমন্ত্রী ফরিদুল
বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছে, তাদের চিহ্নিত কর…
টাকায় মিলছে থিসিস, প্রশ্নের মুখে উচ্চশিক্ষা
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।