বিজয়নগরে কমলার বাম্পার ফলন, প্রতি বছর বাড়ছে বাগানের সংখ্যা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
সাম্প্রতিক বছরগুলোতে বিজয়নগরের চাষীরা বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের কমলা চাষ করছেন। অল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাই তুলনামূলকভাবে কম হওয়ায় দিন দিন বাড়ছে কমলা বাগানের সংখ্যা। বাগান থেকেই পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন কমলা।
শীত আসার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগরের লালমাটির টিলা ও সমতল বাগানগুলো এখন সেজেছে এক অপরূপ সাজে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকা থোকা রসালো কমলা।
এক সময় যে ফলটিকে কেবল সিলেট, মৌলভীবাজার কিংবা বিদেশি আমদানির ওপর নির্ভরশীল ভাবা হতো, সেই কমলাই এখন বিজয়নগরের মাটিতে ফলছে ব্যাপক আকারে। রসে ভরপুর আর মিষ্টতায় অনন্য হওয়ায় স্থানীয় এই কমলা ইতোমধ্যেই সাধারণ ক্রেতা ও পাইকারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মৌসুমী ফলের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। বিজয়নগর উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর ও সিংগারবিল ইউনিয়নের লালমাটি মূলত লিচু, কাঁঠাল, পেয়ারা, লটকন ও মাল্টা চাষের জন্য প্রসিদ্ধ।
বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সফল কমলা চাষী খোকন মিয়া, বলেন, আমি দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি করতাম। ২০১৪ সালে দেশে ফিরে আসি। তারপর ২০২১ সালে ৪০ শতক জমিতে কমলার চারা রোপণ করি। তিনি বলেন, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বাগানে জৈব সার ব্যবহার আর সঠিক পরিচর্যা করার তৃতীয় বছর থেকেই গাছে কমলা ধরতে শুরু করে। তিনি বলেন, বর্তমানে বাগানের প্রতিটি গাছে ৩০০ থেকে ৪০০টি করে কমলা ধরেছে। আমার উৎপাদিত কমলা বাগান পাইকাররা অগ্রিম টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আশাকরি কমলা বিক্রি করে ৪ লাখ টাকা লাভ হবে।
আরও পড়ুন
সব ›
বৃষ্টি কী শীত আনে?
হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী
আল ইহসান ডেস্ক: লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির কাছ থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন স…
ডিজিটাল পরিচয়পত্র চালুতে এস্তোনিয়ার সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ
আল ইহসান ডেস্ক: এস্তোনিয়ার সহযোগিতায় বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) উন্নয়ন এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান…
চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিতে নানাভাবে চাপ দিচ্ছে দিল্লি। তবে এই চাপের কাছে নতিস্বীক…
রিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জনের মৃত্যু
বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট
নিজস্ব প্রতিবেদক: বাজারে ছেঁড়া-ফাটা নোটের সংকট ও সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনের ভোগান্তি কমাতে নতুন নকশার ২০…
ভরিতে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম
দেশের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে -রাষ্ট্রপতি
ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও দুই দিন বৃষ্টির আভাস
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ -শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছ…
আ’লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে -মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।